প্রত্যেক হত-দরিদ্রদের ঘরে ঈদ উপহার পৌঁছে দেওয়া হবে_আনোয়ার খান এমপি
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ প্রত্যেক হত-দরিদ্র ব্যক্তিদের ঘরে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার পেঁৗছে দেওয়া হবে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। আগামী ঈদুল ফিতর উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমপির নিজস্ব অর্থায়নে ঈদ উপহার ও ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। সোমবার সকালে উপজেলার ইছাপুর ও বিকেলে ভাটরা ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে নিজ হাতে ঈদ উপহার বিতরণ করেন এমপি আনোয়ার খান। এসময় তিনি আরো বলেন, দেশটাকে আবার লুটপাট করে খেতে এবং দেশের উন্নতিতে ব্যাঘাত ঘটাতে চাইছে একটি বিশেষ দল। কিন্তু আমরা তা কখনও হতে দেব না। দেশের জনগণ এখন বুঝে:
