নরসিংদীর মনোহরদীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

শেয়ার

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে মোছলিমা বেগম (৩৬) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার কাচিকাটা ইউনিয়নের কালিয়াকুড়ি গ্রামের স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মোছলিমা কালিয়াকুড়ি গ্রামের মিয়া হোসেনের ছেলে সৌদি প্রবাসী অলিউল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিশ বছর আগে উপজেলার কাচিকাটা ইউনিয়নের কালিয়াকুড়ি এলাকার মিয়া হোসেনের ছেলে অলিউল্লার সাথে গোতাশিয়া ইউনিয়নের তেলিকান্দি গ্রামের সোনা মিয়ার মেয়ে মোছলিমার পারিবারিক ভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ে সন্তান আছে এবং তার বিয়ে দেয়া হয়েছে। স্বামী প্রবাসে এবং বাড়িতে আর কেউ না থাকার কারণে মোছলিমা বাপের বাড়ি তেলিকান্দি মার সাথে থাকতেন। গতকাল দুপুরে উপজেলায় ডাক্তার দেখানোর কথা বলে বাপের বাড়ি থেকে বের হয় মোছলিমা এবং ডাক্তার দেখানো শেষে স্বামীর বাড়িতে থেকে যাবেন বলে মা মোর্শেদা বেগমকে বলে আসেন। পরে মোর্শেদা বেগম মেয়েকে বহুবার ফোন করে না পেয়ে আজ সকালে মেয়ের শশুর বাড়িতে এসে দেখেন বাড়ির কলাপসিবল গেইট খোলা। পরে ঘরে গিয়ে দেখতে পায় তার মেয়ে ঘরের মেঝেতে পড়ে আছে। মেয়েকে এভাবে পড়ে থাকতে দেখে সে চিৎকার শুরু করে। পরে তার চিৎকারে বাড়ির আশেপাশের লোকজন জড়ো হয় এবং পুলিশে খবর দিলে পুলিশ এসে মোছলিমার মরদেহ উদ্ধার করে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ধারনা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.