বৃষ্টি উপেক্ষা করে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

বৃষ্টি উপেক্ষা করে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের মামলার রায়ের প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন। শুক্রবার (৪ আগস্ট) নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে দুপুরের দিকে এ চিত্র দেখা যায়। এর আগে সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। দুপুর আড়াইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। কিন্তু সমাবেশস্থলে নেতাকর্মীদের উপস্থিতি ছিল বেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ । সমাবেশে যৌথভাবে সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও:
আরও পড়ুন
আমরণ অনশনে যাচ্ছেন শিক্ষকরা

আমরণ অনশনে যাচ্ছেন শিক্ষকরা

শিক্ষা জাতীয়করণের একদফা দাবিতে আন্দোলনরত শিক্ষকরা আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন। আগামীকাল (১ আগস্ট) তারা এই কর্মসূচিতে যাবেন, যদি এর মধ্যে প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা দাবি আদায়ের ঘোষণা না পান। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতর অবস্থানরত শিক্ষকরা এই ঘোষণা দেন। এদিন তাদের এই কর্মসূচির ২০তম দিন পূর্ণ হয়েছে। গত ১১ জুলাই থেকে শিক্ষকরা এই আন্দোলন করছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে আন্দোলনরত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ মো. কাওছার আহমেদ আমরণ অনশনের বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন, শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণ এবং ধনি-দরিদ্র নির্বিশেষে সবার জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করতে মাধ্যমিক:
আরও পড়ুন
ঢাকার ৪ পয়েন্টে বিএনপি-পুলিশ সংঘর্ষ

ঢাকার ৪ পয়েন্টে বিএনপি-পুলিশ সংঘর্ষ

রাজধানীর চারটি পয়েন্টে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা চলছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার পর ধোলাইখাল, গাবতলী, উত্তরা ও মাতুয়াইল এলাকায় এসব সংঘর্ষ হয়। ডিএমপি কমিশন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক বলেন, ঢাকার প্রবেশ মুখ আটকানোর জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। এসব কর্মসূচি পালনকালে বিএনপি নেতা আমানুল্লাহ আমান, গয়েশ্বর চন্দ্র রায়সহ বেশ কিছু নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করছে দলটি।আজ সকাল ১০টা থেকে বিকেল বিকেল ৪টা পর্যন্ত ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে সকাল থেকেই প্রায় সব পয়েন্টেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা:
আরও পড়ুন
নরসিংদীতে বৃক্ষ মেলার উদ্বোধন

নরসিংদীতে বৃক্ষ মেলার উদ্বোধন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি "গাছ লাগিয়ে যত্ন করি," সুস্থ প্রজন্মের দেশ গড়ি" এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে ৫দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগ মনোহরদীর আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন,জেলা প্রশাসনের উদ্যোগে এ বছর জেলায় এক লাখ গাছের চারা রোপণের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এরই অংশ হিসেবে বিভিন্ন উপজেলার প্রশাসনের উদ্যোগে কাজ শুরু করা:
আরও পড়ুন
বিমা কর্মকর্তা হত্যার ২২ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিমা কর্মকর্তা হত্যার ২২ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আব্দুর রহমান ঈশান,নেত্রকোণা প্রতিনিধি নেত্রকোনায় ২২ বছর পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত মজিবর রহমানকে (৬৫) টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (অপারেশন ও মিডিয়া) মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রোববার রাত আড়াইটার দিকে টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানা এলাকা তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মজিবর রহমান নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ইরিভিটা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। র‍্যাব জানায়, ১৯৯৮ সালে পূর্বধলা উপজেলার দশাশী গ্রামের নুর মোহাম্মদের (৩০) বাড়িতে মাসোয়ারা চুক্তিতে কাজ করতেন মজিবর। নুর মোহাম্মদ একটি জীবন বিমা কোম্পানিতে চাকরি করায় তাঁর কাছে প্রায় নগদ টাকা থাকত। নগদ অর্থের লোভে মজিবর:
আরও পড়ুন
নরসিংদীতে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

নরসিংদীতে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুলাই রবিবার সকালে নরসিংদী সদর থানার তরোয়াস্থ জেলখানার মোড় মিনার মসজিদের পূর্ব পাশ থেকে ও ২৪ জুলাই সোমবার সকালে শিবপুর থানার ইটাখোলা ধাঁনসিড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর থেকে পৃথক দুইটি অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা জেলার বুড়িচং থানার রাজপুর এলাকার আব্দুল মালেকের ছেলে আলামিন মিয়া (২৪) এবং কক্সবাজার জেলার উখিয়া থানার তুতুরবিল এলাকার মীর আহমেদ এর ছেলে আবুল বাশার (৪৮)। এসময় তাদের কাছ থেকে মাদক সরবরাহে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং:
আরও পড়ুন
বিদেশিরা নিজেদেরকে বাংলাদেশের সম্রাট ভাবেন : পররাষ্ট্রমন্ত্রী

বিদেশিরা নিজেদেরকে বাংলাদেশের সম্রাট ভাবেন : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের গণমাধ্যমে বিদেশিদের মন্তব্য অতিপ্রচারের ফলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারা মজা পান। আজ দুপুরে সিলেট শিল্পকলা একেডেমিতে সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিদেশিরা নিজেদেরকে এদেশের সম্রাট মনে করেন বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কট করতে গণমাধ্যমকে ভূমিকা নিতেও আহ্বান জানান মোমেন। তিনি আরও বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জন মারা গেল। একটা দেশও কথা বলেনি। আমাদের দেশে কে কী করলো- সঙ্গে সঙ্গে চিৎকার। এটি অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ। যা জেনেভা কনভেশনের ধারে কাছেও নেই। পৃথিবীর আর কোথাও অ্যাকটিভিস্ট রাষ্ট্রদূতরা দলবেঁধে মন্তব্য করে:
আরও পড়ুন
বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ফের প্রজ্ঞাপন

বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ফের প্রজ্ঞাপন

আবরার ফাহাদ হত্যার ঘটনার পর উত্তাল বুয়েটে ২০১৯ সালে শিক্ষার্থীদের রাজনীতিতে অংশ না নিতে নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ। সম্প্রতি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে প্রতিষ্ঠানটির দুজনের পদ পাওয়া নিয়ে সমালোচনার মুখে আবারও একই বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছে বুয়েট প্রশাসন। প্রজ্ঞাপনে ক্যাম্পাসের ভেতরে বা বাইরে শিক্ষার্থীদের কেউ রাজনীতিতে জড়ালে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে পোস্ট দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে বুধবার (১৯ জুলাই) বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে। ২০১৯ সালের ১৬ নভেম্বর (আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর) একই প্রজ্ঞাপন দিয়েছিল বুয়েট কর্তৃপক্ষ। সম্প্রতি ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে বুয়েটের বর্তমান:
আরও পড়ুন
ফরিদপুরে ছিনতাই হওয়া ব্যাটারী চালিত রিক্সাসহ হত্যাকারী গ্রেফতার

ফরিদপুরে ছিনতাই হওয়া ব্যাটারী চালিত রিক্সাসহ হত্যাকারী গ্রেফতার

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরে ব্যাটারী চালিত অটোরিক্সা চালক রবিন কে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যাকারী নাঈম খান কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলেনে এই তথ্য নিশ্চিত করা হয়।জানা যায়, আসামী নাঈম খান সদরপুর উপজেলার মীরের ডাঙ্গী গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে। এই ঘটনায় ছিনতাই হওয়া রিক্সাসহ অপর একজন কে আটক করা হয়। সংবাদ সম্মেলেনে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) শেখ মো: আব্দুল্লাহ বিন কালাম জানান, গত ১৫ই জুলাই জেলার সদর উপজেলার কোতয়ালী থানাধীন গজারিয়া পাটপাশা ব্রীজের নিকট মেহেগুনি বাগানের ভিতর থেকে গলায় গামছা পেচানো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া:
আরও পড়ুন
২৮৮১৬ ভোট পেয়ে নির্বাচিত আ. লীগের আরাফাত

২৮৮১৬ ভোট পেয়ে নির্বাচিত আ. লীগের আরাফাত

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ পাঁচ হাজার ৬০৯ ভোট। এই আসনে ১২৪ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে গণনা চলে।  বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজে স্থাপিত নির্বাচনী তথ্য/ফলাফল পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান রাতে ভোটের ফল ঘোষণা করেন। লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান ১ হাজার ৩২৮ ভোট, গোলাপ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.