রামগঞ্জে নিখোঁজের ২৩দিনেও কবিরাজ জাফরকে উদ্ধার করতে পারেনি পুলিশ

রামগঞ্জে নিখোঁজের ২৩দিনেও কবিরাজ জাফরকে উদ্ধার করতে পারেনি পুলিশ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোঁজ হওয়ার ২৩দিনেও কবিরাজ জাফর উল্লাকে (৬৫) উদ্ধার করতে পারেনি রামগঞ্জ থানা পুলিশ। গত ২জুলাই (শনিবার) সকালে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর জাফর উল্লাহ আর বাড়িতে ফিরে আসেনি। এরপর পরিবারের লোকজন সর্বতত্র খোজাখুজি করে কোথাও না পেয়ে ৩জুলাই রামগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরী করেন। থানায় ডায়েরী করার ২৩দিন পার হওয়ায় পরও পুলিশ কোন কুল কিনারা করতে না পারায় কবিরাজের ছেলে তোফায়েল আহম্মেদ,স্ত্রী তাজিয়া বেগম, মেয়ে জাহানারা আক্তার বাবার সন্ধান পেতে ২৪জুলাই (রোববার) সকালে রামগঞ্জ প্রেসক্লাবে সাংবাদ সম্মেলন করেন। কবিরাজ জাফর উল্লাহ রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিম বিঘা গ্রামের সিন্নির বাড়ির মৃত মোঃ আনা:
আরও পড়ুন
মৎস্য সপ্তাহ উপলক্ষে রায়পুরে মতবিনিময় সভা

মৎস্য সপ্তাহ উপলক্ষে রায়পুরে মতবিনিময় সভা

প্রদীপ কুমার রায়ঃ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য বিভাগ। আজ শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ বাস্তবায়ন উপজেলা কমিটির সদস্য সচিব সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজ। এ সময় বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজ্ন দাশ ও প্রেসক্লাব সাবেক সভাপতি মাহবুবুল আলম মিন্টু সাংবাদিক ওয়াহিদুল রহমান মুরাদ, নুরুল আমিন ভূইয়া, সাংবাদিক তাবারক হোসনে আজাদ প্রমুখ। “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানে:
আরও পড়ুন
রামগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই (শনিবার) সকালে রামগঞ্জ উপজেলা মৎস্য অফিসে ওই মতবিনিময় সভা অনুণ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদ মোস্তফা, ক্ষেত্র সহকারী কর্মকর্তা অসীম চন্দ্র দে,রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর,সাধারন সম্পাদক মোঃ কাউছার হোসেন, সাংবাদিক আবু তাহের, ফারুক হোসেন সহ উপজেলার প্রান্তিক মাছ চাষীরাপ্রমূখ। মতবিনিময়কালে মৎস কর্মকর্তা আগামী সপ্তাহব্যপী জাতীয় মৎস্য সাপ্তাহ পালনের জন্য সবাইকে দিকনির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন
রায়পুরে জমিসহ ঘর পেয়ে খুশীতে আত্মহারা সংখ্যালঘু সম্প্রদায়ের ভূমিহীনরা

রায়পুরে জমিসহ ঘর পেয়ে খুশীতে আত্মহারা সংখ্যালঘু সম্প্রদায়ের ভূমিহীনরা

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুরে প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর পেয়ে খুশীতে আত্মহারা রায়পুর উপজেলার পূর্বলাছ গ্রামের ঝুপড়ি ঘরে পরিবার পরিজন নিয়ে বাস করা দয়াল দাশ, ফুটপাতের সবজি বিক্রেতা নিশি কান্ত রায়, কাঠ মিস্ত্রী বিজয় সরকারসহ কালা চান, স্বরস্বতী রানী, বাবুল দাশ, মিন্টু সরকার, মঞ্জু রানী, সন্তোষ দাস, রাম চন্দ্র, নারায়ন কুরি, নির্মল দাশসহ ৮৫ গৃহহীনও ভুমিহীন পরিবার। বৃহস্পতিবার এদের সবার ভাগ্যে জুটেছে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনে গৃহীত প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের ২ শতাংশ জমিসহ ঘর। ৩৯৪ বর্গফুটের ২কক্ষ বিশিষ্ট পাকা ঘরে ১টি টয়লেট, ১টি রান্নার কক্ষ ও ইউটিলিটি স্পেস পেয়ে এখন আনন্দে আত্মহারা তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহারের জমি, ঘর পাওয়ায়:
আরও পড়ুন
রামগঞ্জে ব্যবসায়ীকে মিথ্যে মামলা দিয়ে হয়রানি

রামগঞ্জে ব্যবসায়ীকে মিথ্যে মামলা দিয়ে হয়রানি

আবু তাহেন,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের দুধরাজপুর পাটোয়ারী বাজারের ভূইয়া মার্কেটের একটি দোকান ঘর নিয়ে দুধরাজপুর পাটোয়ারী বাড়ির জাকির হোসেন ও তার স্ত্রী সকিনা বেগম একই গ্রামের সাইর বাড়ির আবুল কালাম ভূইয়ার ছেলে কামাল হোসেন সহেলের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। সুত্রে জানা যায়, উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের দুধরাজপুর আশ্রাফ আলী ভূঁইয়া বাড়ির আবদুল মন্নান ও তার স্ত্রী তফুরা বেগম ওয়ারিশি ও খরিদ সূত্রে মালিক হয়ে দীর্ঘ ৩০/৩৫ বছর ভোগদখল করার পর দোকান ঘরটি ব্যবসায়ী কামাল হোসেন সহেলের নিকট ২০১২ সালে সাফ কাবলা মূলে বিক্রি করে দেয়। কামাল হোসেন দোকানটি ক্রয়ের পর:
আরও পড়ুন
লক্ষ্মীপুরের ২ উপজেলাকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত

লক্ষ্মীপুরের ২ উপজেলাকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ ও রায়পুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের মাঝে জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দুই উপজেলাকে শতভাগ ভূমি ও গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করবেন। জেলার মোট ৪৩৬টি গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হবে। এছাড়া আনুষ্ঠানিকভাবে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের চরকলাকোপা আশ্রয়ণ প্রকল্পে নির্মিত ৩য় পর্যায়ের (২য় ধাপ) ১৪২টি গৃহ গৃহহীনদের মধ্যে হস্তান্তর করা হবে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় রামগতির চর কলাকোপা আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো:
আরও পড়ুন
রামগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধন

রামগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধন

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধনলক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামের মিজি বাড়ির তথা নুনিয়াপাড়া জামে মসজিদ পুকুরের মাছ (১৯ জুলাই) বুধবার ভোর রাতে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধনের অভিযোগ উঠেছে স্থানীয় সাইফুল ইসলাম সুমন ও মোঃ মজিদ হোসেনের বিরুদ্ধে। সৃষ্ট ঘটনায় ভূক্তভোগী ফরিদ হোসেন ও সুমন বাদী হয়ে রামগঞ্জ থানায় দুপক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। সংবাদপেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় ও রামগঞ্জ থানার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নুনিয়াপাড়া জামে মসজিদের পুকুরে বুধবার ভোরে ফজরের নামাজের অজু করতে গেলে পুকুরের পানিতে বিশের গন্ধ পেলে তাৎক্ষনিক সুমন নামের একজনকে:
আরও পড়ুন
রায়পুরে কওমি মাদ্রসা ছাত্রকে নির্যাতন করে দুই শিক্ষক লাপাত্তা!

রায়পুরে কওমি মাদ্রসা ছাত্রকে নির্যাতন করে দুই শিক্ষক লাপাত্তা!

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদ্রাসাছাত্রকে (১১) নিপীড়নের অভিযোগে তোলপাড় চলছে। সোমবার (১৮ জুলাই) দুপুরের খাবারে পর বৃষ্টির সময় কওমি মাদ্রাসার ভিতরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক মো. মনিরুল ইসলাম জামালপুরের হরিপুর গ্রামের আইনাল হকের ছেলে। ঘটনার পরই রাতে শিক্ষক মনিরুল ইসলাম পালিয়েছেন। এর তিন মাস আগেও মনির হোসেন নামে অপর এক শিক্ষক একই শিক্ষার্থীকে নির্যাতন করলে মাদ্রাসা কতৃপক্ষের সহযোগিতায় ওই শিক্ষকও পালিয়ে যান। পুলিশ ও ভুক্তভোগী ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের খাবারের পর ১১ বছর বয়সী ছাত্র তার সহপাঠীদের সঙ্গে তাদের কক্ষে ঘুমিয়ে পড়ে। এ সুযোগে বলাৎকার করে একই মাদ্রাসার ১৯ বছর বয়সী শিক্ষক মনিরুল ইসলাম। এতে:
আরও পড়ুন
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বাসদের সভা

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বাসদের সভা

 প্রদীপ কুমার রায়: নড়াইলসহ সারাদেশের সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাসদ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের সম্মুখে আজ মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ৫টায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন বাসদ জেলা আহবায়ক এম এ মজিদ, সদস্য সচিব এড.মিলন মন্ডল, সদর উপজেলা শাখার সদস্য সচিব এড.মোজাম্মেল হোসেন রিয়াজ, জেলা সদস্য আরিফুর রহমান, কমলনগর উপজেলা শাখার সদস্য সচিব ফিরোজ আলম, সদর কমিটির সদস্য মোঃ নাইম,ছাত্রফ্রন্ট জেলা কমিটির সদস্য সচিব পারভেজ মোশারফ প্রমুখ। বক্তারা স্বাধীন বাংলাদেশে এ যাবৎ কাল পর্যন্ত ঘটে যাওয়া সকল সাম্প্রদায়িক হামলার তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা সহ দায়ীদেরকে আইনের আওতায় এনে বিচার করার জোড় দাবী করেন। অসাম্প্রদায়িক ধর্ম:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

লক্ষ্মীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

প্রদীপ কুমার রায়: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামীলীগ নেতা মান্নাফির ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রদানের প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। মঙ্গলবার ১৯ জুলাই দুপুরে জেলা যুবদলের আয়োজনে বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন। আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব আবদুল আলিম হুমায়ুন, যুগ্ম আহবায়ক খালেদ মোহাম্মদ আলী কিরন ও এ কে এম ফরিদ উদ্দিন জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মুনসুর আহম্মদ, আনোয়ার হোসেন জুলফু, কাজী বেলাল, ফয়েজ আহম্মদ, হোসেন আহমেদ, ইকবাল হোসেন, শামছুল আহসান মামুন, কামরুল ইসলাম নিশু, তানভির ভুঁইয়া, জাহাঙ্গির আলম, আব্দুল মালেক মেম্বার, আজাদ উদ্দিন, এম মমিন সহ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.