রামগঞ্জে সরকারী খালে বাঁধ দেওয়ায় বিপাকে কৃষকরা

রামগঞ্জে সরকারী খালে বাঁধ দেওয়ায় বিপাকে কৃষকরা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের চিতোষী সড়কের সুধারাম ব্রীজ থেকে ভাদুর উচ্চ বিদ্যালয় পর্যন্ত সরকারী খালে তিনটি বাঁধ বিপাকে পড়েছে বেশ কয়েকটি গ্রামের কৃষকরা। এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত তিন থেকে চার বছর আগে ভাদুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়ার সহযোগিতায় বাঁধ তিনটি দেয় তারই সহযোগি মাটি ব্যবসায়ী ভাগিনা সোহেল৷এ বছর ওই বাঁধ গুলি দিয়ে মাটি আনা নেওয়ার পরিকল্পনা করছে তাঁরা৷ কিন্তু বর্তমান চেয়ারম্যান জাবেদ হোসেন তার সময়কালে এ পর্যন্ত ভাদুর ইউনিয়নের ফসলি জমির মাটি কাটতে না দেওয়ায় কৃষি মাঠ রক্ষা পেলেও এ বাঁধের কারনে পানি চলাচল বন্ধ থাকায় কৃষকরা জমিতে চাষাবাদ করতে পারেনা৷ তাই:
আরও পড়ুন
৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ভোট বর্জনের দাবিতে লক্ষ্মীপুরে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ভোট বর্জনের দাবিতে লক্ষ্মীপুরে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: ভোট বর্জনের দাবি জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে লক্ষ্মীপুরে মিছিল করেছে ছাত্রদল। সোমবার (১ জানুয়ারি) দুপুর জেলা ছাত্রদলের ব্যানারে এ আয়োজন করা হয়েছে। মিছিলটি কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুর শহরের পুরাতন গোহাটা এলাকার বাসা থেকে গোডাউন রোড গিয়ে শেষ হয়। বক্ত্যারা বলেন বিএনপির গণতন্ত্র প্রতিষ্ঠার আওয়ামী সরকারকে হটানোর জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। এছাড়াও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য কেন্দ্রীয় সকল কর্মসূচিতে রাজপথে থাকারও আহ্বান জানানো হয়। এসময় নেতাদের মুক্তির দাবি জানিয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ৪ লাখের বেশি শিক্ষার্থীর হাতে নতুন বই

লক্ষ্মীপুরে ৪ লাখের বেশি শিক্ষার্থীর হাতে নতুন বই

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: নতুন শিক্ষাবর্ষে সারাদেশের মতো লক্ষ্মীপুরে শুরু হয়েছে বই বিতরন কার্যক্রম। লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বউ উৎসক কার্যক্রমের উদ্বোধন করে জেলা প্রশাসক সুরাইয়া জাহান। পরে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে বই বিতনর শুরু হয়। এ বছর জেলার ৫টি উপজেলায় প্রাথথমিক, ইবতেদায় ও মাধ্যমিকের ৪ লাখ ২০ হাজার ৬শ ৫৬ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই। বছরের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা শিক্ষার্থীরা। জেলা প্রশাসক সুরাইয়া জাাহান বলেন, বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়া হচ্ছে। এ শিশুরাই আগামীদিনে ভবিষৎত। এরা যেন নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে,সে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বি.কে.বি ক্লাবের উদ্যোগে দেড়-শতাধিক মানুষ পেলো শীতবস্ত্র

লক্ষ্মীপুরে বি.কে.বি ক্লাবের উদ্যোগে দেড়-শতাধিক মানুষ পেলো শীতবস্ত্র

লক্ষ্মীপুর জেলার অন্যতম সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন বি.কে.বি ক্লাবের উদ্যোগে ২৮শে ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে দেড় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বি.কে.বি ক্লাবের সভাপতি মোঃইসমাইল খাঁন সুজন এর সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দারী অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, মান্দারী হাই স্কুল এক্স স্টুডেন্ট'স ফোরামের সভাপতি শাহাদাৎ হোসেন সবুজ, গোফরান স্মৃতি পাঠাগার এর সভাপতি মো:ইসমত দোহা, সাধারণ সম্পাদক রিপন। আরো উপস্থিত ছিলেন, বি.কে.বি ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পলাশ,ক্লাবের সদস্য আজাদ হোসেন, ফারুক, মিন্টু প্রমুখ। বি.কে.বি ক্লাবের সভাপতি জানান, বি.কে.বি:
আরও পড়ুন
লক্ষ্মীপুর ডিসি ও এসপিকে রামগঞ্জের স্বতন্ত্র প্রার্থী পবনের হুমকি

লক্ষ্মীপুর ডিসি ও এসপিকে রামগঞ্জের স্বতন্ত্র প্রার্থী পবনের হুমকি

আবু তাহের, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের বিরুদ্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লক্ষীপুর জেলা প্রশাসক নির্বাচন কমিশন বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সুপারিশ করেছেন। ঈগল প্রতীকের স্বতন্ত্র এ প্রার্থী হাবিবুর রহমান পবন বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। শনিবার (৩০ ডিসেম্বর) লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান নির্বাচন কমিশন (ইসি) বরাবর স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সুপারিশ করেন বলে জানা যায়। জেলা প্রশাসক সুপারিশ পত্রে বলা হয়, নির্বাচন কার্যক্রম শুরু থেকে লক্ষ্মীপুর-১ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান পবনের আচরণের বিষয়ে সময়ে সময়ে:
আরও পড়ুন
লক্ষ্মীপুর-২ আসনে ঈগল প্রতীকের নির্বাচনী এজেন্টসহ ৩ জনকে মারধরের অভিযোগ

লক্ষ্মীপুর-২ আসনে ঈগল প্রতীকের নির্বাচনী এজেন্টসহ ৩ জনকে মারধরের অভিযোগ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি : লক্ষ্মীপুর- ২ আসনের রায়পুর বামনী ইউনিয়নের মোল্লারহাট এলাকায় স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট শেখ ফজলুল শিপনসহ দুই কর্মীকে বেধর মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ প্রার্থী নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এ নিয়ে উভয় প্রার্থী কর্মী সমর্থকওে মধ্যে উত্তেজনা দেখা দেয়। রোববার দুপুর ১ টার দিক রায়পুর উপজেলার বামনী মোল্লাহাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কম্পলেক্য্র এ নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডা: নাহিদা আক্তার মিতু জানান, আহত শেখ ফজলুল শিপন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া গুরুত্বও আহত রাছেলকে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। রাছেল উপজেলার কেরোয়া গ্রামের:
আরও পড়ুন
লক্ষ্মীপুর ৩ আসনের প্রার্থী নায়িম জনগণের দ্বারেদ্বারে

লক্ষ্মীপুর ৩ আসনের প্রার্থী নায়িম জনগণের দ্বারেদ্বারে

সোলাইমান ইসলাম নিশান: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোনালী আঁশ(পাট) মার্কা (প্রতীক) মনোনীত প্রার্থী মুহাম্মদ নায়িম হাসান ভোটারদের দ্বারে গণসংযোগ করে ভোট চাচ্ছেন। একই সময় লিফলেট বিতরণ করেন তিনি। শনিবার (৩০ ডিসেম্বর ) সকালের দিকে লক্ষ্মীপুর পৌরসভার উত্তর স্টেশন থেকে শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করে নেতাকর্মীদের নিয়ে ভোট চাইতে দেখা যায়। ভোটারদের উদ্দেশ্য নায়িম বলেন,জনগণ আমাকে নির্বাচিত করলে আমি প্রথমে সন্ত্রাস, দূর্নিতি দূর করবো। ৩ আসনের যত রাস্তা আছে একটাও কাঁচা থাকবে না। ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দিবে। জনগণ আমাকে নির্বাচিত করলে আমি জনগণের হয়ে কাজ করবো। তিনি আরো বলেন, আমি জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। এখন পর্যন্ত আমাকে:
আরও পড়ুন
চরফকিরা ইউনিয়নে সেতুমন্ত্রী কাদেরের নির্বাচনী উঠান বৈঠক

চরফকিরা ইউনিয়নে সেতুমন্ত্রী কাদেরের নির্বাচনী উঠান বৈঠক

মোঃ বি. চৌধুরী (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৫ আসনে বাংলাদেশ আওয়মীলীগের মনোনীত প্রার্থী জননেতা ওবায়দুল কাদেরের নৌকা মার্কার সমর্থনে ৩০ ডিসেম্বর চরফকিরা ইউপির ৬নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখছেন চরফকিরা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান জায়দল( কচি)।
আরও পড়ুন
নির্বাচন হবে আলিফের মতো সোজা: লক্ষ্মীপুরের ডিসি

নির্বাচন হবে আলিফের মতো সোজা: লক্ষ্মীপুরের ডিসি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান বলেছেন, আসন্ন দ্বাদশ নির্বাচন আলিফের মতো সোজা হবে। কোনো দিকে তাকানো যাবে না। চোখ বন্ধ করে দেখতে হবে সবাই আমাদের দৃষ্টিতে সমান। আমরা সেভাবেই কাজ করছি। একটুকু নিশ্চয়তা আপনাদের দিতে পারব। এ বার্তা আমাদের নির্বাচন কমিশন থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। আমরাও ঠিক সেইভাবে কাজ করছি শুরু থেকে এখন পর্যন্ত। আশাকরি নির্বাচনের শেষদিন পর্যন্ত আলিফের মতো থাকব। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার ৪টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রিটার্নিং কর্মকর্তা এসব কথা বলেন। তিনি আরও বলেন, সুষ্ঠু,:
আরও পড়ুন
জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনই প্রমাণ করে নৌকার বিজয় সুনিশ্চিত

জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনই প্রমাণ করে নৌকার বিজয় সুনিশ্চিত

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নৌকা প্রতিকের প্রার্থী ড. আনোয়ার হোসেন খান বলেছেন, এদেশের জনগণ অধীর আগ্রহ নিয়ে আগামী ৭ জানুয়ারীর জন্য অপেক্ষায় রয়েছে। তারা স্বতঃস্ফূর্তভাবে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য প্রস্তুত। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনই প্রমান করে নৌকার বিজয় সুনিশ্চিত। গণসংযোগ, প্রচারণা, পথসভা ও উঠান বৈঠক যেখানেই নৌকা, সেখানেই উৎসবের আমেজে জনতার উচ্ছ্বাস। অথচ কিছু লোক নৌকাকে বিতর্কিত করতে চায়। জনগণ তাদের ক্ষমা করবে না। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে পৌরসভার কলচমা,নন্দনপুর,আঙ্গা­রপাড়া, করপাড়া ও ভোলাকোট ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে আনোয়ার খান এসব কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথা বলে বিভ্রান্ত করছে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.