আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
রামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত ইউএনও এস এম রবিন শীষ।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১০ফেব্রুয়ারী) বিকেলে রামগঞ্জ পৌরসভা মিলনায়তনে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় অনুষ্ঠানে রামগঞ্জের জনকল্যান এবং সার্বিক উন্নয়নের স্বার্থে উপজেলা প্রশাসন এবং সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবাগত ইউএনও এস এম রবিন শীষ।
রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু তাহেরের সভাপতিত্বে এবং দৈনিক ইত্তেফাক প্রতিনিধি খালেদ মাহমুদ ফারুকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সাপতি মোঃ মনির হোসেন বাবুল, সহ-সভাপতি মোঃ জাকির হোসেন পাটোয়ারী, সাংবাদিক মোঃ রহমত উল্যা পাটোয়ারী, বেলায়েত হোসেন বাচ্চু, ওমর ফারুক পাটোয়ারী, সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, জাকির হোসেন সুমন, মোঃ এমরান হোসেন,মোঃ শাহালাম, মোঃ রাজু হোসেন, মোঃ সাখাওয়াত হোসেন সাখা, মোঃ পারভেজ হোসেন, মোঃ আবদুর রহমান, মোঃ সাফায়েত হোসেন, এমরান হোসেন রাজন, তপন মজুমদার,কনক মজুমদার, মোঃ নুরুন নবী প্রমূখ।
মতবিনিময় সভায় রামগঞ্জের সমসাময়িক সমস্যা সম্ভাবনা ও গ্রামীন অবকাঠামো রাস্তাঘাট উন্নয়ন সহ চার সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার সহ বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
