নরসিংদীর মনোহরদীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

নরসিংদীর মনোহরদীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে মোছলিমা বেগম (৩৬) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার কাচিকাটা ইউনিয়নের কালিয়াকুড়ি গ্রামের স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মোছলিমা কালিয়াকুড়ি গ্রামের মিয়া হোসেনের ছেলে সৌদি প্রবাসী অলিউল্লার স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিশ বছর আগে উপজেলার কাচিকাটা ইউনিয়নের কালিয়াকুড়ি এলাকার মিয়া হোসেনের ছেলে অলিউল্লার সাথে গোতাশিয়া ইউনিয়নের তেলিকান্দি গ্রামের সোনা মিয়ার মেয়ে মোছলিমার পারিবারিক ভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ে সন্তান আছে এবং তার বিয়ে দেয়া হয়েছে। স্বামী প্রবাসে এবং বাড়িতে আর কেউ না থাকার কারণে মোছলিমা বাপের বাড়ি তেলিকান্দি মার সাথে থাকতেন।:
আরও পড়ুন
সবজির বাজার অপরিবর্তিত, বেড়েছে মুরগির দাম

সবজির বাজার অপরিবর্তিত, বেড়েছে মুরগির দাম

চলতি সপ্তাহে সবজির বাজার অপরিবর্তিত রয়েছে। তবে সপ্তাহ ব্যবধানে সব ধরনের মুরগির দাম কেজিতে ১০ টাকা থেকে ২০ টাকা বেড়েছে।গরু ও খাসির মাংস আগের দামেই বিক্রি হচ্ছে। শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর তালতলা ও শেওড়াপাড়া বাজারঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, শুক্রবার এসব বাজারে বেগুনের কেজি ১০০ থেকে ১৩০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৬০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকায়, ধুন্দল ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, শসা ৫০ থেকে ৮০ টাকা, লাউ প্রতিটি ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, লেবুর হালি ১৫ থেকে ২০:
আরও পড়ুন
দুর্নীতি মামলা: রিজেন্ট গ্রুপের সাহেদের ৩ বছরের কারাদণ্ড

দুর্নীতি মামলা: রিজেন্ট গ্রুপের সাহেদের ৩ বছরের কারাদণ্ড

১ কোটি ৬৯ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাহেদ করিমের উপস্থিতিতে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় আজ সোমবার এ দণ্ডাদেশ দেন।একই সঙ্গে বেআইনিভাবে অর্জিত ১ কোটি ৬৯ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন বিচারক। এর আগে, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক শেষ করে এবং আদালত মামলার অভিযোগকারীসহ প্রসিকিউশনের ১২ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন। গত বছরের ১৭ এপ্রিল সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
আরও পড়ুন
কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন

কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন

রাজধানীর কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় একটি কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। এতে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।  তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া হওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৬টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর পর কারখানার ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। রাশেদ বিন খালিদ জানান, প্রাথমিকভাবে:
আরও পড়ুন
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

 জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৬টা ৩২ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের (জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর) সামনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ:
আরও পড়ুন
নরসিংদীতে বঙ্গমাতার ৯৩তম জন্মদিন উদযাপন

নরসিংদীতে বঙ্গমাতার ৯৩তম জন্মদিন উদযাপন

মোঃ মোবারক হোসেনন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিণী বাঙালির লড়াই সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ,আর্থিক সহায়তা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন নরসিংদী,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা নরসিংদীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসময় প্রধান অতিথি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সংগ্রামময় জীবনের:
আরও পড়ুন
এ দেশকে কখনই পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেওয়া যাবে না: কাদের

এ দেশকে কখনই পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেওয়া যাবে না: কাদের

প্রায় তিন হাজার তৃণমূল নেতাদের নিয়ে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গণভবনে সভাটি শুরু হয়। সভায় উপস্থিত তৃণমূল নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এ দেশকে কখনই পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেওয়া যাবে না। এখন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের আস্থার ঠিকানা। আপনারা প্রস্তুত হন, শপথ নিন। তিনি বলেন, বাংলাদেশে আবারও সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনা কারও কাছে মাথা নত করেন না। বিএনপির কিছু লোকজন দেখে ভয়ের কিছু নেই। তাদের চেয়ে আমাদের লোকবল অনেক বেশি।:
আরও পড়ুন
শেখ কামালের সমাধিতে আ.লীগের শ্রদ্ধা

শেখ কামালের সমাধিতে আ.লীগের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আজ শনিবার (০৫ আগস্ট) সকাল ৮টা ৪৫ মিনিটে বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ কেন্দ্রীয় নেতারা। এ সময় দলটির নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এর আগে সকালে ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে স্থাপন করা শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে যুবলীগ,:
আরও পড়ুন
শহীদ মিনারে শ্রদ্ধা শেষে পান্না কায়সারের দাফন রোববার

শহীদ মিনারে শ্রদ্ধা শেষে পান্না কায়সারের দাফন রোববার

সাবেক সংসদ সদস্য ও শহীদ জায়া অধ্যাপক পান্না কায়সারকে চিরনিদ্রায় শায়িত করা হবে আগামী রোববার (৬ আগস্ট) রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানাবে সর্বস্তরের জনতা। পান্না কায়সারের প্রথম জানাজা শুক্রবার (৪ আগস্ট) বাদ জুমা রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আজাদ মসজিদে জানাজা শেষে বেলা পৌনে ৩টার দিকে পান্না কায়সারের মরদেহ রাজধানীর নিউ ইস্কাটনের গাউস নগর আবাসিক এলাকার বাসায় নেওয়া হয়। সেখানে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসরের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া সাহিত্যিক, শিল্পী, প্রকাশকসহ সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা তার প্রতি শ্রদ্ধা জানান।
আরও পড়ুন
বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক ও অলি-গলি

বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক ও অলি-গলি

বৃষ্টি ও জলজটে একাকার চট্টগ্রামের নিম্নাঞ্চল। রাতভর বৃষ্টিতে তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক ও অলি-গলি।ড্রেনের ময়লা-আবর্জনা ও নোংরা পানি এখন সড়কে।  এতে বেড়েছে জনদুর্ভোগ। ড্রেনেজ ব্যবস্থা অচল থাকায় পানি সরতে না পেরে অনেক ঘর ও দোকানপাটের ভেতর পানি ঢুকে গেছে। আজ শুক্রবার (৪ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা। তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.