গণিতের নতুন তারিখ জানিয়ে এসএসসির রুটিনে পরিবর্তন
আগামী ২০ এপ্রিল খ্রিষ্টান ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে। চলতি বছরের এসএসসি ও সমমানের রুটিন অনুযায়ী ওইদিন আবার গণিত পরীক্ষা। এ নিয়ে বিতর্কের মুখে সেই পরীক্ষার তারিখ পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বুধবার (১৯ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসএসসি ও সমমান পরীক্ষার পরিবর্তিত এ রুটিন প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ২০ এপ্রিলের গণিত পরীক্ষা একদিন পিছিয়ে অনুষ্ঠিত হবে ২১ এপ্রিলে। আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। রুটিন অনুযায়ী, ১০ এপ্রিল বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হবে এ বছরের এসএসসি পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ৮ মে।:
