রায়পুরে ডিসি এসপি’র পূজা মন্ডপ পরিদর্শন

শেয়ার

রায়পুর, লক্ষ্মীপুর:

রায়পুরের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) রাজিব কুমার সরকার  ও পুলিশ সুপার (এসপি) আক্তার হোসেন।

আজ(১০ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যায় রায়পুর পৌরসভার মদনমোহন মন্দির, জগন্নাথ দেব বিগ্রহ মন্দির ও মাছ বাজার মহামায়া মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, রায়পুর তথা লক্ষ্মীপুর জেলায় দুর্গা পূজা উদযাপনে কোনো ধরনের কোনো হুমকি নেই। মন্দিরগুলোর নিরাপদ ব্যবস্থাপনাসহ সার্বিক পরিস্থিতি খুবই ভালো মনে হয়েছে। তিনি আরো বলেন, শুধু পূজা উদযাপনের বিষয় নয়, সার্বিক ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখার জন্য আমরা আমাদের তৎপরতা অব্যাহত রেখেছি।

সমাজে শান্তিশৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনির ভূমিকা যথাযথ ভুমিকা পালন করে যাচ্ছে। তিনি পরিবর্তনের ধারা এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াংকা দত্ত, রায়পুরের ইউএনও ইমরান খান, এসিল্যান্ড সাহেদ আরমান, ওসি নিজাম উদ্দিন ভুইয়া ও পৌর বিএনপি সভাপতি এবিএম জিলানীসহ জেলা ও উপজেলার পূজা পরিষদের নেতৃতৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.