দাকোপ উপজেলা প্রশাসনের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা জেলা প্রতিনিধি জাতির স্মৃতিতে চির অম্লান ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে উদযাপনের লক্ষ্যে খুলনা জেলায় দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধাদিয়ে ঘটা করে উদযাপন করা হয়েছে। ২৬ মার্চ গৌরবান্বিত এই দিনটিতে দাকোপ উপজেলা পরিষদ চত্বরে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত স্ব স্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে সাতটায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল আটটায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করে একযোগে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন,:
