লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় শফিউল বারী বাবুর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে যথাযোগ্য মর্যাদায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮জুলাই) বিকেলে রামগতিতে বাবুর নিজ বাড়িতে কবর জিয়ারত করেন তার সহধর্মিণী ও অর্পন বাংলাদেশের চেয়ারপার্সন বীথিকা বিনতে হোসাইন। এ সময় ঢল নামে কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতাকর্মীদের। শুক্রবার (২৯জুলাই) বিকেলে এ উপলক্ষে কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও হাফেজদের নিয়ে কোরআন তিলওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রয়াত বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন। সাবেক বৃহত্তর রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি:
