সহকর্মীকে ফাঁসাতে কমলনগর স্বাস্থ্য কর্মকর্তার নাটক !
জুনাইদ আল হাবিব- লক্ষ্মীপুরেরর কমলনগরে অনিয়ম-দুর্নীতির তদন্তে স্বাক্ষ্য দেওয়ায় সহকর্মী চিকিৎসককে ফাঁসাতে নাটক সাজানোর অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বিরুদ্ধে। অভিযোগ তিনি অসুস্থতা দেখিয়ে হাসপাতালে ভর্তি হয়ে উধাও হয়েছেন। অপরদিকে, মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজিবের বিরুদ্ধে মারধর চেষ্টার অভিযোগ এনেছেন ওই স্বাস্থ্য কর্মকর্তা। বৃহস্পতিবার রাতে জেলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায় কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের ভর্তির ব্যবস্থাপত্র চলমান। কিন্তু হাসপাতালে তিনি নেই। ছাড়পত্রে ছুটির স্বাক্ষরও নেই। যে বেডে চিকিৎসা নিচ্ছিলেন, সে বেডের বিছানা উল্টানো। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, উনি সকালে ভর্তি হয়েছেন।:
