রামগঞ্জে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ভোট বর্জনের আহবান জানিয়ে ও অসহযোগ আন্দোলনের পক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও তৃনমূল গ্রাম পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ৩০ডিসেম্বর (শনিবার) সকাল সাড়ে ৯ টার দিকে শুরু করে উপজেলার ১০নম্বর ভাটরা ইউনিয়নের ভাটরা বাজার ও ৯নম্বর ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মিধরপাড়া বাজার,হাপানিয়া,কিশনোপুর,মুক্তারপুর,উদয়পুর সহ ভিবিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে এই গণসংযোগ করে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন লিফলেট বিতরণ করেন। এসময় গণসংযোগ ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম, রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশ, যুবদল নেতা আলাউদ্দীন বেগ, জেলা সদস্য সুমন চৌধুরী, সাবেক ছাত্রদল:
