লক্ষ্মীপুরে সেই মাদকসেবী ইউপি সদস্যর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ওমর ফারুক মুন্সির ইয়াবার সেবনের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এনিয়ে স্থানীয় বাসিন্দা ও বাজার ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করে। শনিবার (৩০ মার্চ) বিকেল ৫ টার দিকে উপজেলার তোরাবগঞ্জ-মতিরহাট সড়কের মুন্সিরহাট বাজারে এলাকাবাসী তার বিরুদ্ধে মানববন্ধন করেন। এসময় দুই শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করে। এসময় বক্তব্য রাখেন মুন্সিরহাটের ব্যবসায়ী মো. নুরনবী ও ইকবাল হোসেন। মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযুক্ত মেম্বার কে আইনের আওতায় আনার অনুরোধ করেন। সোমবার (২৫ মার্চ) মেম্বার ফারুকের ইয়াবা সেবনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।ছবিগুলো প্রতিবেদকের হাতেও এসেছে। এতে তিনি উদাম শরীরে, শর্ট প্যান্ট পরে টেবিল:
