শীর্ষ নিউজ

জাবিতে চালু হচ্ছে নতুন দুটি ইনস্টিটিউট

জাবিতে চালু হচ্ছে নতুন দুটি ইনস্টিটিউট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘সেন্টার ফর এশিয়ান স্টাডিজ’ ও ‘ইনস্টিটিউট অফ ইসলামিক স্টাডিজ অ্যান্ড থিওলজি’ নামে নতুন দুটি ইনস্টিটিউট চালু করার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চতর সিন্ডিকেট পর্ষদ।  সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে, এদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ বিশেষ সিন্ডিকেট সভা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ কামরুল আহসান সিন্ডিকেট সভা পরবর্তী ব্রিফিংয়ে বলেন, অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ‘সেন্টার ফর এশিয়ান স্টাডি’ ও ‘ইনস্টিটিউট অফ ইসলামিক স্টাডিজ অ্যান্ড থিওলজি’ নামে দুটি স্বতন্ত্র ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুন
যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া ও লেবানন

যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া ও লেবানন

মধ্যপ্রাচ্যের দুই প্রতিবেশী দেশ সিরিয়া এবং লেবানন দুই দিন ধরে সীমান্তে সংঘাত চালানোর পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা অবশ্য সবাই লেবাননের নাগরিক। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সানার বরাত দিয়ে মঙ্গলবার (১৮ মার্চ) দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির তথ্য জানিয়েছে সিএনএন।  রোববার এক বিবৃতিতে সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বৃহস্পতিবার সিরিয়ার সীমান্তে ঢুকে সেনাবাহিনীকে লক্ষ্য করে অতর্কিত হামলা করে এবং তিনজন সেনাকে অপহরণ করে নিয়ে যায়। এর পরের দিন কাসার শহরে ওই তিন সিরীয় সেনাকে হত্যা করে হিজবুল্লাহ। এ ঘটনার পরই সীমান্তবর্তী লেবানিজ গ্রাম ও কাসার:
আরও পড়ুন
বিয়ে করলেন সমন্বয়ক তালাত রাফি

বিয়ে করলেন সমন্বয়ক তালাত রাফি

বিয়ে করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।  আজ সোমবার (১৭মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।  ইফতারের ঘণ্টাখানেক পর দেওয়া পোস্টে রাফি লেখেন, আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য।  পোস্টের নিচে স্ত্রীর সাথে যুগল ছবি জুড়ে দেওয়া হয়। তবে কোথায় বিয়ে হয়েছে তা উল্লেখ করা হয়নি পোস্টে।  ফেসবুকসহ বিভিন্ন মাধয়মে ছড়িয়ে পড়া তথ্যে জানা যায়, স্ত্রীর নাম জান্নাতুল ফেরদাউস মিতু। তার বাড়ি বরিশালে। স্ত্রী পড়াশোনা করেন বরগুনা সরকারি মহিলা কলেজে।
আরও পড়ুন
ইউটিউবের নতুন ফিচার, থাকছে যেসব সুবিধা

ইউটিউবের নতুন ফিচার, থাকছে যেসব সুবিধা

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব। বিভিন্ন ধরণের ভিডিও পাওয়া যায় এই প্লাটফর্মে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। শুধু বিনোদনের মাধ্যম নয়, অনেকের আয়ের মাধ্যম এখন ইউটিউব। তবে এই প্ল্যাটফর্মে ভিডিও দেখতে শুরু করলে তার মধ্যে দু-তিনটা বিজ্ঞাপন চলে আসে। এতে বিরক্ত হোন ব্যবহারকারীরা। তাই যারা বিজ্ঞাপন দেখতে চান না, তাদেরকে এই ঝামেলা থেকে মুক্তির উপায় নিয়ে আসছে জনপ্রিয় ইউটিউব। প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট টেক ক্রাঞ্চ এর প্রতিবেদন থেকে জানা গেছে, এবার অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম আনছে প্রিমিয়াম লাইট প্ল্যান। যা দেবে অ্যাড-ফ্রি কনটেন্ট, অথচ ইউটিউব মিউজিকের মতো কোনো খরচ ছাড়াই! খুব শিগগির ইউটিউব ফেরাতে চলেছে প্রিমিয়াম লাইট প্ল্যান। যেখানে সম্পূর্ণ বিজ্ঞাপন ফ্রি:
আরও পড়ুন
রোজা যেভাবে শারীরিক উপকার করে

রোজা যেভাবে শারীরিক উপকার করে

আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি হুকুমের মধ্যেই রয়েছে অপার কল্যাণ। তিনি রোজাকে আমাদের জন্য ফরজ করে অশেষ কল্যাণ উপহার দিয়েছেন। রোজা এমন একটি ইবাদত যা পরকালীন মুক্তির পাশাপাশি ইহকালীন মানব দেহের জন্য একটি মহৌষধ। আধুনিক যুগের চিকিৎসাবিজ্ঞান রোজার ব্যবহারিক তাৎপর্য উপলব্ধি করে তার সত্যতা প্রমাণ করেছে যে, রোজা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আধুনিক মুসলিম গবেষকরা বলেন, পেপটিক আলসার রোজার কারণে তাড়াতাড়ি ভালো হয়। রোজার কারণে পাকস্থলী খাদ্যমুক্ত থাকে, এ সুযোগে পাকস্থলীর ক্ষতস্থান বা আলসার নিরাময়ে কাজ করে। পাকস্থলী খালি হওয়া মাত্রই তার ক্ষয় পূরণ এবং পুনর্গঠনের কাজ শুরু হয়। এভাবে দীর্ঘ এক মাসের রোজা মানুষের পেপটিক আলসার রোগ নিরাময় করতে সাহায্য:
আরও পড়ুন
‘ইন্ডাস্ট্রির কাউকে বাদ রাখেনি’, কাকে বললেন নোরা

‘ইন্ডাস্ট্রির কাউকে বাদ রাখেনি’, কাকে বললেন নোরা

সোমবার অনুষ্ঠিত হয়েছে ২৫তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন তারকাদের হাট বসেছিল। সেই হাটে অভিনেতা কার্তিক আরিয়ান এবং নোরা ফাতেহির মধ্যে এক ঘটনা ঘটে গেল। যা সামাজিক মাধ্যমে ভাইরাল। কি এমন হল যে এই দুই তারকার মাঝে যার জন্য সামাজিক মাধ্যমে ভাইরাল তারা। আসলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় কার্তিক আরিয়ানের একাধিক সম্পর্কের জল্পনার প্রসঙ্গ টেনে আনেন নোরা ফাতেহি; সঙ্গে খোঁচাও দেন। তাদের দুজনের খুনসুটির এক পর্যায়ে কার্তিক বলেন, নোরা কারো সঙ্গেই লন্ডন যাবেন না, তার ট্রিপ স্পনসর্ড। করণ নোরার সম্পর্কের ব্যাপারে জানতে চান। নোরা জানান তিনি সিঙ্গেল। নোরা নিজের সম্পর্কের কথা এড়িয়ে গেলেও কার্তিককে ছাড়েননি।:
আরও পড়ুন
‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান

‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান

দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদের সই করা আদেশে এ তথ্য জানা যায়।  এর আগে প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় এই দৈনিকের ডিক্লেয়ারেশন বাতিল করা হয়েছিল। অফিস আদেশ অনুযায়ী, দৈনিক যায়যায়দিন পত্রিকাটি প্রকাশের জন্য যে অনুমোদিত প্রেস রয়েছে সেখান থেকে ছাপা হচ্ছে না। কিন্তু প্রিন্টার্স লাইনে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে মর্মে শফিক রেহমান অভিযোগ জানান। এর পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়াসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পর এবং অভিযোগের সত্যতা পাওয়ায় পত্রিকাটি মুদ্রণের ডিক্লেয়ারেশন বা ঘোষণাপত্র বাতিল করা হয়।:
আরও পড়ুন
পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না: ড. ইউনূস

পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না: ড. ইউনূস

পুলিশ সদস্যরা সম্মুখ সারির মানুষ। তাদের অবহেলা করে দেশ গড়া যাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। ড. ইউনূস বলেন, আইন সঠিকভাবে প্রয়োগ এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে পারলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে দেশ গড়ার কোনো পরিকল্পনাই কাজে আসবে না। নতুন বাংলাদেশ বিনির্মানে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, পুলিশ আগে খারাপ মানুষের পাল্লায় পড়েছিল, এখন পুলিশকে:
আরও পড়ুন
জুলাই অভ্যুত্থানে হামলায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার

জুলাই অভ্যুত্থানে হামলায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার

জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমাবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী প্রক্টর মোহাম্মদ মাহবুব কায়সার। তিনি আরও জানান, ১২৮ জনকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। পরবর্তীতে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন অনুসন্ধান কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের:
আরও পড়ুন
আবরার হত্যা মামলা: ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল

আবরার হত্যা মামলা: ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদলতের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। ফলে ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশই থাকছে। আজ রবিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে বি রুমি, জহিরুল ইসলাম সুমন, নূর মোহাম্মদ আজমী, সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ উপস্থিত ছিলেন। আসামিপক্ষে আইনজীবী মাসুদ হাসান চৌধুরী, আজিজুর রহমান দুলু উপস্থিত ছিলেন। আদালতকক্ষে আবরার ফাহাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল (সিই বিভাগ, ১৩তম ব্যাচ),:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.