রাজশাহীর আম বাজারে আসছে ১৫ মে

রাজশাহীর আম বাজারে আসছে ১৫ মে

রাজশাহী প্রতিবেদক: রাজশাহীতে গাছ থেকে আম পাড়ার দিন নির্ধারণ করেছে জেলা প্রশাসন। বলা হয়েছে, ১৫ মে থেকে নিরাপদ গুটি জাতীয় আম পাড়া, সংরক্ষণ এবং বাজারজাতকরণ শুরু হবে। জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলার অংশীজনদের নিয়ে আম সংগ্রহ, পরিবহণ ও বাজারজাতকরণবিষয়ক মতবিনিময় সভায় রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, নির্ধারিত সময়ের আগে আম বাজারজাত করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।   জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, রাজশাহী আমের রাজ্য হিসাবে পরিচিত। বাজারে যেন অপরিপক্ক এবং ভেজাল মিশ্রিত কোনো আম বিক্রি করতে না পারে, সে জন্যই কৃষি বিভাগের সমন্বয়ে এ ফল:
আরও পড়ুন
কাটাখালী পৌরসভার মেয়র পদের উপনির্বাচনে স্বামীর হারানো চেয়ার উদ্ধার করলেন স্ত্রী

কাটাখালী পৌরসভার মেয়র পদের উপনির্বাচনে স্বামীর হারানো চেয়ার উদ্ধার করলেন স্ত্রী

রাজশাহী প্রতিবেদক: রাজনীতির মাঠে আগে কখনও দেখা যায়নি। ঘর-সংসার আর সন্তানকে নিয়েই ব্যস্ত থাকতেন রাবেয়া সুলতানা মিতু। এই নারীই প্রথমবারের মতো রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র পদের উপনির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হয়েছেন। হারিয়ে দিয়েছেন প্রতিদ্বন্দ্বী আট প্রার্থীকে। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে রাবেয়ার পাওয়া ভোটের ব্যবধান প্রায় দ্বিগুণ। রোববারের এই ভোটের পর এর ফলাফল নিয়ে এখন বিশ্লেষণ চলছে। রাজশাহীর আওয়ামী লীগের রাজনীতিতে রাবেয়ার এই বিজয়কে একটু আলাদা চোখেই বিচার করা হচ্ছে। কারণ, তাঁর জয়ের নেপথ্যে রয়েছেন স্বামী সাবেক মেয়র আব্বাস আলী। তিনি পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন। ঘরোয়া আলাপের একটি অডিও ফাঁস হওয়াকে কেন্দ্র করে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয় এবং এই:
আরও পড়ুন
‘পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে’

‘পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে’

রাজশাহী প্রতিবেদক: পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে বলে মন্তব্য করে রাজশাহী মহানগর প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সারাদেশে সাংবাদিকেরা অব্যাহতভাবে নিগৃহীত, হয়রানি ও জুলুম-নিপীড়নের শিকার হচ্ছেন। শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরীর একটি অভিজাত রেস্টুরেণ্টের কনফারেন্স মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, সভ্য সমাজে গণতন্ত্র ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। একটিকে ছাড়া আরেকটি অচল-অর্থহীন। গণতন্ত্র না থাকলে যেমন স্বাধীন গণমাধ্যমের কথা ভাবা যায় না। আবার স্বাধীন গণমাধ্যমই হলো গণতন্ত্রের রক্ষাকবচ। এ অবস্থায় পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া সময়ের অনিবার্য দাবি। তাই সব বিভেদ ভুলে সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত, অধিকার আদায়সহ:
আরও পড়ুন
রাজশাহীতে ভাইয়ের হাতে বোন খুন

রাজশাহীতে ভাইয়ের হাতে বোন খুন

রাজশাহী প্রতিবেদক:  রাজশাহীতে বোনকে পরিকল্পিতভাবে বেড়াতে নিয়ে গিয়ে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে তার সৎভাইয়ের বিরুদ্ধে। পুলিশ বলছে, ঘটনার সময় মেয়েটির সৎভাই ছাড়াও তাঁর স্ত্রী এবং এক বন্ধু ছিলেন। তাঁরাও এই খুনের পরিকল্পনার সঙ্গে যুক্ত। এ ঘটনায় তিনজনকেই আটক করেছে পুলিশ। নিহত তরুণীর নাম সন্ধ্যা রানী (২০)। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শীশা বাঁশপীর গ্রামের শ্রী হরিলালের মেয়ে সন্ধ্যা রানী। তাঁকে খুনের অভিযোগে গ্রেপ্তার তিনজন হলেন- সন্ধ্যার সৎভাই ফুলবাবু রবিদাস ওরফে বাবু (২২), ফুলবাবুর স্ত্রী মিনতী রানী (২৫) এবং বন্ধু আদিল আহমেদ পলক (১৯)। পলকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লালপুকুর গ্রামে। ফুলবাবু তাঁর স্ত্রী মিনতী ও সৎবোন সন্ধ্যাকে নিয়ে রাজশাহীর কর্ণহার থানা:
আরও পড়ুন
শিশু ধর্ষণের মামলায় তরুণের যাবজ্জীবন

শিশু ধর্ষণের মামলায় তরুণের যাবজ্জীবন

 রাজশাহী প্রতিবেদক: রাজশাহীতে সাত বছর বয়সি শিশুকে ধর্ষণের মামলায় নাদিম ইসলাম (২১) নামে এক তরুণকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।  রোববার দুপুর ১২টার দিকে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলার এজাহারের বরাত দিয়ে আদালতের পেশকার মহব্বাত হোসেন জানান, আসামি নাদিমের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি গ্রামে। পেশায় তিনি একজন ট্রাক্টর চালক। তিনি ভুক্তভোগী ওই শিশুর বাবার ট্রাক্টর চালাতেন। এ জন্য বাড়িতে যাতায়াত ছিল। ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর সকালে সে বাড়িতে প্রথম শ্রেণি পড়ুয়া ওই শিশুকে একা পেয়ে ধর্ষণ করেন। এ:
আরও পড়ুন
রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

 রাজশাহী প্রতিবেদক: রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকালে মহানগরীর বনলতা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গ্রেফতাররা হলেন- মহানগরীর পবা নতুনপাড়ার জাহাঙ্গীর (২৩), একই এলাকার আলম (১৯), পার্শ্ববর্তী নওদাপাড়া এলাকার রাকিব (১৯), একই এলাকার সাজ্জাদ (২৬) এবং শাওন (২৪)। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত শুক্রবার শাহমখদুম থানা মোড়ে নূর জামানের মুরগির দোকানে হৃদয় নামে কিশোর গ্যাংয়ের এক সদস্য মুরগি কিনতে আসে। দোকানে ভিড় থাকায় মুরগি দিতে দেরি হওয়ায় দোকান মালিক নূর জামানের সঙ্গে হৃদয়ের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং সে মুরগি না:
আরও পড়ুন
চাঁদাবাজির মামলায় সাবেক এমপির প্রাক্তন স্ত্রী কারাগারে

চাঁদাবাজির মামলায় সাবেক এমপির প্রাক্তন স্ত্রী কারাগারে

রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর আলোচিত নারী আয়েশা আক্তার লিজাকে (৩৮) চাঁদাবাজির একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক ফয়সাল তারেক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের পেশকার আবদুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আয়েশা আক্তার লিজা আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের প্রার্থনা করেন। তবে আদালতের বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। লিজা রাজশাহী নগরীর তেরোখাদিয়া এলাকার বাসিন্দা। তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রাক্তন স্ত্রী। এমপির সঙ্গে প্রেম, পরে বিবাহবিচ্ছেদ এবং ‘সুদের কারবার’ নিয়ে রাজশাহীতে বহুল আলোচিত এই নারী। লিজাকে প্রভাস চন্দ্র সরকার নামে এক ব্যক্তির:
আরও পড়ুন
রাজশাহীতে তিন সহযোগিসহ ধর্ষক গ্রেপ্তার

রাজশাহীতে তিন সহযোগিসহ ধর্ষক গ্রেপ্তার

রাজশাহী প্রতিবেদক: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা এলাকা থেকে তিন সহযোগিসহ এক ধর্ষক গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার বেলা ১১টার দিকে প্রেস ব্রিফিংএ এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুনীম ফেরদৌস। গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর বোয়ালিয়া থানার হেঁতেমখাঁ সবজিপাড়া এলাকার নরুল ইসলামের ছেলে আলমগীর রয়েল (৪০), তার স্ত্রী হেলেনা খাতুন (৩০), হেলেনার বড় বোন দিলারা বেগম (৩৫) ও তাদের সহযোগি চন্দ্রিমা থানার উপড়ভদ্রা এলাকার আফজাল হোসেনের স্ত্রী মমতাজ বেগম (৪২)। র‌্যাব-৫ এর সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংএ কর্ণেল মুনীম ফেরদৌস জানান, গত ৭ ফেব্রুয়ারি ধর্ষণের শিকার ভুক্তভোগী নারী কেনাকাটার উদ্দেশ্যে নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কোর্ট স্টেশন এলাকায় যায়। সেখানে তার মোবাইল ফোন:
আরও পড়ুন
তরুণীর অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়ানোর দায়ে যুবকের কারাদণ্ড

তরুণীর অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়ানোর দায়ে যুবকের কারাদণ্ড

রাজশাহী প্রতিবেদক: ভুয়া ফেসবুক আইডি খুলে তরুণীর ছবি সম্পাদন করে অশ্লীল ছবি ও ভিডিও ছড়ানোর দায়ে মিজানুর রহমান তুহিন (২৬) নামের এক যুবকের ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইবুন্যাল আদালত। একই সঙ্গে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে নয় মাসের কারাদণ্ড দেন আদালত। বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে রাজশাহী সাইবার ট্রাইবুন্যাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় দেন। ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক তিনটি ধারায় এ রায় ঘোষণা করেন তিনি।  কারাদণ্ডপ্রাপ্ত আসামি মিজানুর রহমান তুহিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাতরা চৌদ্দমাথা গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের:
আরও পড়ুন
রাজশাহীতে তিন পুলিশ সদস্যসহ ৪ জন রিমান্ডে

রাজশাহীতে তিন পুলিশ সদস্যসহ ৪ জন রিমান্ডে

রাজশাহী প্রতিবেদক: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল কারসাজির চেষ্টা মামলায় রাজশাহীতে তিন পুলিশ সদস্যসহ চারজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  আদালত-৪ এর বিচারক ফয়সাল তারিক মঙ্গলবার সকালে আসামিদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের পর আসামিদের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আদালত পরিদর্শক আবদুর রফিক এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিদের পাঁচদিন করে রিমান্ডের আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে শুনানি শেষে আদালতের বিচারক জিজ্ঞাসাবাদের জন্য সবার একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। মামলার চার আসামি হলেন, দিনাজপুরের পার্বতীপুর থানার সহকারী উপ-পরিদর্শক গোলাম রাব্বানী, আরএমপি সদর দপ্তরের পুলিশ কনস্টেবল আবদুর রহমান, কনস্টেবল শাহরিয়ার পারভেজ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.