ডিএমপির অভিযানে রাজধানীতে মাদকসহ গ্রেফতার ২১

ডিএমপির অভিযানে রাজধানীতে মাদকসহ গ্রেফতার ২১

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের  অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গতকাল বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৬ অক্টোবর) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৩৫ পিস ইয়াবা, ২ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১০৭ গ্রাম হেরোইন ও ২০টি নেশাজাতীয় ইনজেকশনসহ তাদের গ্রেফতার করা হয়েছে। এছাড়াও গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল।
আরও পড়ুন
নির্বাচনে জোট গঠনে সিদ্ধান্ত হয়নি: জিএম কাদের

নির্বাচনে জোট গঠনে সিদ্ধান্ত হয়নি: জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপ-নেতা জিএম কাদের বলেছেন, যেজন্য আওয়ামী লীগ সরকারকে সমর্থন দেওয়া হয়েছিল তার বাস্তব প্রতিফলন ঘটেনি। এ সরকার ক্ষমতায় এসে যা করছে তা বিএনপির চেয়ে এক ডিগ্রি বেশি। আমরা পরিবর্তন চাই। সোমবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। নির্বাচনে জোট গঠনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন,, ‘এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের নির্বাচনে যাওয়া না যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তৃণমূল থেকে দলের উচ্চপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’ বিএনপির সঙ্গে গোপন আঁতাতের বিষয়ে তিনি বলেন, ‘আমরা গোপন কোনো আঁতাত:
আরও পড়ুন
স্পিকারের সাথে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পিকারের সাথে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার সংসদ ভবনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো সৌজন্য সাক্ষাৎ করেন। আজ রোববার (২ অক্টোবর) সাক্ষাৎকালে তারা ইন্দোনেশিয়া-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় কূটনীতি, বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রম, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি, কোভিড পরবর্তী বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক অবস্থা, ব্যবসা-বাণিজ্যের প্রসার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।   স্পিকার বলেন, ‘ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ। বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সংসদ সদস্যদের পারস্পরিক সফর বিনিময় ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরালো হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের মৌলিক চাহিদা ও জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। বহুমুখী পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে দেশকে:
আরও পড়ুন
নরসিংদীতে মালবাহী ট্রাকচাপায় সবজি বিক্রেতাসহ ৪ জন নিহত

নরসিংদীতে মালবাহী ট্রাকচাপায় সবজি বিক্রেতাসহ ৪ জন নিহত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলায় সবজির হাটে ট্রাকের চাপায় চারজন নিহতের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় ঢাকা-সিলেট মহাসড়ককের নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মেশিনঘর বাসস্ট্যান্ডে সবজি বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। এরপর দুর্ঘটনা রোধে সবজির হাটটি মহাসড়ক থেকে সরানোর দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। নিহতরা হলেন- রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকার কৃষক সিদ্দিক মিয়া (৫৫), রামনগর এলাকার সিদ্দিক মিয়া (৬২) ও অটোরিকশার যাত্রী বেলাব উপজেলার পোড়াদিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আবুল কালামসহ অজ্ঞাত আরোও একজন। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মেশিনঘর এলাকায় সিএনজি চালিত:
আরও পড়ুন
নরসিংদীতে দিনমজুরের গলা-কাটা লাশ উদ্ধার

নরসিংদীতে দিনমজুরের গলা-কাটা লাশ উদ্ধার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে বাড়ি থেকে ডেকে নিয়ে মনির হোসেন (৪০) নামে এক মৎস্য ব্যবসায়ী ও দিনজুরকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১ অক্টোবর) সকালে নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নরসিংহারচর গ্রামের উঠান থেকে এ মরদেহটি উদ্ধার করে পলাশ থানা পুলিশ। নিহত মনির হোসেন পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নরসিংহারচর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। মৎস্য ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন ইটের ভাটায় শ্রমিকের কাজ করতেন। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মনির হোসেনের মোবাইলে একটি ফোন আসে। ফোন পেয়ে মনির তড়িঘড়ি করে বের হতে চাইলে স্ত্রী কোহিনূর তাকে বাধা দেন। সে বাধা উপেক্ষা:
আরও পড়ুন
নরসিংদীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

নরসিংদীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখর নগর গ্রামে পারিবারিক কলহের জেরে বড় ভাই ইদ্দিস মিয়া (৫০) এর সাবলের আঘাতে ছোট ভাই শহিদ (৪০) এর নিহতের ঘটনা ঘটেছে। নিহত শহিদ ও ইদ্রিস মিয়া উভয়ই নরসিংদী জেলার রায়পুরা উপজেলার উত্তর বাখর নগর গ্রামের মৃতঃ মান্নানের ছেলে। নিহত শহিদ মিয়ার স্ত্রী জানান, আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে পারিবারিক কলহের কারনে শহিদ মিয়া ও তার ঝগড়া হয় এক পর্যায়ে শহিদ মিয়া রাগান্বিত হয়ে তার স্ত্রীর ও মেয়ের গায়ে হাত তুলে ও এলোপাতাড়ি মারধর শুরু করে এরই জেরে শহিদ মিয়া ও তার বড় ভাই ইদ্দিস মিয়ার মধ্যে কলহ বাঁধে ও ইদ্দিস:
আরও পড়ুন
নরসিংদীতে অপহরণের ঘটনায় ৫ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

নরসিংদীতে অপহরণের ঘটনায় ৫ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে এক ছাত্রীসহ দুই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল আমিন। এর আগে, বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলার পলাশ উপজেলার ইছাখালী দাখিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর দাখিল পরীক্ষার্থী সিফাত (১৭) ও তার বন্ধু ইতি আক্তার (১৬) কে অপহরণের সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নরসিংদী জেলার পলাশ উপজেলার ইছাখালী (পূর্বপাড়া) এলাকার তামজিদ মিয়া, জয়পুরা এলাকার মানিক মুখা, নাঈম মৃধা ,খাসহাওলা এলাকার আফসার মিয়া:
আরও পড়ুন
নরসিংদীতে বিভাটেক চালক হত্যা ঘটনায় নারীসহ গ্রেফতার ৪

নরসিংদীতে বিভাটেক চালক হত্যা ঘটনায় নারীসহ গ্রেফতার ৪

নরসিংদী প্রতিনিধি- নরসিংদীর রায়পুরায় বিজয় মিয়া (২৬) নামে এক বিভাটেক চালককে হত্যা করে ছিনতাইয়ের ঘটনায় নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। হত্যা মামলার ৪৮ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন ও আলামতসহ রায়পুরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  (২৮ সেপ্টেম্বর) বুধবার দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল-আমিন। গ্রেপ্তারকৃত আসামীরা হলো- নরসিংদী রায়পুরা উপজেলার বলবপুর এলাকার ধন মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (৩১), বীরগাও পূর্বপাড়ার মোসলেম মিয়ার ছেলে কাউছার (২৮), মোঃ সোলাইমান এর ছেলে আলাল মিয়া (৩৫), বীরগাও কান্দাপাড়ার মোঃ আব্দুর রহিমের স্ত্রী রুবিয়া বেগম (৪৫) ।:
আরও পড়ুন
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৪৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৪৬

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের  অপরাধ ও গোয়েন্দা বিভাগ। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) একই সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ১২১ পিস ইয়াবা, ১৫২ দশমিক ৫ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ১৪ কেজি ৯৭৫ গ্রাম গাঁজা ও ১৯২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন:
আরও পড়ুন
চরভদ্রাসনে মুক্তিযোদ্ধাদের সম্মানে মিলাদ মাহফিল

চরভদ্রাসনে মুক্তিযোদ্ধাদের সম্মানে মিলাদ মাহফিল

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা হলরুমে জীবিত ও মৃত মুক্তিযোদ্ধাদের সম্মানে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহি অফিসার তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা ফরিদা বেগম। এ সময় শতাধিক মুক্তিযোদ্ধাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধাগণ এমন একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা কে অনেক অনেক ধন্যবাদ জানান তারা আরো বলেন আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান যেই কারনে এমন একটি অনুষ্ঠান করতে পেরেছেন।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.