লক্ষ্মীপুরে ইউএনওর বিরুদ্ধে চেয়ারম্যানকে লাঞ্ছনার অভিযোগ

লক্ষ্মীপুরে ইউএনওর বিরুদ্ধে চেয়ারম্যানকে লাঞ্ছনার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেনের বিরুদ্ধে এক ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ চন্দ্রগঞ্জে মাছ বাজারের বহুতল শেডের কাজ উদ্বোধন করেন। ৩০ জানুয়ারি সন্ধ্যায় ইউএনও ইমরান হোসেন ওই কাজ পরিদর্শনে যান। তখন ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বাজারের গণমিলনায়তনে একটি অনুষ্ঠানে ছিলেন। ইউএনওর ফোন পেয়েই তিনি মাছ বাজার এলাকায় উপস্থিত হন। বাজার উন্নয়নের কাজ চেয়ারম্যানের দায়িত্বে হওয়ার কথা থাকলেও ইউএনও পছন্দের ঠিকাদারকে দায়িত্ব দেন। তখন ঠিকাদারকে দেয়ার জন্য ইউএনও:
আরও পড়ুন
জমি দখল করতে না পেরে কবরস্থানের প্রাচীর ভাংচুর

জমি দখল করতে না পেরে কবরস্থানের প্রাচীর ভাংচুর

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে জোরপূর্বক অবৈধ ভাবে জমি জবরদখল করতে না পেরে উক্ত জমিতে থাকা কবরস্থানের প্রাচীর ভাংচুর করেছে মো. আজাদ হোসেন নামে এক ভুমিদস্যু। এসময় ওই জমিতে থাকা সীম কর্তন করে সে। আজ সোমবার (৬ ফেব্রুয়ারী) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের শিল্পী কলনী এলাকায় এ ঘটনা ঘটে। এনিয়ে জমির মালিকদের প্রাণে হত্যার হুমকিসহ বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ তার বিরুদ্ধে। অভিযুক্ত আজাদ একই এলাকার মৃত মোহাম্মদ উল্যার ছেলে। সে এলাকায় একজন মাদকাসক্ত হিসেবেই পরিচিত। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আজাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয়রা। প্রতিনিয়তই সে একের পর এক স্থানীয়দের কাছে জমি দাবী করে নাটক সাজিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করছে।:
আরও পড়ুন
কমলনগরে প্রবাসী হেল্প ডেস্ক চালু

কমলনগরে প্রবাসী হেল্প ডেস্ক চালু

লক্ষ্মীপুরের কমলনগরে প্রথমবারের মতো চালু হলো প্রবাসী হেল্প ডেস্ক। উপজেলার তোরাবগঞ্জ ডিজিটাল সেন্টারের নতুন এ সেবার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস। আজ বুধবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে তোরাবগঞ্জ বাজারের নুর ছায়েরা মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মির্জা আশরাফুজ্জামান রাসেল। ইউপি সচিব মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান, চর লরেঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও প্রবাসী হেল্প ডেস্কের পরিচালক ওমর ফারুক সবুজ। অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত:
আরও পড়ুন
কমলনগরে ৩য় স্বপ্নযাত্রা এ্যাম্বুলেন্স বিতরণ

কমলনগরে ৩য় স্বপ্নযাত্রা এ্যাম্বুলেন্স বিতরণ

মো: ফয়েজ, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রীর “স্বপ্ন আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ২নং সাহেবের হাট ইউনিয়নে স্বপ্নযাত্রা এ্যাম্বুলেন্স বিতরণ করা হয়। মঙ্গরবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার মাতাব্বর হাট চায়না মাঠে লক্ষ্মীপর ও কমলনগর উপজেলা প্রশাসনের অর্থায়নে এ স্বপ্ন যাত্রা এ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন আকন্দ। এর আগে গত ২৬ মে হাজিরহাট ও চর কাদিরা ইউনিয়নে এই স্বপ্নযাত্রা এ্যাম্বুলেন্স বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডা. আহাম্মদ কবীর সিভিল সার্জন লক্ষ্মীপুর, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা লক্ষ্মীপুর ডা. আশফাকুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ:
আরও পড়ুন
কমলনগরে দৈনিক গণমুক্তির ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কমলনগরে দৈনিক গণমুক্তির ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকা নানা প্রতিকুলতার মধ্যে দিয়ে ৫০তম বছর অতিক্রম করে ৫১ বছরে পর্দাপণ করলো। এ উপলক্ষে কমলনগরে গণমুক্তি পত্রিকার ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) রাত ৮ টায় কমলনগর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণমুক্তি কমলনগর উপজেলা প্রতিনিধি শোরাফ উদ্দিন স্বপন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পল্লী নিউজ এর সম্পাদক. মো. ওয়াজি উল্লাহ জুয়েল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্যা এশিয়ান এইজ কমলনগর প্রতিনিধি ও কমলনগর প্রেসক্লাব সভাপতি ডাঃ আনোয়ার হোসেন, দৈনিক আজকালের খবর:
আরও পড়ুন
যুবলীগ নেতা অনুর উদ্যোগ কম্বল বিতরণ

যুবলীগ নেতা অনুর উদ্যোগ কম্বল বিতরণ

মোখলেছুর রহমান ধনু, ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের সাধারণ সম্পাদক তাসবীরুল হক অনুর উদ্যোগে লক্ষ্মীপুরের কমলনগরে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরঠিকা আশ্রয়ণ প্রকল্পে তিনি এ কম্বল বিতরণ করেন। এ উপলক্ষে উপজেলা যুবলীগের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, যুগ্ম-আহ্বায়ক এএইচএম আহসান উল্যা হিরন, যুবলীগ নেতা ওমর ফারুক সাগর, চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সাগর, উপজেলা ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন চৌধুরী রুবেল, রামগতি উপজেলা ছাত্রলীগের সভাপতি আকবর হোসেন সুখী ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ। এ সময়:
আরও পড়ুন
রামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি রহমত, সম্পাদক কবির

রামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি রহমত, সম্পাদক কবির

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি(শনিবার) দুপুরে রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে গোপন ব্যালটের মাধ্যমে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে জনকন্ঠের রহমত উল্যাহ পাটওয়ারী, সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের সংবাদের তৌহিদুল ইসলাম কবির, সহ-সভাপতি পদে আলোকিত প্রতিদিনের এম এ হালিম খান লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক পদে আমাদের অর্থনীতির জিএস নজরুল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমার সংবাদের রাজু হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে স্বদেশ বিচিত্রার আবদুর রহমান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এমরান হোসেন রাজন, কার্যনির্বাহী সদস্য পদে সংবাদ সারাবেলার ছায়েদ হোসেন, আশ্রয় প্রতিদিনের কাজী মহিউদ্দিন, খবর পত্রের:
আরও পড়ুন
সাবেক কর কমিশনার সুলতান মাহমুদের বিরুদ্ধে তদন্ত শুরু

সাবেক কর কমিশনার সুলতান মাহমুদের বিরুদ্ধে তদন্ত শুরু

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে সাবেক কর কমিশনার সুলতান মাহমুদের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের দাবীতে দায়েরকৃত অভিযোগের পরিপেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। মুক্তিযোদ্ধা যাচাই -বাছাই তদন্ত কমিটির আহবায়ক রামগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদ হাসান স্বাক্ষরিত একটি চিটিতে আগামী ৩০ জানুয়ারি দুপুর ১২ টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমানাধী নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা কার্যালয়ে স্বরীরে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গত ২০২২ইং সালের ২৭ জুলাই বীর মুক্তিযোদ্ধা তোসাদ্দেক হোসেনের দায়েরকৃত সুলতান মাহমুদের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের দাবীতে অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির আহবায়ক এ চিঠি প্রদান করেন। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব:
আরও পড়ুন
কমলনগরে মাদরাসায় চুরি

কমলনগরে মাদরাসায় চুরি

মোখলেছুর রহমান ধনু, কমলনগর উপজেলার মাতব্বরনগর দারুসসুন্নাত আলিম মাদরাসায় চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। মাদরাসার ৬টি আলমারী ভেঙে নগদ টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেছে চোরচক্র । মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কমলনগর থানা পুলিশ । মাদ্রসার সুপার আলী হোসেন জানান, মাদ্রাসার নৈশ প্রহরী দায়িত্বে থাকা মোঃ হানিফ মাদ্রাসায় নিরাপত্তা ফাঁকি দিয়ে বাড়িয়ে থাকার সুযোগে সোমবার দিবাগত রাতে চোরচক্র জানালার গ্রিল কেটে মাদরাসার ৬টি আলমারি ও নগদ অর্থ হাতিয়ে নেয়। মঙ্গলবার ভোরে নৈশপ্রহরী তাকে মোবাইলে জানায় মাদরাসায় চুরি হয়েছে। এ ঘটনায় মাদরাসার ম্যনেজিং কমিটির সাথে জরুরি মিটিং করে নৈশপ্রহরীর বিষয়ে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি। নৈশপ্রহরী:
আরও পড়ুন
রামগঞ্জে যুবলীগ নেতার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রামগঞ্জে যুবলীগ নেতার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ যুবলীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও রামগঞ্জ উপজেলা যুবলীগ সদস্য কামরুল হাসান মাসুম বিএসসি। আজ সোমবার (২৩ জানুয়ারী) বিকেল ৪টায় পৌর ০৭ নং ওয়ার্ড অভিরামপুর চাঁদপুরীশাহ্ জামে মসজিদ ঈদগাহ মাঠে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। রামগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য কামরুল হাছান মাছুম (বিএসসি) আয়োজনে ও সার্বিক তত্ত্বাবধানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.