সদরপুরে সোনালী আঁশ’ খ্যাত পাট বর্তমানে কৃষকের গলার ফাঁসে পরিণত হয়েছে

সদরপুরে সোনালী আঁশ’ খ্যাত পাট বর্তমানে কৃষকের গলার ফাঁসে পরিণত হয়েছে

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের সদরপুরে ‘সোনালী আঁশ’ খ্যাত পাট বর্তমানে কৃষকের গলার ফাঁসে পরিণত হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় পাটের ফলন ভালো হলেও বর্তমান বাজার দর উৎপাদন খরচের চেয়েও কম হওয়ায় লোকসান গুণতে হচ্ছে পাটচাষিদের। ফলে পাটের পরিবর্তে বিকল্প হিসেবে আখ, সবজি ও তরিতরকারি চাষের চিন্তা করছেন কেউ কেউ। কৃষকদের ধারণা এতে ভবিষ্যতে পাট চাষের জমি কমে যাবে, হুমকির মুখে পড়তে পারে বিপুল সম্ভাবনার সোনালী আঁশ। উপজেলার হাটকৃষ্ণপুর, সাড়েসাত রশি বাজার, পিয়াজখালী, বালিয়াহাটি, নচুনগঞ্জ বাজারে মান ও রং ভেদে মণপ্রতি পাটের বর্তমান দর ১ হাজার ৮শ’ থেকে ২ হাজার ৫শ’ টাকা। কৃষকরা বলছেন, জায়গা ভেদে পাট উৎপাদন ও বাজারজাত করা পর্যন্ত:
আরও পড়ুন
আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্তের পরেই তফসিল

আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্তের পরেই তফসিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করছে নির্বাচন কমিশন। আগামী ২ নভেম্বর আসন্নভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করা হতে পারে। এরপরেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভোটার তালিকায় তরুণ বা নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করতে মাঠ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া যারা ভোটার এলাকা পরিবর্তন করবেন তাদেরও আবেদন করতে বলা হয়েছে। এই কার্যক্রম শেষ হওয়ার পর পরই ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। খসড়া তালিকা অনুযায়ী, এবার ৪২ হাজার ৪০০টির মতো ভোটকেন্দ্র হতে পারে। আর ভোটকক্ষ হতে পারে দুই লাখ ৬১ হাজার ৫০০টি। অন্যদিকে সর্বশেষ ২০২২ সালের:
আরও পড়ুন
এডিসি হারুন সাময়িক বরখাস্ত

এডিসি হারুন সাময়িক বরখাস্ত

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
ফরিদপুরে পুকুরে কিনারা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

ফরিদপুরে পুকুরে কিনারা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরে একটি পুকুরে কিনারা থেকে অজ্ঞাত এক (২০) নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে সদর উপজেলার তুলাগ্রাম নামক এলাকার একটি পুকুরের কিনারা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে ওই নারীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ ও এলাকাবাসী জানান, তুলাগ্রাম এলাকার একটি পুকুরের কিনারায় এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ। থানার পাশাপাশি সিআইডি ও পিবিআই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফরিদপুরের কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে:
আরও পড়ুন
খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ছে : আইনমন্ত্রী

খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ছে : আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে। এ সংক্রান্ত আবেদনে দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে। রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান। আগের শর্তে (বিদেশে যাওয়া যাবে না এবং দেশে চিকিৎসা নিতে হবে) তার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর জন্য মতামত দেওয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। এ নিয়ে নির্বাহী আদেশে অষ্টমবারের মতো দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আগামী ২৪:
আরও পড়ুন
কুকুরের তাড়া খেয়ে অটোরিকশা চাপায় ৭ বছরের শিশু নিহত

কুকুরের তাড়া খেয়ে অটোরিকশা চাপায় ৭ বছরের শিশু নিহত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় সুমাইয়া আক্তার (৭) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামের একটি পোশাক কারখানার সামনে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা অটোরিকশা চালককে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। সুমাইয়া আক্তার (৮) বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের মো. আকরাম হোসেনের মেয়ে। সে গাড়ারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় দোকানি আবু সাঈদ বলেন, মেয়েটা রাস্তার পাশ দিয়ে হেঁটে দোকানে যাচ্ছিল। হঠাৎ করে কয়েকটি কুকুর তাকে ধাওয়া করে। এতে ভয় পেয়ে দ্রুত রাস্তা পার হওয়ার সময়, একটি অটোরিকশা তাকে চাপা দিলে মেয়েটি গাড়ির নিচে চাপা পড়ে মাথা থেঁতলে:
আরও পড়ুন
নরসিংদী সরকারি কলেজের পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নরসিংদী সরকারি কলেজের পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

মোঃ মোবারক হোসেনন, রসিংদী প্রতিনিধি: নরসিংদী সরকারি কলেজের পুকুর থেকে ফাইজুল ইসলাম (১৭) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসের পুকুরের পূর্ব পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফাইজুল নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতের কান্দি এলাকার হোসেন মোল্লার ছেলে। পরিবারের লোকেরা জানান, দীর্ঘদিন মানুষিক ভাবে অসুস্থ ফাইজুল, গতকাল বিকেলে বাড়ি থেকে বের হলে তাকে আর খুজে পাওয়া যায়নি। সে এখানে কিভাবে মারা গেছে তাও জানি না আমরা। নরসিংদী মডেল থানার (ওসি) আবুল কাসেম ভূইয়া জানান, সকালে লাশটি ভেসে থাকার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল শেষে:
আরও পড়ুন
নাশকতার মামলায় ফখরুল-রিজভীসহ ৮ জনের বিচার শুরু

নাশকতার মামলায় ফখরুল-রিজভীসহ ৮ জনের বিচার শুরু

রাজধানীর পল্টন মডেল থানায় নাশকতা ও গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। রবিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ অভিযোগ গঠন করেন। এর আগে, মির্জা ফখরুলসহ অন্য আসামিরা আদালতে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে অভিযোগ গঠন শুনানি শুরু হয়। শুনানিতে আসামিপক্ষ তাদের নির্দোষ দাবি করে মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে প্রার্থনা করেন। অন্যদিকে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন খারিজ করে এ অভিযোগ গঠন:
আরও পড়ুন
সদরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

সদরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের সদরপুরে বিল্ডিং নির্মানে কর্মরত এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। নিহত ওই শ্রমিকের নাম মোঃ আনিছ শেখ(৩০)। সে গেরদা ইউনিয়নের পোসবা মুন্সি বাজার গ্রামের আলা শেখের পুত্র। আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় মোলামের ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ৪র্থতলা বিশিষ্ট সম্প্রসারিত ভবনের কাজ চলছে। ওই ভবনে সকালে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে চিৎকার দেয়। ওই সময় হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত শ্রমিক ফরিদপুর কোতয়ালী থানাধীন গেরদা ইউনিয়নের পোসবা মুন্সি বাজার গ্রামের আলা শেখের ছেলে । এ ঘটনায় সদরপুর থানার অফিসার ইনচার্জ:
আরও পড়ুন
বকশীগঞ্জে দুই ইউএনওর বিদায় ও বরণ অনুষ্ঠান

বকশীগঞ্জে দুই ইউএনওর বিদায় ও বরণ অনুষ্ঠান

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সাবেক ইউএনও লুৎফুন নাহারের বদলীজনিত বিদায়ী সংবর্ধনা ও নবাগত ইউএনও অহনা জিন্নাতের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগষ্ট সোমবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা কনফারেন্স রুমে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। অনুষ্ঠানে বকশীউপজেলা প্রশাসনের কর্মকর্তারা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত, সহকারী কমিশনার ভূমি আতাউর রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. আজিজুল হক, উপজেলা প্রকৌশলী শামসুল হক, সমাজ সেবা অফিসার হাবিবুর রহমান,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.