খুলনায় দমকা হাওয়া,বজ্রপাত সহ বৃষ্টিপাত

খুলনায় দমকা হাওয়া,বজ্রপাত সহ বৃষ্টিপাত

খুলনা প্রতিনিধিঃ দীর্ঘ প্রতিক্ষার পর খুলনায় নেমেছে বৃষ্টি। বজ্রপাত সহ বইছে তীব্র দমকা হাওয়া। গতকাল সোমবার সন্ধ্যা ৬ টা থেকে শুরু এখন পর্যন্ত চলছে এই বৃষ্টিপাত। বৃষ্টি শুরু হওয়ার পরপরই রাস্তা-ঘাট থেকে সরে গিয়ে মানুষ নির্দিষ্ট আশ্রয়স্থলে রয়েছে। চলাচল কমেছে যানবাহনের। অধিকাংশ ফসল ঘরে উঠলেও খুলনায় বেশিরভাগ বোরধান কিন্তু এখনো মাঠে রয়ে গেছে। ফলে বোরধান (ইরি) চাষিদের ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। সারাদেশের মধ্যে খুলনায় বোরধান (ইরি) উৎপাদন বেশি হয়। এখন পর্যন্ত এই বৃষ্টিপাত এবং দমকা হাওয়ায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জেলা ছাত্রলীগের উদ্যােগে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, বিক্ষোভ

লক্ষ্মীপুরে জেলা ছাত্রলীগের উদ্যােগে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, বিক্ষোভ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও বিক্ষোভ করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ।   সোমবার (৬ মে) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে পতকা উত্তোলন ও বিক্ষোভ কর্মসূচি করেন তারা।   এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভুঁইয়া, সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মহসিন কবীর সাগর এবং সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।   এসময় বক্তারা বলেন, ইজরায়িল স্বাধীন ফিলিস্তিনের অমানবিক গনহত্যা চালিয়ে যাচ্ছে। কিন্তু জাতিসংঘ এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এরকম বর্বর:
আরও পড়ুন
ফিলিস্তিনের পতাকা হাতে স্বাধীনতার দাবিতে ইবি ছাত্রলীগের পদযাত্রা 

ফিলিস্তিনের পতাকা হাতে স্বাধীনতার দাবিতে ইবি ছাত্রলীগের পদযাত্রা 

ইবি প্রতিনিধি:  স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে পতাকা হাতে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।   সোমবার (৬ মে) বেলা ১২ টায় ছাত্রলীগের দলীয় টেন্টে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে সেখান থেকে পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে ছাত্র সমাবেশে মিলিত হয়।   এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি, রাকিবুল ইসলাম, আরিফুল ইসলাম খান ও যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সহ বিভিন্ন হলের নেতা কর্মীরা।   ফিলিস্তিনের ওপর দখলদার ইসরায়েলের:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে দমকা হাওয়া, বজ্রপাত সহ বৃষ্টিপাত 

লক্ষ্মীপুরে দমকা হাওয়া, বজ্রপাত সহ বৃষ্টিপাত 

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ  দীর্ঘ প্রতিক্ষার পর লক্ষ্মীপুরে নেমেছে বৃষ্টি। বজ্রপাত সহ বইছে তীব্র দমকা হাওয়া। আজ সোমবার দুপুর ২ টা থেকে শুরু এখন পর্যন্ত চলছে এই বৃষ্টিপাত।   বৃষ্টি শুরু হওয়ার পরপরই রাস্তা-ঘাট থেকে সরে গিয়ে মানুষ নির্দিষ্ট আশ্রয়স্থলে রয়েছে। চলাচল কমেছে যানবাহনের। অধিকাংশ ফসল ঘরে উঠলেও লক্ষ্মীপুরের বেশিরভাগ সয়াবিন কিন্তু এখনো মাঠে রয়ে গেছে। ফলে সয়াবিন চাষিদের ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। সারাদেশের মধ্যে লক্ষ্মীপুরে সয়াবিনের উৎপাদন বেশি হয়।   এখন পর্যন্ত এই বৃষ্টিপাত এবং দমকা হাওয়ায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন
পাইকগাছা উপজেলার কপিলমুনিতে বিশুদ্ধ খাবার পানি বিতরণ

পাইকগাছা উপজেলার কপিলমুনিতে বিশুদ্ধ খাবার পানি বিতরণ

মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা প্রতিনিধি:- খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগের সার্বিক দিকনির্দেশনায় এমপি রশীদুজ্জামানের পক্ষে পাইকগাছা উপজেলা যুবলীগ নেতা,অধ্যক্ষ শিমুল বিল্লাহ বাপ্পী কপিলমুনিতে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে। শনিবার দুপুরে কপিলমুনি কালীবাড়ী মোড়ে অবস্থিত কপিলমুনি ফার্মেসীর সামনে এ কার্যক্রম শুরু হয়।এ সময় তীব্র তাপদাহের মাঝে সড়কে চলা খেটে খাওয়া দিনমুজুর,বাস চালক, ইজিবাইক চালক, ভ্যান চালক,মটর সাইকেল চালক,ট্রলি চালকসহ তৃষ্ণার্থ যাত্রীদের মাঝে বোতল জাতীয় খাবার পানি বিতরণ করা হয়।উপস্থিত ছিলেন,কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি জি এম হেদায়েত আলী টুকু, সাধারণ সম্পাদক মিলন দাশ,নিরাপদ সড়ক চাই এর পাইকগাছা উপজেলা সভাপতি ও কপিলমুনি প্রেসক্লাবের ক্রীড়া ও:
আরও পড়ুন
ইবির শেখ রাসেল হলে প্রভোস্ট হিসেবে ড. মুর্শিদের দায়িত্ব গ্রহণ

ইবির শেখ রাসেল হলে প্রভোস্ট হিসেবে ড. মুর্শিদের দায়িত্ব গ্রহণ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলে নতুন প্রভোস্টের দায়িত্ব গ্রহণ করেছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম। শনিবার (৪ মে) বেলা সাড়ে ১১টায় হল প্রভোস্টের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। সদ্যবিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা তার নিকট দায়িত্ব হস্তান্তর করেন।   দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুলসহ হলের আবাসিক শিক্ষকবৃন্দ।   অধ্যাপক ড. মুর্শিদ আলম বলেন, আমাকে শেখ রাসেল হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ প্রদান করায় কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ:
আরও পড়ুন
সাংবাদিক, ফরিদ আহমেদ বাঙ্গালীর পিতার মৃত্যুতে রামগঞ্জ প্রেসক্লাবের শোক

সাংবাদিক, ফরিদ আহমেদ বাঙ্গালীর পিতার মৃত্যুতে রামগঞ্জ প্রেসক্লাবের শোক

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক লাখো কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক,ফরিদ আহমেদ বাঙ্গালীর পিতা ও রামগঞ্জ উপজেলার ৫ নং চন্ডীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ হাযদর আলী পাটোয়ারী বাড়ির বাসিন্দা মঙ্গলবার (৩০এপ্রিল) সকাল ৮টা ৪০মিনিটের সময় নিজ বাড়িতে মোঃ ইসমাইল হোসেন পাটোয়ারী (৮৮) বার্ধ্যক জনিত কারণে ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহি............ রাজিউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে,৬মেয়েসহ,বহু আত্মীয়স্বজন,সহপাঠি, গুনগাহী রেখে যান। বাদ আছর, মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের,সাধারন সম্পাদক কাউছার হোসেন,স্থানীয় জাতীয় দৈনিকের কর্মরত সাংবাদিকবৃন্দ শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাঘফিরাত কামনা ও শোক:
আরও পড়ুন
লক্ষ্মীপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক মনির, সদস্য সচিব আনিস কবির

লক্ষ্মীপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক মনির, সদস্য সচিব আনিস কবির

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে শহরস্থ একটি রেস্টুরেন্টে জেলায় কর্মরত টেলিভিশন সংবাদকর্মীদের নিয়ে এ কমিটি গঠন করা হয়। এতে একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি আতোয়ার রহমান মনিরকে আহ্বায়ক ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিস কবিরকে সদস্য সচিব করে নয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন দেশ টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি কামালুর রহিম সমর । কার্য নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়ন, আরটিভি'র জেলা প্রতিনিধি পলাশ সাহা, বাংলাটিভির জেলা প্রতিনিধি:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পৌর ছাত্রলীগ নেতার উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও গাছ রোপণ

লক্ষ্মীপুরে পৌর ছাত্রলীগ নেতার উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও গাছ রোপণ

সোলাইমান ইসলাম নিশান, তীব্র দাবদাহে হাঁপিয়ে উঠেছে মানুষ। যার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা এই অবস্থায় লক্ষ্মীপুরে পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আফ্রিদুর জামান রাবিতের উদ্যোগে জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে জেলা শহরের হাজী মার্কেট সংলগ্ন এলাকায় মেহনতি প্রায় ১৫০ মানুষের মাঝে স্যালাইন পানি বিতরণ করা হয়। এরপর তিনি লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমী, টিএনটি, সামাদ,উপজেলাসহ পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রায় অর্ধশত গাছ রোপণ করেন। এই সময়ে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল আলম হ্রদয়, জেলা ছাত্রলীগ নেতা নায়িম,পাবেল, পৌর ছাত্রলীগ নেতা জিসান, নাফি, হ্রদয় মুন্তাসির, মারুফ, আবিদ, সানি,তাহান, ফাহিদ,স্বজীব,আকাশ,:
আরও পড়ুন
সিলেটে পিএফজি নরসিংদীর মনোহরদী গ্রুপের তিনদিনের প্রশিক্ষণ সমাপ্ত

সিলেটে পিএফজি নরসিংদীর মনোহরদী গ্রুপের তিনদিনের প্রশিক্ষণ সমাপ্ত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: সিলেটে দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রকল্প পিএফজির তিনদিনব্যাপি এক প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।তিনদিনব্যাপি এ প্রশিক্ষণ কার্যক্রমে নরসিংদী জেলার মনোহরদীর বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবি নেতৃত্বের লোকজন অংশ নিয়েছেন। গত ২৭ এপ্রিল সিলেটের হোটেল ব্রিটানিয়ার হলরুমে পিএফজির তিনদিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। তিনদিনের এ প্রশিক্ষণ কর্মশালায় মনোহরদী উপজেলার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দসহ, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশ নেন। এছাড়া এতে মনোহরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমএস ইকবাল আহমেদ, নরসিংদী জেলা পরিষদের সদস্য একেএম জহিরুল হক জহির, বড়চাপা ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ এম সুলতান উদ্দিন প্রমূখ জনপ্রতিনিধিও এতে অংশ নিয়েছেন। ২৭ এপ্রিলে শুরু হওয়া:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.