চরভদ্রাসন উপজেলার চরজুড়ে বর্ষায় পানি বৃদ্ধির ফলে বেড়েছে রাসেল ভাইপার সাপের উপদ্রব

চরভদ্রাসন উপজেলার চরজুড়ে বর্ষায় পানি বৃদ্ধির ফলে বেড়েছে রাসেল ভাইপার সাপের উপদ্রব

ফরিদপুর জেলা প্রতিনিধি- পদ্মা নদীর তীরঘেঁষা ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরজুড়ে বর্ষা মৌসুমে পানি বৃদ্ধির ফলে বেড়েছে রাসেল ভাইপার সাপের উপদ্রব। বর্ষায় পানি হওয়ায় চরাঞ্চলের ঘরের আশপাশে, রাস্তাঘাটে ও ফসলের মাঠে রাসেল ভাইপার বেশি দেখা যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত এক মাসে উপজেলার বিভিন্ন চরে রাসেল ভাইপারের দংশনের শিকার হয়েছেন অন্তত সাতজন। তাদের মধ্যে পাঁচজন সুস্থ হয়েছেন। বাকি দুজন মারা গেছেন। সাপের কামরে আক্রান্তরা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চরভদ্রাসন সদর ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান বলেন, ‘আমার ইউনিয়নের কামারডাঙ্গী গ্রামের অমৃত মণ্ডলের স্ত্রী বেদেনা রানী রাসেল ভাইপার সাপের কামড়ে ঢাকা:
আরও পড়ুন
নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধে ১ জনকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধে ১ জনকে কুপিয়ে হত্যা

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দ্বীন ইসলাম (৩৮) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের পাটুয়ারপাড় এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত দ্বীন ইসলাম উপজেলার পুটিয়া ইউনিয়নের পাটুয়ারপাড় এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, দ্বীন ইসলামের সঙ্গে জমি নিয়ে তার দুঃসম্পর্কের চাচাতো ভাই আনোয়ার হোসেনের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে পুনরায় তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হলে দ্বীন ইসলাম তার ভাই নজরুল ও ইসমাইল প্রথমে আনোয়ার হোসেনের উপর হামলা করেন। পরে আনোয়ারের লোকজনও পাল্টা হামলা চালায়। দ্বীন ইসলাম কে উপর্যোপরি কুপানোর:
আরও পড়ুন
সদরপুরে ইজিবাইক চালককে হত্যা, যুবক গ্রেপ্তার

সদরপুরে ইজিবাইক চালককে হত্যা, যুবক গ্রেপ্তার

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের সদরপুরে একটি সরিষার ক্ষেতে শ্বাসরোধ করে ইজিবাইক চালক শাহজাহান বেপারী হত্যার ঘটনায় মো. জসিম মোল্লা (১৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। গ্রেপ্তার জসিম মোল্লা সদরপুরের গিয়াসউদ্দিন বেপারীকান্দী গ্রামের আ. সালাম মোল্লার ছেলে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের সদরপুরের শিমুলতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জসিমকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে এ মামলার আরও দুই আসামি মো. আজিজুল মুন্সী (৩২) ও মো. হৃদয় মাতুব্বরকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ফরিদপুরের:
আরও পড়ুন
আলফাডাঙ্গায় সৈয়দ ইকবাল নামে পলাতক এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার

আলফাডাঙ্গায় সৈয়দ ইকবাল নামে পলাতক এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের আলফাডাঙ্গায় চার বছরের সশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত ও ১৬ লাখ টাকা অর্থদণ্ডের মামলায় সৈয়দ ইকবাল (৫২) নামে পলাতক এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ইকবালকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইকবাল আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা গ্রামের বাসিন্দা। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইকবাল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার একটি মামলায় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ এর ৩১ ধারায় চার বছরের সশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত এবং ১৬ লাখ টাকা অর্থদণ্ড মামলার আসামি। তাকে রোববার:
আরও পড়ুন
নরসিংদীতে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-৬, আহত ১৪

নরসিংদীতে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-৬, আহত ১৪

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত ও ৯জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৬সেপ্টেম্বর) রাত আনুমানিক ২ টার দিকে শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারী ও ইটাখোলা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. ইলিয়াস। নিহতরা হলেন, মাইক্রোবাসের ড্রাইভার, নারায়ণগঞ্জের শ্রী সাগর চন্দ্র (৩২), চাঁদপুর জেলার মতলবের ইজাদুল হক (৫০) ও তার ছেলে মোত্তাকিম (১৭)।তারা উভয়েই মাইক্রোবাসের যাত্রী। এঘটনায় আহত ৯জনকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। একইদিনে:
আরও পড়ুন
যেভাবে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের সূত্রপাত

যেভাবে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের সূত্রপাত

মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের সূত্রপাত কাঁচা বাজারের প্রবেশমুখে থাকা হক বেকারি থেকে হয়েছে বলে জানিয়েছেন মার্কেটের নতুন কাঁচাবাজার মালিক সমিতির অফিস সহকারী মুশফিকুর রহমান লিটন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ তথ্য জানান তিনি। মুশফিকুর রহমান লিটন বলেন, রাত ৩টার দিকে নিরাপত্তাকর্মী এসে আমাকে জানান হক বেকারি থেকে ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে আমি ছুটে গেলাম। গিয়ে দেখি আগুন ধরে গেছে। পরে অফিসে এসে ফায়ার সার্ভিসকে ফোন দিই। কিন্তু তারা কল ধরেনি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিই। তারা বলে, আমরা তথ্য পেয়েছি, গাড়ি পাঠাচ্ছি। এর আধাঘণ্টা পর দুইটা ছোট গাড়ি আসে। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে।:
আরও পড়ুন
চরভদ্রাসনে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার

চরভদ্রাসনে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসনে এক শিশুকে (৭) ধর্ষণ চেষ্টার অভিযোগে আয়নাল ফকির (৬৬)নামের এক বৃদ্ধকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।মঙ্গলবার রাত সাতটার দিকে বৃদ্ধের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই শিশুর নানী বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ওই ব্যক্তির নাম আয়নাল ফকির (৬৬)। তিনি সদর ইউনিয়নের মৃত রহমান ফকিরের ছেলে। আয়নাল তিন পূত্র ও এক কন্যার জনক। ওই শিশুর নানী বলেন, ছোট বেলা থেকেই লালন পালন করছেন তার নাতনিকে। ওই দিন সন্ধ্যার পূর্বে আয়নালের স্ত্রী তাকে ডাকেন। পরে ওই বৃদ্ধের বাড়ি গিয়ে তিনি তার নাতনিকে বৃদ্ধের কাছ থেকে উদ্ধার:
আরও পড়ুন
চরভদ্রাসন উপজেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষক মোঃমনিরুজ্জামান

চরভদ্রাসন উপজেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষক মোঃমনিরুজ্জামান

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষক মোঃমনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর বাছাই প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়া তিনি সহকর্মী ও উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চরভদ্রাসন উপজেলার গাজীর টেক ইউনিয়নের চর সর্বান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, মোঃমনিরুজ্জামান শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয়। নিজ কর্মে এরই মধ্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি শিক্ষার্থীদের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। চরভদ্রাসন উপজেলার শ্রেষ্ঠ সহকারি প্রাথমিক শিক্ষক মোঃমনিরুজ্জামান আগামীতে জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে সেজন্য তিনি সবার দোয়া কামনা করেছেন।
আরও পড়ুন
চরভদ্রাসনে গোডাউন থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২

চরভদ্রাসনে গোডাউন থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে একটি গোডাউনে চুরির ঘটনায় চোর চক্রের এক সদস্যসহ চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। এসময় আসামীর কাছ থেকে ৩ লক্ষ টাকার মূল্যের ডেকোরেটরের মালামাল উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত হলো উপজেলার হরিরামপুর গ্রামের কলকটি (ভাঙ্গার মাথা) এলাকার মৃত- গনি খার ছেলে সোহেল খাঁ (২৬)। চরভদ্রাসন থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সদরের ডাক বাংলো সংলগ্ন সদর বাজারের ডেকোরেটর ব্যবসায়ী মো. মোস্তফা কামাল গোডাউন ভাড়া নিয়ে তার ব্যবসায়ী মালামাল রাখে। গত ১৬ আগষ্ট, ২০ আগষ্ট ও ১০ সেপ্টেম্বর কয়েক দফায় গভীর রাতে তালা ভেঙে চোঁরেরা তার গোডাউনের ভেতরে প্রবেশ করে। এসময় চোর চক্রের সদস্যরা তার গোডাউন থেকে:
আরও পড়ুন
পানির অপচয় বন্ধ করতে হবে : প্রধানমন্ত্রী

পানির অপচয় বন্ধ করতে হবে : প্রধানমন্ত্রী

সবাইকে পানির অপচয় বন্ধ করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পানি ব্যবহারে অনেকে সচেতন না। পানি ব্যবহারে মানুষ যেন মিতব্যয়ী হয়। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় তিনি এ কথা বলেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ওয়াসার পানির উৎপাদন খরচের একটা সমন্বয় করতে বলেছেন। তিনি সবাইকে পানির অপচয় বন্ধ করতে বলেছেন। অনেকে পানির ট্যাপ ছেড়ে রাখেন, সেটা যেন না হয় সে বিষয়ে দৃষ্টি দিতে বলেছেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, ট্যাক্সসংক্রান্ত মামলা পড়ে আছে, এটাকে আইন অনুযায়ী ফয়সালা করতে হবে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন খাতে ১ বিলিয়ন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.