লক্ষ্মীপুরের বাজারে সুঘ্রাণ ছড়াচ্ছে মৌসুমী ফল

লক্ষ্মীপুরের বাজারে সুঘ্রাণ ছড়াচ্ছে মৌসুমী ফল

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর: পালাবদল এসেছে প্রকৃতিতে। বছর ঘুরে আবারও এসেছে ফলের মৌসুম। এ সময়ে সারাদেশেই চোখে পড়ে মৌসুমী নানা ধরণের ফলের। প্রতি বছরের মতো এবারও মৌসুমী ফলে ছেয়ে গেছে লক্ষ্মীপুরের ফলের বাজার। সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রায় শহরের প্রতিটি মোড়ে-ই মৌসুমী ফলের সমারোহ। এসব ফলের মধ্যে রয়েছে লিচু, কাঁঠাল, আম, তালের শাঁস, আনারস ইত্যাদি। এসব ফলের গন্ধ সুবাস ছড়াচ্ছে প্রতিটি দোকান থেকে। মৌসুমী ফলের মধ্যে বর্তমানে বাজারগুলোতে ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে আম ও লিচু। এছাড়া শহরের প্রায় প্রতিটি সড়কে ভ্যানে করে ফল বিক্রি করছেন অনেক মৌসুমী ফল ব্যবসায়ী। বাজার থেকে কিছুটা কম দামেই ফল বিক্রি হচ্ছে ভ্রাম্যমাণ ভ্যানগুলোতে। শহরের:
আরও পড়ুন
রাতদিন টুংটাং শব্দে মুখর কামারপাড়া

রাতদিন টুংটাং শব্দে মুখর কামারপাড়া

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর: লোহা পেটানোর ‘টুংটাং’ শব্দে মুখর এখন শহরের কামার পাড়া। কোরবানিকে কেন্দ্র করে ভোর থেকে গভীর রাত পর্যন্ত লোহা পিটিয়ে কামাররা তৈরি করছেন দা, বটি, ছুরি ও চাপাতি। এসব জিনিস দুই ধরনের লোহার উপকরণ দিয়ে তৈরি করা হয়। একটি স্প্রিং লোহা (পাকা লোহা) এবং আরেকটি কাঁচা লোহা। কামাররা জানান, লোহা ও কয়লার দাম গত বছরের চেয়ে এবার বেড়েছে। তাই গত বছরের চেয়ে এসব জিনিসের দামও বেশি। ক্রেতাদের চাহিদা অনুযায়ী দা, বটি, ছুরি ও চাপাতি তৈরিতে দম ফেলার ফুরসত নেই কামারদের। গতকাল বৃহস্পতিবার শহরের গোডাউন রোড, কালি বাজার রোড ও দক্ষিণ স্টেশন ঘুরে দেখা গেছে, দূর থেকেই পাওয়া:
আরও পড়ুন
আদালতে মামলা করে বিপাকে রামগঞ্জের হতদরিদ্র আলী আকবর

আদালতে মামলা করে বিপাকে রামগঞ্জের হতদরিদ্র আলী আকবর

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রী-সন্তানের উপর হামলার ঘটনায় আদালতে মামলা করে বিপাকে পড়েছেন হতদরিদ্র অটোরিকশা চালক আলী আকবরের পরিবার। মামলার জেরে অভিযুক্তরা নানাভাবে বাদীকে ভিবিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে এবং বসত ঘরের চারদিক ঘিরে হাঁটার পথ বন্ধ করে দিয়েছে। সৃষ্ট ঘটনায় স্থানীয় মেম্বার সিরাজুল ইসলাম ও চেয়ারম্যান আমির হোসেনকে বারবার বিষয়টি জানালে তারা কেউ কোন কর্নপাত করেননি। বুধবার সকালে উপজেলার দক্ষিণ শ্রীরামপুর বরকন্দাজ বাড়িতে গেলে ভুক্তভোগী আলী আকবর এর পরিবার সাংবাদিকদের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ শ্রীরামপুর বরকন্দাজ বাড়ির দুলাল মিয়ার ছেলে মোরশেদ আলম,দেলোয়ার হোসেনের ছেলে ফরিদ উদ্দিন, রাজন হোসেন, রহিম উদ্দিনের ছেলে দুলাল:
আরও পড়ুন
এক ইলিশের দাম ৯৩৫০ টাকা!

এক ইলিশের দাম ৯৩৫০ টাকা!

লক্ষ্মীপুরের কমলনগরে এক কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ ৯ হাজার ৩৫০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (১২ জুন) মেঘনা নদীতে আব্দুজ্জাহের মাঝি নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। এদিন সন্ধ্যায় উপজেলার মতিরহাট মাছ ঘাটের আড়তদার হাজী হান্নান মিয়ার মৎস্য আড়তে মাছটি বিক্রি করতে নিয়ে আসেন তিনি। মাছটি সর্বোচ্চ দাম হাঁকিয়ে রিয়াজ উদ্দিন নামের এক বেপারী কিনে নেন। এ সময় ইলিশটি দেখতে ঘাটে অনেকেই ভিড় করেন। জেলে আব্দুজ্জাহের মাঝি জানান, ইলিশ শিকারের জন্য প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে মেঘনা নদীতে জাল ফেলেন তিনি। সারা দিন মাছ শিকারের জন্য কয়েকবার নদীতে জাল ফেলেছেন কিন্তু আশানুরূপ মাছ ধরা পড়েনি। সর্বশেষ তার জালে বড়:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক চাপায়  মো: হাবিব(৫৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে লক্ষ্মীপুর মাদাম ব্রিজ এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটে।  এ ঘটনায়  ড্রাম ট্রাক চালক মো: জাফর কে (২৪) আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত সদর থানার এসআই মো: মমিন। প্রত্যক্ষদশীরা  জানান,  সাইকেল আরোহী হাবিব ও ড্রাম ট্রাক উভয়েই ঝুমুরের দিকে যাচ্ছিলো। পিছন থেকে ড্রাম ট্রাক চালক হর্ন বাজালে হাবিব পড়ে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই নিহত হন। নিহত হাবিব লক্ষ্মীপুর সদর উপজেলার বাঁঙাখা ইউনিয়নের এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নৈশপ্রহরী ছিলেন আটককৃত চালক জাফর হোসেন চর আলী:
আরও পড়ুন
কমলনগরে ঋণের চাপে চা দোকানির আত্মহত্যা

কমলনগরে ঋণের চাপে চা দোকানির আত্মহত্যা

রিমন আহমেদ রাজু, লক্ষ্মীপুরের কমলনগরে এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকার চাপে মো.হারুনুর রশিদ (৪২) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। সোমবার (১০ জুন) সকাল ১০টায় উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোম্পানির রাস্তার মাথায় নিজের চা দোকান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হারুন ওই এলাকার মৃত আমিন উল্লাহর ছেলে এবং তিনি তিন মেয়ে, দুই ছেলের জনক। পরিবারের লোকজন জানান,হারুন চারটি এনজিও (প্রিজন বাংলাদেশ, ব্রাক ব্যাংক, উত্তরণ ও আশা) থেকে বিভিন্ন মেয়াদে প্রায় চার লাখ টাকা ঋণ নিয়েছেন। এছাড়া ব্যক্তিগতভাবে ধার-দেনায় ছিলেন তিনি। কিস্তির টাকা নিয়ে মেয়ের বিয়ে ও দোকানের কাজে লাগিয়েছেন। সোমবার (১০ জুন) সকাল ১০টায় কিস্তির:
আরও পড়ুন
রায়পুরে ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদন্ড

রায়পুরে ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদন্ড

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১নং চর আবাবিল রচিম উদ্দিন স্কুলের ৮ম শ্রেনির ছাত্রীকে ইভটিজিং করায় জিহাদ হোসেন (১৮) নামের এক যুবকের ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জিহাদ উপজেলার চরবংশী গ্রামের বাবুল হোসেনের বখাটে ছেলে। জানা যায়, অ‌ভিযুক্ত জিহাদের বাড়ি জামতলা ব্রিজের নিকটে। তার পিতার নাম মোঃ বাবুল হোসেন। সে শহর আলীর মোড়ে বসে কয়েকদিন যাবৎ মেয়েদেরকে বিরক্ত করতো। আজ সোমবার মেয়েটির পরিবারের লোকজন ও স্কুলের শিক্ষকসহ তাকে রচিম উদ্দিন স্কুল সংলগ্ন শহর আলীর মোড় থেকে আটক করে। এ সময়:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে আগুনে পুড়েছে বসতঘর, প্রায় ১২ লাখ টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে আগুনে পুড়েছে বসতঘর, প্রায় ১২ লাখ টাকার ক্ষতি 

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ  লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই হয়েছে বসতঘর ও একটি গোডাউন । সোমবার (১০ জুন) বিকেল ৪ টায় লক্ষ্মীপুর পৌর ২ নং ওয়ার্ডের মেহের খাঁ রোডের ছয়াল বাড়ির মো: নূর নবীর বসত ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট। স্থানীয়রা ও ভুক্তভোগীরা জানান, আমের গোডাউন থেকে আগুন লাগে এবং সেটি পাশ্ববর্তী বসত ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে তীব্রতা অনেক থাকায় কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। এতে প্রায় ১২ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান তারা। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো: আবদুল মান্নান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি।:
আরও পড়ুন
ভূমিসেবা পেতে দালাল ধরবেন না : ইউএনও ইমরান খান

ভূমিসেবা পেতে দালাল ধরবেন না : ইউএনও ইমরান খান

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: “কিছু মানুষ আছেন, তারা ভূমি অফিসে না এসেই কাজ হাসিলের জন্য আগে দালাল ধরেন। দালালরা তখন এক টাকার কাজে ১০ টাকা হাতিয়ে নেয়। বদনাম হয় ভূমি অফিসের। এ কাজটা আপনারা করবেন না। সেবাপ্রার্থীরা যদি অফিসে আসেন, তাহলে দালালরা এমনিতেই বিদায় হয়ে যাবে”। সোমবার ১০ জুন হয়রানি ও দুর্নীতিমুক্ত স্মার্ট ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসচেতনতামুলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান খান। সভাপতির বক্তব্যে সহকারি কমিশানার (ভূমি) শাহেদ আরমান বলেন, হয়রানি ও দুর্নীতিমুক্ত স্মার্ট ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন উপলক্ষে স্মার্ট ভূমিসেবা বুথ এবং হেল্পডেস্ক বসানো হয়েছে। এ:
আরও পড়ুন
নরসিংদীর মনোহরদীতে পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নরসিংদীর মনোহরদীতে পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি "সোনালী আঁশের সোনার দেশ" পরিবেশ বান্ধব বাংলাদেশ।" পাট শিল্পের অবদান,"স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ"এই স্লোগানে নরসিংদীর মনোহরদীতে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর কর্তৃক আয়োজিত উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান। সোমবার (১০ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে পাট উন্নয়ন কর্মকর্তা মিঠুন চন্দ্র ভৌমিক এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান এর সভাপতিত্বে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালায় চাষীদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে, প্রশিক্ষণের গুরুত্ব,পাটের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.