সংরক্ষিত নারী আসনে বীথিকা বিনতে হোসাইন; উচ্ছ্বসিত রামগকি-কমলনগর
মোখলেছুর রহমান ধনু রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন লক্ষ্মীপুর জেলার কৃতী কন্যা ও তৃণমূলের লড়াকু নেত্রী বীথিকা বিন হোসাইন। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৩৬ জন মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা করলে তাতে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই রামগতি ও কমলনগর উপজেলাজুড়ে আনন্দের জোয়ার বয়ে যায়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। রামগতি-কমলনগরের মানুষের কাছে ‘প্রিয় ভাবি’ হিসেবে পরিচিত বীথিকা বিন হোসাইন দীর্ঘদিন ধরে রাজপথের একজন সক্রিয় ও:
