রামগঞ্জে ভেকু মেশিন দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ॥ লুটপাট
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে গভীর রাতে জাকির ভ্যারাইটিহজ ষ্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান ভেকু মেশিন দিয়ে ভাংচুর করে লুটপাট চালিয়েছে সন্ত্রাসী বাহিনী। দুধরাজপুর সাইর বাড়ির আবুল কালাম ভূইয়ার ছেলে কামাল হোসেন সহেল, হিরাপুর গ্রামের শেখের বাড়ির নুরুল হকের ছেলে মাহবুবুর রহমান শেখ ও তার ভাই মাসুম শেখের নেতৃত্বে ২০/২৫ জনের একটি অস্ত্রধারী বাহিনী বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের দুধরাজপুর অলি বাড়ির সংলগ্ন পাটোয়ারী বাজার মার্কেটে জাকিরের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর চালায়। তাৎক্ষনিক সন্ত্রাসীদের হাত থেকে ব্যবসায়ী স্বামী জাকির হোসেনকে উদ্ধার করতে স্ত্রী সকিনা বেগম ডাকাত বলে চিৎকার দিলে মুখোশ পরা সন্ত্রাসীরা অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে:
