রায়পুরে গোপন ব্যালটে তৃণমূল বিএনপির নেতৃত্ব নির্বাচন
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃত্ব নির্বাচনে প্রথমবারের মতো গোপন ব্যালটে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) রায়পুর মহিলা কলেজে আয়োজিত এ নির্বাচনে সভাপতি পদে নূরুল হুদা নান্টু এবং সাধারণ সম্পাদক পদে শাহ আলম বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে মোট ১৭২ ভোটের মধ্যে নূরুল হুদা নান্টু পেয়েছেন ১০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ফজলুল করিম খোকন পেয়েছেন ৪১ ভোট, এবং মোহাম্মদ মেজবাহ উদ্দিন ভূঁইয়া পেয়েছেন ১৫ ভোট। সাধারণ সম্পাদক পদে শাহ আলম ১৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন পেয়েছেন ৩২ ভোট। বেলা ১টা থেকে বিকেল ৪টা:
