তাপবিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়েছে বানিজ্যিক জাহাজ
এম এম টিপু সুলতান, খুলনা জেলা প্রতিনিধি: রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস। শনিবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৫টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া-১১ নম্বরে নোঙর করে জাহাজটি।এর পর সকালের শিফট থেকে জাহাজটি থেকে আমদানি করা কয়লা লাইটার ভেসেলে খালাস শুরু হয়েছে। সক্ষমতানুযায়ী লাইটারে বোঝাই শেষে ওই লাইটারেজে করে কয়লা নেওয়া হবে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে। এর আগে, গত ৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার মুয়ারা পাত্তাই বন্দর থেকে ৪৯ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে বানিজ্যিক জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড:
