আজ রাত থেকে ইলিশ ধরা ও বিক্রি বন্ধ, দুশ্চিন্তায় জেলেরা

আজ রাত থেকে ইলিশ ধরা ও বিক্রি বন্ধ, দুশ্চিন্তায় জেলেরা

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: পদ্মা-মেঘনায় ২২ দিনের জন্য ইলিশসহ সবধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) মধ্যরাত থেকে ৩ নভেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মেঘনা নদীর ষাটনল থেকে লক্ষ্মীপুরের রায়পুর হয়ে চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞার সময়ে জেলেরা নদীতে নামতে পারবেন না। এ সময়ে ইলিশ মাছ আহরণ ও বিক্রি করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানাসহ উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এদিকে পদ্মা-মেঘনা পাড়ের অর্ধ লক্ষাধিক জেলে জাল-নৌকা:
আরও পড়ুন
রায়পুরে ডিসি এসপি’র পূজা মন্ডপ পরিদর্শন

রায়পুরে ডিসি এসপি’র পূজা মন্ডপ পরিদর্শন

রায়পুর, লক্ষ্মীপুর: রায়পুরের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) রাজিব কুমার সরকার  ও পুলিশ সুপার (এসপি) আক্তার হোসেন। আজ(১০ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যায় রায়পুর পৌরসভার মদনমোহন মন্দির, জগন্নাথ দেব বিগ্রহ মন্দির ও মাছ বাজার মহামায়া মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, রায়পুর তথা লক্ষ্মীপুর জেলায় দুর্গা পূজা উদযাপনে কোনো ধরনের কোনো হুমকি নেই। মন্দিরগুলোর নিরাপদ ব্যবস্থাপনাসহ সার্বিক পরিস্থিতি খুবই ভালো মনে হয়েছে। তিনি আরো বলেন, শুধু পূজা উদযাপনের বিষয় নয়, সার্বিক ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখার জন্য আমরা আমাদের তৎপরতা অব্যাহত রেখেছি। সমাজে শান্তিশৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনির ভূমিকা:
আরও পড়ুন
রায়পুরে বন্যা দূর্গতদের মাঝে প্রশাসনের চাউল বিতরণ

রায়পুরে বন্যা দূর্গতদের মাঝে প্রশাসনের চাউল বিতরণ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যা দূর্গত মানুষের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) উপজেলার ১০ নং রায়পুর ইউনিয়নসহ ১০ ইউনিয়নে এ চাউল বিতরণ করা হয়। নির্বাহী কর্মকর্তা ইমরান খান বলেন, ১০ ইউনিয়নে ১৫ কেজি করে ১০ হাজার পরিবারের মাঝে এ চাউল বিতরণ করা হয়। এসময় সহকারী কমিশনার ভুমি শাহেদ আরমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমানসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
রায়পুরের রয়েল সাকারার মালিক অস্ট্রেলিয়ায় গাড়িচাপায় নিহত

রায়পুরের রয়েল সাকারার মালিক অস্ট্রেলিয়ায় গাড়িচাপায় নিহত

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: অস্ট্রেলিয়ার সিডনিতে গাড়িচাপায় লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের সর্বাধিক পরিচিত চায়নিজ রেস্টুরেন্ট রয়েল সাকারার মালিক আলোচিত সফল তরুণ উদ্যোক্তা মো. ইসমাইল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৬ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টার দিকে সিডনি শহরে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইসমাইল হোসেন রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খাজুরতলা এলাকার আমানত উল্লাহর ছেলে। নিহত ইসমাইল হোসেনের চাচাতো ভাই শরীফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসমাইল তার ঢাকার মিরপুরের এক বন্ধুকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনি শহরের কাছাকাছি বাসার সামনে ড্রাইভিং করা শিখছিলেন। এ সময় বন্ধু গাড়ি চালাচ্ছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দূর্ঘটনায় পতিত হয়ে ইসমাইলকে চাপা দেয়।:
আরও পড়ুন
রায়পুরে দুর্গম চরে ধরা পড়লো বিশালাকৃতির কুমির, আতঙ্কে বাসিন্দারা

রায়পুরে দুর্গম চরে ধরা পড়লো বিশালাকৃতির কুমির, আতঙ্কে বাসিন্দারা

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের খাসিয়ার চরে একটি বিশাল আকৃতির কুমির ধরা পড়েছে। কুমিরটির ওজন প্রায় ৫ মনের কাছাকাছি বলে ধারণা করছে স্থানীয়রা। বুধবার দিবাগত রাতে খাসিয়ার চরের মাঝি বাড়ির একটি হাঁসমুরগির খোড়ায়ে হানা দিলে বাড়ির লোকজন কুমিরটি ধরে ফেলে। সেটিকে দক্ষিণ চরবংশীর চান্দারখাল মাছঘাটে নিয়ে আসে তারা। পরে ফায়ার সার্ভিসের লোকজন সেটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে। আজ বৃহস্পতিবার দুপুরে কুমিরটিকে বন বিভাগের লোকজন তাদের হেফাজতে নেয়। স্থানীয়রা জানায়, খাসিয়ার চরের একটি বাড়ির হাঁস-মুরগির খামারের নীচ থেকে কুমিরটি ধরা হয়েছে। বুধবার সকালে স্থানীয় লোকজন কুমিরটিকে দেখতে পায়। সেটি বাড়ির পাশের একটি পুকুরে ছিল। রাতে হাঁসমুরগি:
আরও পড়ুন
রায়পুরে ডাকাতিয়া দখলমুক্ত করতে পৌর প্রশাসকের অভিযান

রায়পুরে ডাকাতিয়া দখলমুক্ত করতে পৌর প্রশাসকের অভিযান

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুর পৌর শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ডাকাতিয়া নদীর ময়লা-আবর্জনা পরিষ্কার ও দখল মুক্ত অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬সেপ্টেম্ব) দুপুরে রায়পুর শহরের মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের নির্দেশে দিনব্যাপী অভিযান চলে। প্রায় এক কিলোমিটার এলাকায় নদীতে থাকা বিভিন্ন বাঁধ আর দীর্ঘদিনের অবহেলায় জমাটবাঁধা ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন রায়পুর পৌর প্রশাসক পদ্মাসন সিংহ। এসময় দখল মুক্ত করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাকাতিয়া নদী দখল মুক্ত করার বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছি। খুব শীঘ্রই দখল মুক্ত করনের কাজ শুরু হবে। নদীর উপরে থাকা সকল অবৈধ:
আরও পড়ুন
রায়পুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের চারা বিতরণ

রায়পুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের চারা বিতরণ

প্রদীপ কুমার রায়, বিশেষ বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বন্যা ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি পুনর্বাসন কাজে সহায়তার অংশ হিসেবে বিনামূল্যে ধানের চারা বিতরণ করেছেন প্রবীণ ও প্রতিবন্ধী কল্যান সংস্থা নামে একটি সংগঠন। বুধবার ৪ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষকের মাঝে ধানের চারা বিতরণ বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান।এসময় উপজেলা সমাজসেবা অফিসার মাজহারুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আফরুজা বেগম, সংস্থার প্রতিনিধি কামরুল আল মামুন এবং স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, উদ্যোগটি সময়োপয়োগী হবার কারণে বন্যা পরবর্তী মানুষের খাদ্য ঘাটতি পূরণের পাশাপাশি খাদ্যের চাহিদা পূরণেও বিশেষ ভূমিকা রাখাবে। তিনি প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থাকে:
আরও পড়ুন
রায়পুরে বর্ণাঢ্য় আয়োজনে মৎস্য সপ্তাহ উদ্বোধন

রায়পুরে বর্ণাঢ্য় আয়োজনে মৎস্য সপ্তাহ উদ্বোধন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামের থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে উদ্বোধন, আলোচনা সভা ও মৎস্য পোনা অবমুক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মামুনুর রশীদ। ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এ স্লোগান সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান খাঁন এর সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রায়পুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান, উপজেলা:
আরও পড়ুন
রায়পুরে বিক্ষোভকারীদের শ্লোগান ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’

রায়পুরে বিক্ষোভকারীদের শ্লোগান ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: কোটা সংস্কার, শিক্ষার্থীদের উপর হামলা, ৬ শিক্ষার্থী নিহতসহ শতশত শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে রায়পুর পৌরশহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কোটা বিরোধী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহা-সড়কের থানার মোড় এলাকার প্রাইম ব্যাংকের সামনে অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ যুবদল-ছাত্রদল এবং শিবির সমর্থিতরা অংশ নেন। বিক্ষোভকারিরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার ইত্যাদি শ্লোগানে রাজপথ মাতিয়ে রাখে। এসময় শহরজুড়ে তিব্র যানজটসহ আতংক ছড়িয়ে পড়লেও পুলিশের সতর্ক পাহারায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আরও পড়ুন
রায়পুরে নদীতে নেমে কচুরিপানা অপসারণ করলেন এমপি

রায়পুরে নদীতে নেমে কচুরিপানা অপসারণ করলেন এমপি

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুরে কচুরিপানা জটে দুর্দশায় পরিণত এককালের প্রবাহমান ডাকাতিয়া নদীর কচুরিপানা অপসারণ প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় এমপি এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে পৌর শহরের ওয়াপদা কলোনী এলাকায় মেয়রের উদ্যোগে এ কর্মসূচীতে নদী তীরবর্তী উপকার ভোগী, আওয়ামীলীগ নেতাকর্মীসহ শত শত মানুষ এতে স্বতস্ফুর্ত অংশ নেয়। পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, ওসি ইয়াছিন ফারুক মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী জামশেদ কবির বাকী বিল্লাহ, ডাকাতীয়া নদী রক্ষা আন্দোলন কমিটির সভাপতি সাংবাদিক প্রদীপ রায় প্রমুখ।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.