নোয়াখালীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও লেন্সসহ ছানি অপারেশন কার্যক্রম
মোঃ বদিউজ্জামন তুহিন- বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আবদুল মালেক কমিশনারের স্মৃতিচারণ উপলক্ষে গতকাল নোয়াখালীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও লেন্সসহ ছানি অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মমতাজুল করিম বাচ্চুর সভাপতিত্বে সকালে সোনাপুর আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম শামসুদ্দিন জেহান। বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহম্মেদ ও নোয়াখালীর পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফ উদ্দিন সোহান। সকাল ১১টা থেকে ৪টা পর্যন্ত এ চিকিৎসা কার্যক্রম চলবে। এদিন ৫০০ শতাধিক রোগীর চিকিৎসা দেয়া:
