লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ২০টি দোকান
লক্ষ্মীপুরের রামগতি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ২০টি ব্যবসা-প্রতিষ্ঠান। এতে করে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। জালানী তৈলের দোকানে বৈদ্যুৎতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসা-প্রতিষ্ঠানের মধ্যে মুদি ও কাপড়ের দোকান ছিল। ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রামগতি বাজারের মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডার থেকে দোকানে ভয়াবহ আগুনের লেলিহান শিখা দেখতে পায় ব্যবসায়ীরা। মূহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ২০টি দোকান পুরাপুরি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি:
