রায়পুরে গাড়ী চোর চক্রের দুই সদস্য আটক
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুরে মিনিপিকআপ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) উপজেলার মধ্য কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুর ইউপির দুলপুকুরিয়া গ্রামের ফিরোজ শেখের পুত্র মুন্না শেখ (৩২) ও শেকুর ওরফে কামল হোসেন (৩১)। তার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার নাতের পেটুয়া গ্রামে। বর্তমানে সে রায়পুর পৌরসভার দক্ষিণ দেয়াতেপুরের বাসিন্দা। জানাযায়, তারেক নামে এক মালিকের মিনি পিকআপ গাড়িটির ড্রাইভারের অনুপস্থিতিতে ভোর তিনটা নাগাদ এই চুরির ঘটনা ঘটে। জিয়াউল হক নামে মধ্য কেরোয়ার এক বাসিন্দার বাসার সামনে প্রতিদিন গাড়িটি রাখতো ড্রাইভার মুতাছির মাহমুদ। ঘটনার রাতে গাড়িটিকে সেখানে না দেখতে পেয়ে মোঃ:
