রামগঞ্জে এতিম ছাত্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ 

রামগঞ্জে এতিম ছাত্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে বহুল পরিচিত একটি ফেইসবুক ভিত্তিক সামাজিক সংগঠন 'সম্ভাবনার রামগঞ্জ' গ্রুপের পক্ষ থেকে এতিম ছাত্রদের মাঝে শীত বস্ত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) সকালে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে গ্রুপ এডমিন মোঃ আনোয়ার হোসেন (আনুর) সমন্বয়ে এবং রেমিট্যান্স যোদ্ধা বেলায়েত হোসেন, মিজানুর রহমান, মোঃ আনোয়ার হোসেন ও ইকবাল মিজির সার্বিক সহযোগিতায় উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কারসহ শীত বস্ত্র তুলে দেন। বিগত বছরগুলোর ন্যায় সংক্ষিপ্ত পরিসরে এবারও এতিম ও অসহায়দের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন গ্রুপটি। এসময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মোহাম্মদ আলী জিন্নাহ, পাইলট বালিকা উচ্চ:
আরও পড়ুন
রামগঞ্জে শীর্ষ দুই নেতার কর্মকান্ড নিয়ে ক্ষুব্ধ  তৃণমূল বিএনপি নেতাকর্মীরা

রামগঞ্জে শীর্ষ দুই নেতার কর্মকান্ড নিয়ে ক্ষুব্ধ তৃণমূল বিএনপি নেতাকর্মীরা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজু ও উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান বাহারের কর্মকান্ড নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গত ২৮অক্টোবর সরকার ও নির্বাচন বিরোধী এক দফা দাবি আদায়ের জন্য আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপি। ঘোষণার পর ঢাকাসহ সারাদেশেই ছড়িয়ে পড়ে বিএনপির এই আন্দোলন। নেতাকর্মীরা জীবন বাজি রেখে, পুলিশি গ্রেফতার, হামলা, মামলা উপেক্ষা করে আন্দোলন কর্মসূচিতে যোগ দিলেও ওই দুই নেতাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোন আন্দোলন সংগ্রামে এক বারের জন্য দেখা যায়নি। এতে করে বিএনপি নেতৃত্ব শুন্যতার কারনে আন্দোলনের ধারাবাহিকতা চরম ব্যার্থতায় রুপ নিয়েছে। পরে:
আরও পড়ুন
তজুমদ্দিনে তথ্য প্রযুক্তির সহায়তায় ফোরকান বাহিনীর ৪ জলদস্যু আটক 

তজুমদ্দিনে তথ্য প্রযুক্তির সহায়তায় ফোরকান বাহিনীর ৪ জলদস্যু আটক 

রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে জলদস্যু বাহিনীর ৪ সদস্যকে আটক করেন। শনিবার তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ারুল হক প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান। তজুমদ্দিন থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারী উপজেলার চরমোজাম্মেল সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরারত জেলেদের ট্রলারে রাত ১১টায় হামলা চালায় মেঘনার কুখ্যাত জলদস্যু ফোরকান বাহিনী। এ সময় দস্যুরা জেলে ট্রলারে থেকে শরীয়তপুর জেলার সখীপুর থানার তারাবুনিয়া এলাকার জেলে আঃ হাই (৫০) ও মো. ইউসুফ আলী (৪৫) নামের দুই জেলেকে অপহরণ করে নোয়াখালীর দিকে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে জলদস্যুরা জেলেদের আড়ৎদারের নিকট ২ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। পরে আড়ৎদার:
আরও পড়ুন
বেগমগঞ্জে ‘ভুয়া চিকিৎসক’ গ্রেপ্তার

বেগমগঞ্জে ‘ভুয়া চিকিৎসক’ গ্রেপ্তার

বদিউজ্জামান, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী আলীপুর এলাকায় অভিযান চালিয়ে ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিক) নোয়াখালী শাখা থেকে রাকিব আহসান (৪৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগি দেখে আসছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ভুয়া চিকিৎসক রাকিব আহসানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে ল্যাবএইডকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত। অভিযানে অংশগ্রহণ করেন- র‌্যাব-১১, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মাহমুদুল:
আরও পড়ুন
গৌরবের ৫৩ বছরে জাবি, উদযাপনে ছিলো নানা আয়োজন

গৌরবের ৫৩ বছরে জাবি, উদযাপনে ছিলো নানা আয়োজন

শহিদুল্লাহ মনসুর,জাবি প্রতিনিধি: নানা আয়োজনে গতকাল ১২ জানুয়ারি শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। দিনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে শিক্ষার্থীরা নিজস্ব ব্যানারে জামায়েত বদ্ধ হতে থাকে বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে।এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবু হাসানের পরিচালনায় সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলন ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। আনন্দ শোভাযাত্রাটি ব্যবসা প্রশাসন অনুষদ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সেলিম আল দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন), উপ-উপাচার্য (শিক্ষা),:
আরও পড়ুন
জাবির ৫৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাঁধনের বিনামূল্যে ব্লাড ক্যাম্পিং 

জাবির ৫৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাঁধনের বিনামূল্যে ব্লাড ক্যাম্পিং 

শহিদুল্লাহ মনসুর,জাবি প্রতিনিধি 'একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন' মূলমন্ত্রকে ধারণ করে ১৯৯৭ সাল থেকে বাঁধনের যাত্রা শুরু। তার পরিক্রমায় ২০০৪ সালের ৫ই জানুয়ারি থেকে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আজ ১২ই জানুয়ারি শুক্রবার বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জোন তার অন্তর্গত হল ইউনিটের কর্মীবৃন্দদের স্বেচ্ছায় অংশগ্রহণের মাধ্যমে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি উদযাপন করেছে। শুক্রবার (১২ জানুয়ারী) সকাল সাড়ে দশটা থেকে শুরু করে বিকেল ৫ টা পর্যন্ত চলে তাদের এ কার্যক্রম। দুশতাধিক ব্যক্তি বিনামূল্যে এ সেবা গ্রহণ করে। এর মধ্যে স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং দর্শনার্থীদের অংশগ্রহণ বেশী ছিলো। এ বিষয়ে জোন:
আরও পড়ুন
ইবিতে ছয়টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার

ইবিতে ছয়টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে ছয়টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছ। গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ও আজ সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে এগুলো উদ্ধার করা হয়। পরে বিশ্ববিদ্যালয় থানা পুলিশের সহযোগিতায় এগুলো থানায় স্থানান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রক্টরিয়াল বডি সূত্রে, গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল সংলগ্ন পকেট গেট এলাকা থেকে দুইটি ককটেল সদৃশ্য বস্ত পাওয়া যায়। এছাড়া আজ সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে একটি, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন সংলগ্ন এলাকায় দুইটি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ইন্টারন্যাশনাল ব্লকের সামনে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে শিক্ষা উপকরণ পেলো এতিম শিক্ষার্থীরা

লক্ষ্মীপুরে শিক্ষা উপকরণ পেলো এতিম শিক্ষার্থীরা

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার টুমচর শিমুলতলার এলাকার তাহফিজুল কোরআন মডেল মাদরাসা প্রাঙ্গনে এমন আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে "এতিম শিক্ষা সিজন-২" এর আওতায় অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে কুরআন, ড্রেস, ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বন্ধু ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা ইসমাইল হোসেন রাসেলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং কর্মকর্তা মোঃ মনির হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লব্ধের সাবেক সভাপতি ফারাজ রানা, সমাজসেবক বেলাল রানা, মানুষ মানুষের জন্য (মামাজ) এর প্রতিষ্ঠাতা আবুল হাসান সোহেল, গণমাধ্যমকর্মী:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ইয়াবা রাখার দায়ে মাদক ব্যবসায়ীর ৫ বছরের সাজা

লক্ষ্মীপুরে ইয়াবা রাখার দায়ে মাদক ব্যবসায়ীর ৫ বছরের সাজা

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ইয়াবা ট্যাবলেট রাখার দায়ে খোরশেদ আলম এক মাদক ব্যবসায়ীর ৫ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত একই সাথে তার ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচার মো. রহিবুল ইসলাম এ রায় দেন। একই মামলায় জসিম নামে এক আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত খোরশেদ আলম উপস্থিত ছিলেন না, জামিন গিয়ে পলাতক রয়েছেন তিনি। অপর আসামী জসিম আদালতে উপস্থিত ছিল। খোরশেদ চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার বান্ধুনীমুড়া গ্রামের আবু তাহেরের ছেলে। জসিম রামগঞ্জ পৌরসভার কলছমা গ্রামের নুরু মিয়ার ছেলে। জেলা জজ:
আরও পড়ুন
রায়পুরে উপজেলা প্রশাসন মিনি মাকের্টের চাবি হস্তান্তর

রায়পুরে উপজেলা প্রশাসন মিনি মাকের্টের চাবি হস্তান্তর

প্রদীপ কুমার রায, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের পীর ফয়েজ উল্যা রোডে বেদখল থাকা সরকারি জমিতে নির্মিত উপজেলা প্রশাসন মিনি মার্কটের চাবি হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার (১০) জানুয়ারি বিকালে চারটি ঘরের চাবি ভাড়াটিয়া মো: জাকির হোসেন দেওয়ানকে বুঝিয়ে দেন সহকারি কমিশনার (ভূমি) মনিরা খাতুন। এসময় দৈনিক জনকন্ঠ সাংবাদিক প্রদীপ রায়, বিশিষ্ট ব্যাবসায়ী মাইনুল ইসলাম ডালিম, আলমগীর হোসন, মমিন খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.