সরাইলে অবৈধ ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

শেয়ার

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিযান চালিয়ে একটি অবৈধ ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে অবস্থিত অবৈধ শানু ব্রিকস নামক ইটভাটায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন, সরাইল থানা অফিসার ইনসার্জ রফিকুল হাসান’সহ পরিবার অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন জানান, অভিযানে দেখা গেছে, শানু ব্রিকসের কর্তৃপক্ষ পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স দেখাতে পারেনি। এ কারণে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর ৪ ধারার লঙ্ঘনের দায়ে ১৪ ধারায় ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.