তজুমদ্দিনে `ইয়ুথ ভোলা ০৩’ এর আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন

তজুমদ্দিনে `ইয়ুথ ভোলা ০৩’ এর আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন

রুবেল চক্রবর্তী,জেলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে সামাজিক সংগঠন ইয়ুথ ভোলা ০৩ এর আয়োজনে ও ইসরাক চৌধুরী নাওয়াল এর পৃষ্ঠপোষকতায় "নূরুন্নবী চোধুরী শাওন স্মার্ট গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট (লং ক্রিজ)" শুরু হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কুঞ্জেরহাট বন্ধু মহল একাদশকে পরাজিত করে জয় পেয়েছে তজুমদ্দিন মোল্লা পুকুর একাদশ। উদ্বোধনী অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইয়ুথ ভোলা ০৩ এর চেয়ারম্যান ইসরাক চৌধুরী নাওয়াল। তিনি বলেন, চারদিকে যেভাবে অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে এই সমস্যা থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে হবে। মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। ইয়ুথ ভোলা ০৩ সবসময়:
আরও পড়ুন
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের দাবিতে বরিশালে শিক্ষক সমাবেশ

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের দাবিতে বরিশালে শিক্ষক সমাবেশ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল: শিক্ষায় বৈষম্য দূরীকরণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের দাবিতে বরিশাল প্রেসক্লাবে আজ ২৬ ই জানুয়ারি ( শুক্রবার) সকাল ১০ টা মাওলানা মোঃ আহাম্মদ আলীর সভাপতিত্বে বরিশাল বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, মোঃ আব্দুর রহমান, উপদেষ্টা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন কমিটি ও সহ-সভাপতি বেসরকারি শিক্ষক কমিটি ফোরাম, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় শিক্ষক নেতা মাওলানা শহিদুল ইসলাম সাদ্দাম, রেজাউল হক, ও বারিশাল বিভাগের শিক্ষক নেতৃবৃন্দ। বক্তাগণ বলেন, ১৯৮৪ ইং সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ১৮ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রেজিষ্ট্রেশন দেয়। ১৯৯৪ ইং সালে তৎকালীন সরকার একই পরিপত্রে রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় ও ১৫১৯ টি:
আরও পড়ুন
তজুমদ্দিনে এমপি শাওনের মায়ের রোগ মুক্তি কামনায় দোয়া

তজুমদ্দিনে এমপি শাওনের মায়ের রোগ মুক্তি কামনায় দোয়া

রুবেল চক্রবর্তী,জেলা প্রতিনিধি: ভোলা-৩ আসনের (তজুমদ্দিন-লালমোহন) সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের মায়ের রোগমুক্তি কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়েছে। তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের আয়োজনে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কলেজের হলরুমে এ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুুুুগ্ম সাধারণ সম্পাদক ও কলেজর অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পদক ও ইউপি চেয়ারম্যান একেএম শহিদুল্যাহ কিরন, কলেজ গর্ভনিং বডির সভাপতি ও জেলা পরিষদ সদস্য ইসতিয়াক হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিক সাদী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম, নয়ন, সম্পাদক সাদির হোসেন রাহীম, কলেজের প্রভাষক ও কর্মচারীবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন তজুমদ্দিন মডেল:
আরও পড়ুন
মনপুরায় শীতার্তদের পাশে দাড়ালেন এমপি জ্যাকব

মনপুরায় শীতার্তদের পাশে দাড়ালেন এমপি জ্যাকব

রুবেল চক্রবর্তী,জেলা প্রতিনিধি: ভোলার মনপুরায় গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। শনিবার (২০ই জানুয়ারি) দুপুর ৩ টায় উপজেলা আ'লীগ কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে জ্যাকব বলেন, মানুষ আমাকে স্বতঃস্পূর্ত ভাবে ভোট দিয়েছে। আমি আমার কোন কর্মীকে জাল ভোট দিতে বলি নি। আ'লীগ সরকারের উন্নয়ন দেখে, আমার উন্নয়ন দেখে মানুষ আমাকে ভোট দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ'লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, ইউএনও জহিরুল ইসলাম, উপজেলা আ'লীগ সম্পাদক জাকির হোসেন, ২নং হাজীরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, ১নং ইউপি চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর, ৪নং:
আরও পড়ুন
তজুমদ্দিনে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৭

তজুমদ্দিনে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৭

রুবেল চক্রবর্তী, জেলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলা মৎস্য অধিদপ্তর অবৈধ জাল উচ্ছেদে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে ৩০ হাজার মিটার অবৈধ জাল ও একটি নৌকা জব্দ করেছে। এসময় ৭ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আটককৃত জাল পুড়িয়ে দেয়া হয়েছে। বুধবার দুপুরে জব্দকৃত নৌকাটি নিলাম বিক্রি করা হয়েছে। মঙ্গলবার বিকালে তজুমদ্দিনের মেঘনার বিভিন্ন পয়েন্টে মৎস্য অধিদপ্তর এই অভিযান পরিচালনা করেন। উপজেলা মেরিন ফিশারিজ অফিসার জনাব মো: আল আমিন জানান, ১৬ জানুয়ারি বিকালে  তজুমদ্দিন থানা পুলিশের সহযোগিতায় মেঘনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ জাল উচ্ছেদে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে ৫ টি মশারী জাল এবং ৩০ হাজার মিটার কারেন্ট:
আরও পড়ুন
তজুমদ্দিনে পুলিশের অভিযানে তিন অপহরণকারী আটক, দুই ভিকটিম উদ্ধার

তজুমদ্দিনে পুলিশের অভিযানে তিন অপহরণকারী আটক, দুই ভিকটিম উদ্ধার

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়কালে দুইজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) উপজেলার সোনাপুর ইউনিয়নের সৃষ্টিধরগুহ সাকিনের সরকারী আবাসনের পূর্ব দিকে বেরিবাঁধ এলাকায় এঘটনা ঘটে। থানা ও মামলার সুত্র জানায়, চরফ্যাসন থানাধীন সামরাজ মৎস্য ঘাটে মাছের আড়ৎদারের মোঃ আনোয়ার হোসেনের সাথে ব্যবসা করেন বোরহানউদ্দিনের রিয়াজ ও শাকিল এবং তজুমদ্দিনের নাগর মাঝি। ব্যবসায়িক লেন দেনের সুত্রে আনোয়ার ও আমিনুল মোটরসাইকেল যোগে বোরহানউদ্দিন থানাধীন খাসমহল বাজারে যাওয়ার সময় কয়েকজন মিলে তজুমদ্দিনের সৃষ্টিধরগুহ সরকারী আবাসনের পূর্ব দিকে বেরিবাঁধের উপর পৌঁছা অবরুদ্ধ করে আনোয়ার ও আমিনুলকে:
আরও পড়ুন
মনপুরায় একের পর এক দেখা দিচ্ছে বিরল প্রজাতির কচ্ছপ

মনপুরায় একের পর এক দেখা দিচ্ছে বিরল প্রজাতির কচ্ছপ

রুবেল চক্রবর্তী,ভোলা জেলা প্রতিনিধি দ্বীপজেলা ভোলার মনপুরায় ১৪ দিনের ব্যবধানে আবারও একটি অলিভ রিডল সি (জলপাইরঙা) প্রজাতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়েছে। যার ওজন প্রায় ৮০ কেজি। সোমবার(১৫জানুয়ারি) সকালে উপজেলার রামনেওয়াজ এর ঈশ্বরগঞ্জ গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীর তীর থেকে কচ্ছপটি উদ্ধার করে উপজেলা বন বিভাগ। ধারনা করা হচ্ছে কচ্ছপ টি ডিম পাড়ার জন্য নদীর তীরে এসে বালুর মধ্যে আটকে যায়। স্থানীয়সূত্রে জানা যায়, জেলেরা নদী থেকে মাছ ধরে তীরে আসার সময় কচ্ছপ টি বালুর মধ্যে আটকে থাকতে দেখে। পরে জেলেরা বনবিভাগের টহলটিমকে ফোন করে জানালে বনবিভাগ অক্ষত অবস্থায় কচ্ছপটিকে উদ্ধার করে। বনবিভাগ নিশ্চিত করেন কচ্ছপ টি বিরল প্রজাতির জলপাই:
আরও পড়ুন
তজুমদ্দিনে তথ্য প্রযুক্তির সহায়তায় ফোরকান বাহিনীর ৪ জলদস্যু আটক 

তজুমদ্দিনে তথ্য প্রযুক্তির সহায়তায় ফোরকান বাহিনীর ৪ জলদস্যু আটক 

রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে জলদস্যু বাহিনীর ৪ সদস্যকে আটক করেন। শনিবার তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ারুল হক প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান। তজুমদ্দিন থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারী উপজেলার চরমোজাম্মেল সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরারত জেলেদের ট্রলারে রাত ১১টায় হামলা চালায় মেঘনার কুখ্যাত জলদস্যু ফোরকান বাহিনী। এ সময় দস্যুরা জেলে ট্রলারে থেকে শরীয়তপুর জেলার সখীপুর থানার তারাবুনিয়া এলাকার জেলে আঃ হাই (৫০) ও মো. ইউসুফ আলী (৪৫) নামের দুই জেলেকে অপহরণ করে নোয়াখালীর দিকে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে জলদস্যুরা জেলেদের আড়ৎদারের নিকট ২ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। পরে আড়ৎদার:
আরও পড়ুন
ভোলা-৩ আসনে জয়ী নুরুন্নবী চৌধুরী শাওন

ভোলা-৩ আসনে জয়ী নুরুন্নবী চৌধুরী শাওন

ভোলা প্রতিনিধি: ভোলা-৩ আসনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার  ৯২৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) জসিম উদ্দিন পেয়েছেন ১৭ হাজার ৮৮৬ ভোট। রোববার রাতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
তজুমদ্দিনে উৎসব মুখর পরিবেশে নতুন বই বিতরণ

তজুমদ্দিনে উৎসব মুখর পরিবেশে নতুন বই বিতরণ

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি:  তজুমদ্দিন উপজেলায় সারা দেশের সাথে নতুন বছরের শুরুর দিনে উৎসব মুখর পরিবেশে ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ১২টায় তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয় এর হলরুমে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ। চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া, সহকারী শিক্ষাক ইউনুছ শরিফ, পরিমল দেবনাথ , প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ রফিক সাদী, রিপোর্টার্স:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.