মোবাইলে বিয়ে, স্বামীকে দেখার আগেই প্রাণ গেল তরুণীর
গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় বাসের ধাক্কায় এক তরুণী নিহত হয়েছেন। রোববার (১৬ জুলাই) দুপুরে পূর্ব থানার ওসি মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত চাঁদনী শরীয়তপুর জেলার জাজিরা থানার কাজিরহাট গ্রামের শহিদুল ইসলাম খোকনের মেয়ে চাঁদনী আক্তার (৩০)। তার স্বামী অপু পর্তুগাল প্রবাসী। প্রায় তিন মাস আগে মোবাইল ফোনে তাদের বিয়ে হয়। তবে টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। এ ছাড়াও বনানীতে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিতে বিক্রয় কর্মকর্তা হিসেবে কাজ করতেন। পুলিশ সূত্র জানায়, চাঁদনী প্রতিদিনের ন্যায় ঢাকার বনানী তার কর্মস্থলের উদ্দেশ্যে রোববার:
