বশেমুরবিপ্রবিতে মার্ক টেম্পারিং, অপরাধ ঢাকতে প্রশাসনের তৎপরতার অভিযোগ

বশেমুরবিপ্রবিতে মার্ক টেম্পারিং, অপরাধ ঢাকতে প্রশাসনের তৎপরতার অভিযোগ

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ ব্যক্তি আক্রোশে এক শিক্ষার্থীকে বারবার অকৃতকার্য দেখিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিলুপ্ত ইটিই (বর্তমানে ইইই) বিভাগে। বিষয়টি ধামাচাপা দিতে একাডেমিক কাউন্সিলের এজেন্ডাভুক্ত করা হয় নি বলেও অভিযোগ উঠেছে। জানা গেছে, বিলুপ্ত ইটিই বিভাগের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অঞ্জন রয় পরীক্ষা দিয়ে পাশ করলেও একাধিকবার তাকে অকৃতকার্য দেখিয়ে বারবার পরীক্ষা নেয়া হয়। এমনকি রেজাল্ট ইনপুট না দেয়ায় শিক্ষা জীবনের প্রায় দশ বছর পেরিয়ে গেলেও সেই শিক্ষার্থী তার ফলাফল পায় নি। বারবার ফেইল দেখানো কোর্সটি নেন বর্তমান পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক হালিমা খাতুন এবং সেই সময় পরীক্ষা:
আরও পড়ুন
দুপুরেও জলাবদ্ধ রাজধানীর বিভিন্ন জায়গা

দুপুরেও জলাবদ্ধ রাজধানীর বিভিন্ন জায়গা

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া কয়েক ঘণ্টার বৃষ্টির পর রাজধানীর বিভিন্ন সড়ক-গলিতে জমে থাকা পানি সরেনি শুক্রবার দুপুরেও। ঢাকার দুই সিটি করপোরেশনের কুইক রেসপন্স টিম জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করলেও শুক্রবার দুপুরে রাজধানীর বেশকিছু এলাকায় মূল সড়কে হাঁটু সমান বা তার চেয়েও বেশি পানি দেখা গেছে। এছাড়া পুরান ঢাকাসহ নিম্ন এলাকাগুলোতে অলিগলি এবং ঘরের ভেতরেও পানি আটকে থাকতে দেখা গেছে। এতে করে বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভোগান্তি এখনও কাটেনি নগরবাসীর। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিন রাজধানীর নিউ মার্কেট, আজিমপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, আনন্দবাজার, গুলিস্তান এবং গ্রিন রোড এলাকা ঘুরে দেখা গেছে কোথাও রয়েছে হাঁটু পানি, কোথাও আবার কোমর পরিমাণ:
আরও পড়ুন
আকোটচর পদ্মার চরজুড়ে শুধু কাশফুল

আকোটচর পদ্মার চরজুড়ে শুধু কাশফুল

ফরিদপুর জেলা প্রতিনিধি- গ্রীষ্মের তাপপ্রবাহ আর বর্ষা শেষে শরতে ফরিদপুরের প্রকৃতি সেজে উঠেছে আপন মনে। পদ্মা তীর ছেয়ে গেছে কাশফুলে। যেদিকে চোঁখ যায় শুধু কাশফুল আর কাশফুল। ফরিদপুর সদরপুর উপজেলার ২ নম্বর আকোটের চর ইউনিয়নের আকোট বাজার সংলগ্ন পদ্মা নদীর চর। বিশাল এ চরজুড়ে ছেয়ে গেছে সাদা কাশবন। সাদা এত বড় কাশবন ফরিদপুরে আর কোথাও নেই। সরেজমিনে দেখা যায়, ইট-পাথরের শহরের একঘেয়েমি জীবনের ক্লান্তি দূর করে কেউ পরিবারসহ আবার কেউ বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছেন দিগন্তজোড়া কাশফুলের রাজ্যে। ছবি ও সেলফি তুলতে ব্যস্ত দর্শনার্থীরা। সদরপুর থেকে ঘুরতে আসা ফাতেমা ইসলাম দোলা বলেন, ‘মুগ্ধ হওয়ার মতো একটি জায়গা। কাশফুলের নরম ছোঁয়ায় মানুষের:
আরও পড়ুন
নরসিংদী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাবু

নরসিংদী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাবু

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।দীর্ঘ ১৯ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়।বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী পৌর ঈদগাহ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী তিন বছরের জন্য তানজিরুল হক রনিকে সভাপতি ও ইসহাক খলিল বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনে প্রস্তুতি কমিটির আহবায়ক মো.এনায়েত উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব রিসাদুল ইসলাম খান রাজন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দীন নাছিম। সন্মেলন উদ্বোধন করেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের:
আরও পড়ুন
শ্রীপুরে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

শ্রীপুরে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

বাবুল খান, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় শ্রীপুর উপজেলা অডিটরিয়ামে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইন শৃঙ্খলা বিষয়ক দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন সবুজ। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.সামসুল আলম প্রধান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যন লুৎফুনন্নাহার মেজবাহ, শ্রীপুর মডেল থানার ওসি এ,এফ,এম নাসিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয়:
আরও পড়ুন
ঢাবি শিক্ষার্থী ফিরোজের মৃত্যু: চিরকুট নিয়ে ‘রহস্য’

ঢাবি শিক্ষার্থী ফিরোজের মৃত্যু: চিরকুট নিয়ে ‘রহস্য’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার বিভাগের এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ফিরোজ কাজী। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিজয় একাত্তর হলের ছাদ থেকে পড়ে যান তিনি। সেখানে উপস্থিত শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। কিন্তু ফিরোজের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। গভীর রাতে হলের কোন তলায় ছিলেন ফিরোজ? পা পিছলে পড়ে গেছেন নাকি কেউ ধাক্কা দিয়েছে? নাকি আত্মহত্যা করতে লাফ দেন তিনি? এসব প্রশ্ন নিয়ে যখন আলোচনা চলছে, এরই মধ্যে পাওয়া গেলো একটি চিরকুট। ফিরোজের পড়ার টেবিলে খাতার ওপর মেলে এটি। ফিরোজের প্যাড খাতায় দুটি প্যারায় দুটি ভিন্ন কথা লেখা ছিল সময়:
আরও পড়ুন
ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান

ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। তিনি বর্তমানে ট্যুরিস্ট পুলিশ প্রধানের দায়িত্বে রয়েছেন। বুধবার (২০ সেপ্টেস্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন নং ১৩৯১। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সিরাজাম মুনিরা। বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুক তার চাকরি জীবনের ইতি টানতে যাচ্ছেন আগামী ২ অক্টোবর। হাবিবুর রহমান তার স্থলাভিষিক্ত হচ্ছেন। হাবিবুর রহমান ডিএমপির ৩৬তম কমিশনার হচ্ছেন। তিনি বিসিএস ১৭তম ব্যাচের পুলিশ কর্মকর্তা। তিনি ডিএমপি সদর দফতরের ডিসি, ঢাকা জেলার এসপি, পুলিশ সদর দফতরে ডিআইজি (প্রশাসন) ও ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ দায়িত্ব পান:
আরও পড়ুন
শ্রীপুর হাসপাতালের সামনে অবৈধ রেন্ট-এ কার স্ট্যান্ড, যানজট রোগীদের দুর্ভোগ

শ্রীপুর হাসপাতালের সামনে অবৈধ রেন্ট-এ কার স্ট্যান্ড, যানজট রোগীদের দুর্ভোগ

বাবুল খান,শ্রীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে বৈরাগীরচালা- শ্রীপুর সড়কে জোরপূর্বক অবৈধ ভাবে গড়ে উঠেছে রেন্ট-এ কার স্ট্যান্ড। কার স্ট্যান্ডের কারণে হাসপাতালের সামনের সড়কে প্রতিদিন যানজট লেগে থাকে। শিল্প অধ্যুষিত শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন হাজার হাজার রোগী আসে চিকিৎসা সেবা নিতে। হাসপাতালের গেটের সামনে অবৈধ রেন্ট-এ কার স্ট্যান্ড গড়ে উঠায় হাসপাতাল গেটের সামনে রাস্তায় প্রতিদিন যানজট লেগে থাকে ফলে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী বহনকারী গাড়ি যানজটে আটকে থাকে এতে সাধারণ মানুষ ও রোগীরা চরম ভোগান্তির শিকার হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালের গেটের সামনে রাস্তায় পাকিং করে রাখা আছে বেশ কিছু:
আরও পড়ুন
এ্যাম্বুলেন্স হাসপাতালের গ্যারেজে, রোগীদের দুর্ভোগ চরমে

এ্যাম্বুলেন্স হাসপাতালের গ্যারেজে, রোগীদের দুর্ভোগ চরমে

বাবুল খান, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের গ্যারেজে পড়ে রয়েছে প্রায় দেড় কোটি টাকা মূল্যের লাইফ সাপোর্ট সুবিধাযুক্ত বিশেষায়িত একটি এ্যাম্বুলেন্স। অযত্ম আর অবহেলায় এটি এখন নষ্টের পথে। চালক না থাকায় টানা দুই বছরের বেশি সময়ধরে লাইফ সাপোর্টযুক্ত এ্যাম্বুলেন্স সেবা নিতে পারছে না ঢাকায় রেফার করা মুমূর্ষু রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ এ্যাম্বুলেন্স সেবা দিতে না পাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিল্প অধ্যুষিত শ্রীপুর উপজেলার হাজারো মানুষ। উপজেলাবাসীর অভিযোগ, সরকারী এ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় হাসপাতালে আসা মুমূর্ষ রোগীদেরকে উন্নত চিকিৎসার জন্য বাধ্য হয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া নিতে হয়। এদিকে, সরকারি এ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় বেসরকারি এ্যাম্বুলেন্স মালিকরা:
আরও পড়ুন
সেনা কল্যাণ ভবনে আগুন

সেনা কল্যাণ ভবনে আগুন

রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনের আট তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ইতোমধ্যেই ঘটনাস্থলের পথে রওয়ানা হয়েছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। আনোয়ারুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ইতোমধ্যেই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়েছে। তবে জ্যামের কারণে এখনও তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.