রামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের দুই কর্মচারী লাঞ্চিত

রামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের দুই কর্মচারী লাঞ্চিত

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের চৌধুরী বাজারে পানি উন্নয়ন বোর্ডের জবরদখলকৃত সম্পত্তি পরিদর্শনে গিয়ে লাঞ্চিত হয়েছেন বোর্ডের দুই কর্মচারী। ঘটনাটি ঘটেছে ৭মে বৃহস্পতিবার সকালে। লাঞ্চিতরা হলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ কর্মকর্তা মোঃ শাহীন ও এসও মোঃ  শাকিল। জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের জবরদখলকৃত সম্পত্তি পরিদর্শনে গেলে সেখানে অবস্থানরত দখলকারীদের সঙ্গে তাদের বাকবিতন্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে দখলকারীদের তোপের মুখে পড়ে ওই দুই কর্মচারী লাঞ্চিতের শিকার হন। পরে পরিস্থিতি বেগতিক দেখে তারা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে:
আরও পড়ুন
রামগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

রামগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নে ফসলি মাঠ থেকে মোস্তাফিজুর রহমান (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৬মে (বুধবার) সকালে উপজেলার ৮নং ওয়ার্ডর দক্ষিণ শ্রীরামপুর এলাকার রাজবাড়ির সামনে ফসলী মাঠে  এঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমান ওই এলাকার মরহুম বাচ্ছু মিয়ার ছোট ছেলে। সকালে এলাকাবাসী মাঠে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে রামগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক  ধারণা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। মরদেহের শরীরে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন:
আরও পড়ুন
রামগঞ্জে পাউবো’র সম্পত্তি দখল নিয়ে উত্তেজনা

রামগঞ্জে পাউবো’র সম্পত্তি দখল নিয়ে উত্তেজনা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের চৌধুরী বাজারে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন অর্ধ কোটি টাকার সম্পত্তি পুনঃদখল নিয়ে স্থানীয় দু'পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। সৃষ্ট পরিস্থিতিতে যেকোনো মুহূর্তে দুই পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত কর্মকর্তা এসও মোঃ শাকিল দায়িত্বে অবহেলার কারনে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে  অভিযোগ এলাকাবাসীর। এ ব্যাপারে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের চৌধুরী বাজারের সাধারণ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ  বিগত ২০২৫ইং সনে চৌধুরী বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ী মহলসহ এলাকাবাসীদের উপস্থিতিতে পানি উন্নয়ন বোর্ডের অর্ধ কোটি টাকার সম্পত্তি দখল:
আরও পড়ুন
  বাবুল খান, শ্রীপুর গাজীপুর। গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে গড়ে ওঠা বিএনপির সব অস্থায়ী কার্যালয়সহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু। রোববার (৩ মে) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রঙিলা বাজার এলাকায় জলাবদ্ধতা নিরসনে করণীয়  নির্ধারণে মহাসড়ক পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশনা দেন। পরিদর্শনের সময় সওজ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদকে উদ্দেশ করে সংসদ সদস্য বলেন, গাজীপুর-৩ আসনের মহাসড়কের পাশে  সওজের জায়গা জবরদখল করে গড়ে ওঠা বিএনপির সব কার্যালয়সহ অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করতে হবে। এতে সড়কের শৃঙ্খলা ফিরবে বলে তিনি উল্লেখ করেন।রফিকুল ইসলাম বলেন,:
আরও পড়ুন
নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খু’ন

নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খু’ন

  মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি নরসিংদীতে আল-আমিন (৩০) নামে এক মিশুক চালককে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে তারই আপন ছোট ভাই হাসান। শনিবার (২ মে) সকালে শহরের সাটিরপাড়ার আজাদ ফিলিং পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক হা সানসহ দুইজনকে আটক করেছে পুলিশ। হাসান ও আল-আমিন উভয়ই নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের আতশআলি বাজারের বাসিন্দা নুর ইসলামের ছেলে। তারা শহরের চৌয়ালা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নিহতের স্বজনরা জানান, হাসান ও আল-আমিন ৫ ভাই ও ২ বোন। তারা নরসিংদী শহরে মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করে। দীর্ঘদিন যাবত শহরের চৌয়ালা এলাকার বাসিন্দা হাবিবুর রহমান হাবুর ছেলে নাইম প্রেমের প্রস্তাব:
আরও পড়ুন
রায়পুরে তিন সন্তানসহ স্ত্রীকে বের করে ঘরে তালা দেয়

রায়পুরে তিন সন্তানসহ স্ত্রীকে বের করে ঘরে তালা দেয়

  প্রদীপ কুমার রায় : লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া চানমিয়া পাটোয়ারী বাড়িতে তিন সন্তানসহ স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দিয়ে বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রিপন নামের এক প্রবাস  ফেরত এক ব্যক্তির বিরুদ্ধে। ২৯ এপ্রিল বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, গত তিন দিন ধরে তালাবদ্ধ বাড়ির সামনে খোলা আকাশের নিচে দুই মেয়ে ও এক ছেলে সন্তানকে নিয়ে অবস্থান করছেন ফাহিমা আক্তার। রোদ-বৃষ্টি উপেক্ষা করে মানবেতর জীবনযাপন করছেন তারা। ভুক্তভোগী ফাহিমা আক্তার অভিযোগ করে বলেন, প্রায় ২৪ বছর আগে রিপনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। :
আরও পড়ুন
রায়পুরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়পুরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে রাতভর বিশেষ অভিযান চালিয়ে তিন মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার দেবীপুর এলাকা থেকে  তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন এম শাহীন দেওয়ান। তিনি উপজেলার দেবীপুর গ্রামের মনোর আলী দেওয়ান বাড়ির বাসিন্দা। তার পিতা ইসমাইল দেওয়ান  ও মাতা পারুল বেগম। পুলিশ জানায়, এসআই মো. জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সিআর মামলা নং-৪০৫/১৭,  সিআর মামলা নং-২৪০/২০১৫ ও সিআর মামলা নং-৩৫৮/২৩ এর ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে একটি মামলায় তার ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২:
আরও পড়ুন
জতীয় নির্বাচনের চেয়েও ইউনিয়ন নির্বাচন চ্যালেঞ্জিং হবে : শহীদ উদ্দীন এ্যানী

জতীয় নির্বাচনের চেয়েও ইউনিয়ন নির্বাচন চ্যালেঞ্জিং হবে : শহীদ উদ্দীন এ্যানী

  মোঃ আবদুল আজীম, লক্ষীপুর সদর প্রতিনিধি। স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় আরো কঠিন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। তিনি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচন ছিল চ্যালেঞ্জিং, তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে আরো  কঠিন, কারণ এতে কোনো দলীয় প্রতীক থাকবে না। তিনি আরো বলেন, দলের পক্ষে যারা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান, তাদের অবশ্যই জনবান্ধব হতে হবে। জনগণের সাথে সম্পৃক্ততা থাকতে হবে এবং সাধারণ মানুষের প্রয়োজনে কাজ করার মানসিকতা  থাকতে হবে। যারা দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকেছেন এবং খোঁজখবর রেখেছেন, তাদেরই প্রার্থী হিসেবে এগিয়ে আসা উচিত। ২৪ শে এপ্রিল শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর:
আরও পড়ুন
রায়পুরে জব্দকৃত জ্বালানি তেল কৃষকদের মাঝে বিক্রি

রায়পুরে জব্দকৃত জ্বালানি তেল কৃষকদের মাঝে বিক্রি

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জব্দকৃত জ্বালানি তেল কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) উপজেলার বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালিত হয়। এসময় উপজেলা কৃষি অফিসার মো: মাজেদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সাত্তার, রায়পুর থানার অফিসার ইনচার্জ মো:  শাহীন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূইয়াসহ স্থানীয় কৃষকরাও এসময় উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,  জব্দকৃত তেল ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে, যাতে তারা কৃষিকাজে তা ব্যবহার করতে পারেন। বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
আরও পড়ুন
চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার –স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার –স্বাস্থ্যমন্ত্রী

  চিকিৎসকদের নিরাপত্তার জন্য প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য বড় হাসপাতালে অস্ত্রসহ ১০ জন করে আনসার সদস্য মোতায়েন করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। সাম্প্রতিক সময়ে কয়েকটি হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। টিকা বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে আগামী ছয় মাসের টিকার  পর্যাপ্ত মজুত রয়েছে। যক্ষ্মাসহ কোনো ধরনের টিকার সংকট নেই বলে তিনি উল্লেখ করেন। লোকবল সংকট নিরসনে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। আজ রাজধানীর শাহবাগে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.