তজুমদ্দিনে বাড়ছে সূর্যমুখী ফুলের চাষ, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন চাষিদের
রুবেল চক্রবর্তী,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ভোলার তজুমদ্দিনে প্রতি বছরই বাড়ছে সূর্যমুখীর চাষ। অনুকূল আবহাওয়ার পাশাপাশি মাটি উপযোগী থাকায় রয়েছে ভালো ফলনের সম্ভাবনা।ফলে দিন দিন সূর্যমুখী চাষে ঝুঁকছেন এ উপজেলার কৃষকরা। এদিকে গাছে ফুল আসার সাথে সাথেই দর্শনার্থীর আগমনে তৈরি হচ্ছে কৃষি পর্যটনের সুযোগ। ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সূর্যমুখীর হাসি। বাজার মূল্য ও চাহিদা ভালো থাকায় তজুমদ্দিনে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী চাষ। কম পরিশ্রম ও কম খরচে বেশি লাভ পাওয়ায় আসায় কৃষকেরা সূর্যমুখী চাষের দিকে ঝুঁকছেন। সূর্যমুখীর উৎপাদন বিগত সময়ের চেয়েও এবছর বেশী। কোনরকম পোকা মাকড়ের আক্রমন না থাকায় এবার দিগুন লাভের আশা করছেন তারা। এক:
