খুবিতে নবীন শিক্ষার্থীদের একাডেমিক কর্মশালার তৃতীয় দিন অতিবাহিত

খুবিতে নবীন শিক্ষার্থীদের একাডেমিক কর্মশালার তৃতীয় দিন অতিবাহিত

তানভীর হাসান তন্ময়: খুবি প্রতিনিধি: আজ ১৭ সেপ্টেম্বর (রবিবার) সকাল ৯.১৫ মিনিটে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ৫ দিনব্যাপী একাডেমিক কাউন্সেলিং এন্ড মোটিভেশন শীর্ষক কর্মশালার তৃতীয় দিন আজ। কর্মশালার প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে সময় সম্পর্কে সচেতন হতে হবে। সময়ের সাথে দায়িত্ব ও কর্তব্যের প্রতি আরও বেশি যত্নবান হওয়া দরকার। পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে হবে। তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে খারাপ সময়ের পর ভালো সময় আসবেই। আর:
আরও পড়ুন
ইবিতে মাগুরা জেলা ছাত্রকল্যানের নেতৃত্বে নাহিদ, মেজবাহ

ইবিতে মাগুরা জেলা ছাত্রকল্যানের নেতৃত্বে নাহিদ, মেজবাহ

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাগুরা জেলা থেকে পড়তে আসা শিক্ষার্থীদের সংগঠন ‘মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নাহিদ পারভেজ মুন্না সভাপতি ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মেজবাহুল ইসলাম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনটির উপদেষ্টা ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করা হয়। নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মেজবাহুল ইসলাম বলেন, মাগুরা জেলা থেকে প্রতি বছর অনেক শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হয়। বর্তমানে:
আরও পড়ুন
দাবি আদায়ে ইবি প্রশাসনকে কর্মকর্তাদের সাত দিনের আল্টিমেটাম

দাবি আদায়ে ইবি প্রশাসনকে কর্মকর্তাদের সাত দিনের আল্টিমেটাম

ইবি সংবাদদাতা: চাকুরী হতে অবসরের বয়সসীমা বৃদ্ধি, পোষ্যকোটার ভর্তিতে শর্ত শিথিল ও কর্মকর্তা কর্মচারীদের সেশন বেনিফিট বহাল রাখা সহ ১৬ দফা দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন কমিটি। উক্ত সময়ের মধ্যে দাবিসমূহ মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনেরও হুশিয়ারি দেওয়া হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপাচার্যের অফিসকক্ষে দাবি নিয়ে উপাচার্যের সাথে দাবি আদায়ে গঠিত ‘ন্যায্য অধিকার বাস্তবায়ন কমিটি’র আলোচনায় প্রশাসনকে এ সিদ্ধান্ত জানান আন্দোলনকারীরা। কর্মকর্তা সমিতির সভাপতি ও ন্যায্য অধিকার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এটিএম এমদাদুল আলম এ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গত ২৬ জুলাই থেকে ২ আগস্ট:
আরও পড়ুন
মাদক সেবনের অভিযোগে খুবির চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

মাদক সেবনের অভিযোগে খুবির চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

তানভীর হাসান তন্ময়:খুবি প্রতিনিধি: মাদক সেবনের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, ১০ হাজার টাকা জরিমানা ও কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও তার টিম ক্যাম্পাস সংলগ্ন কয়েকটি মেসে অভিযান পরিচলানা করেন। অভিযানে চার শিক্ষার্থী মাদকসেবনরত অবস্থায় ধরা পড়েন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক সূত্রে জানা গেছে, অভিযুক্ত ৪ শিক্ষার্থীকে তিন টার্ম (সেমিস্টার) বহিষ্কার ও দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একইসাথে তাদরেকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে কারন দর্শানো নোটিশের জবাব অভিভাবকদের সাথে নিয়ে দিতে বলা হয়েছে। শাস্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের:
আরও পড়ুন
ইবিতে কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং কর্মশালা অনুষ্ঠিত

ইবিতে কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং কর্মশালা অনুষ্ঠিত

ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ওয়ার্কশপ: লিগ্যাল এন্ড শারিয়াহ পার্সপেক্টিভ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ১৩৪ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (আইইউপিএস) এবং আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের যৌথ আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগ। আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান। অতিথি হিসেবে ছিলেন ইবির আইন বিভাগের অধ্যাপক ড.:
আরও পড়ুন
ইবিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

ইবিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের ৬১৪ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল, কলম ও নোটবুক দিয়ে বরণ করে নেয় বিভাগটি। এসময় বিভাগের শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জোহান ড্রীম ভ্যালী পার্ক:
আরও পড়ুন
ইবিতে নবীন শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের অভিযোগে তদন্ত কমিটি

ইবিতে নবীন শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের অভিযোগে তদন্ত কমিটি

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তাহমিন ওসমান নামের এক নবীন শিক্ষার্থীকে দফায় দফায় নির্যাতনের অভিযোগ উঠেছে। সেই শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (১০ সেপ্টেম্বর) ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামকে আহ্বায়ক ও একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আলীবদ্দীন খানকে সদস্য সচিব করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের এন্টি-র‌্যাগিং ভিজিলেন্স কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এ তথ্যটি নিশ্চিত করেছেন। পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, আইন বিভাগের অধ্যাপক ড. আনিচুর রহমান ও ফিনান্স এন্ড:
আরও পড়ুন
খুবিতে এসডিজির গুরুত্ব, বিশ্লেষণ ও বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খুবিতে এসডিজির গুরুত্ব, বিশ্লেষণ ও বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

তানভীর হাসান তন্ময়; খুবি প্রতিনিধি  খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) গ্রীন ভয়েস এবং এনভায়রনমেন্টাল আওয়ারনেস ক্লাব, খুবির যৌথ আয়োজনে "লিভারেজিং দ্যা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস টু এনহানস এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি ইন বাংলাদেশ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ( ৯ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহ-সভাপতি জনাব ইকবাল হাবিব। তিনি টেকসই উন্নয়নে যুবসমাজের ভুমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরেন। এসডিজি বাস্তবায়ন করার জন্য সরকার, ব্যবসায়ী, সুশীল সমাজ এবং সাধারণ মানুষের অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া টেকসই উন্নয়নের বিভিন্ন লক্ষসমুহ কিভাবে সহজে বাস্তবায়ন সম্ভব এবং এর গুরুত্বের উপর আলোকপাত করেন।:
আরও পড়ুন
খুবির বিদ্যুৎ চাহিদার ৪০ ভাগই মিটবে সৌর বিদ্যুৎ থেকে

খুবির বিদ্যুৎ চাহিদার ৪০ ভাগই মিটবে সৌর বিদ্যুৎ থেকে

তানভীর হাসান তন্ময়;খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের দুটি ভবনের ছাদে স্থাপিত সোলার প্যানেল থেকে ১১৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। যা আগামী এক মাসের মধ্যেই উৎপাদনে আসছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিদ্যুৎ বিল পরিশোধের অর্থ হ্রাস পাবে। দেশের লোডশেডিং ও জ্বালানি সংকটের এই সময়ে এমন পরিবেশবান্ধব অর্জনে অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে এ বিশ্ববিদ্যালয়টি। নিজস্ব সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ২০২২ সালের জানুয়ারি মাসে সুপার স্টার রিনিউঅ্যাবল এনার্জি লিমিটেড এর সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি এমওইউ স্বাক্ষরিত হয়। যার ব্যয় ধরা হয়েছে এক কোটি নয় লাখ সাতানব্বই হাজার দুইশত ছাপান্ন টাকা। খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্বাক্ষরিত এমওইউ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের:
আরও পড়ুন
বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা দিয়েছে তজুমদ্দিন থানা পুলিশ

বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা দিয়েছে তজুমদ্দিন থানা পুলিশ

রুবেল চক্রবর্তী,তজুমদ্দিন প্রতিনিধি। ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয়ের বদলিজনিত বিদায় উপলক্ষ্যে তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ এর আয়োজনে বিদায় সংবর্ধনা ও বিশেষ কল্যান সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশেষ কল্যাণ সভায় পুলিশ সুপার থানার সকল অফিসার ও ফোর্সের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয়ের বদলি জনিত বিদায়ে ভোলা জেলা পুলিশ একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস ও পরিশ্রমী কর্মকর্তার অভাব অনুভব করবে। আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সহকর্মীরা তার পেশাগত:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.