রামগঞ্জে বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানী চরমে
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের বিরুদ্ধে গ্রাহক হয়রানির বিস্তর অভিযোগ উঠেছে। নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করে মাসের পর মাস অফিসে ঘুরেও অনেক গ্রাহক সংযোগ পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে গোপন সমঝোতার মাধ্যমে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের দ্রুত সংযোগ এবং লোড বৃদ্ধি অনুমোদনের অভিযোগও উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, বিদ্যুতের তার সংকট, ট্রান্সফরমার বরাদ্দ না থাকা, নতুন মিটার না আসা, অনলাইন আবেদনে ত্রুটি, জমির খতিয়ান জটিলতাসহ নানা অজুহাতে সাধারণ গ্রাহকদের আবেদন ঝুলিয়ে রাখা হচ্ছে। তবে অবৈধ ইটভাটা ও বহুতল ভবনের মালিকরা অল্প সময়ের মধ্যেই সংযোগ ও লোড বৃদ্ধি পাচ্ছেন। আশারকোটা গ্রামের নুরু মিয়ার ছেলে সাদ্দাম:
