নারীদের স্কুটি চালক হিসেবে গড়ে তুলছেন শাহেলা
কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর স্কুটি শিখতে আসা নারীদের প্রথমে দিচ্ছেন আত্মবিশ্বাস। সে সাথে দিচ্ছেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এরপর স্কুটি চালানোর কৌশল দেখিয়ে দিচ্ছেন নিজ হাতে। পড়ে গেলে ফের দিচ্ছেন উঠে স্কুটি চালানোর সাহস। কণ্ঠে দৃৃঢ় বিশ্বাসের অমিয় বাণী; আপনিই পারবেন, হাল ছাড়বেন না! শনিবার (২২জুন) ঘড়িতে সময় তখন দুপুর সাড়ে বারোটা, শহরের আকাশজুড়ে তখন গুড়ি-গুড়ি বৃষ্টি ঝরছে। খানিক বাদে ঝলমলে রোদের আবরণ। লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে চোখে পড়ে নারীদের স্কুটি চালানোর দৃশ্য। স্কুটি শেখা এবং শেখানো সম্পর্কে প্রশিক্ষক শাহেলা জানান, আমি একটা প্রাইভেট জব করি, বাড়ি থেকে অফিস দূরে হওয়ায় সিএনজিতে আমাকে যাতায়াত করতে হয়। গাড়িতে চলাচলের ক্ষেত্রে পুরুষদের পাশে বসলে:
