রায়পুরে চোরাই মোটরসাইকেলসহ আটক ৫
প্রদীপ কুমার রায়: রায়পুর শহরের বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার অভিযানে নেমে রায়পুর থানা পুলিশ ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৫ চোরকে আটক করেছে। বুধবার (৩ জুলাই) দুপুরে মোটরসাইকেলসহ আটকদের থানায় নিয়ে আসা হয়। আটককৃতরা হলেন- রায়পুর ১০নং ইউনিয়নের দেবীপুর গ্রামের মুনসুর আহম্মদের পুত্র সোহেল (৩০) ও আনোয়ার হোসেন (৩৫), লক্ষ্মীপুর সদর উপজেলার চরমার্টিন গ্রামের আবুল কাসেমের পুত্র আনোয়ার হোসেন শামীম (২২), চাঁদপুর জেলার কচুয়া থানার চাংপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র মোহাম্মদ জুয়েল (২৪), ও বিতারা গ্রামের নুরুল ইসলামরে পুত্র শামছুল হক। পুলিশ জানিয়েছে, গত ডিসেম্বরে পৌর শহর থেকে মোটরসাইকেল চুরি মামলার সূত্র ধরে পুলিশ অভিযানে নামে। আটককৃত এই:
