শীর্ষ নিউজ

‘ক্যান্টনমেন্ট থেকে’ আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা, অভিযোগ হাসনাতের

‘ক্যান্টনমেন্ট থেকে’ আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা, অভিযোগ হাসনাতের

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চলছে। বিষয়টিকে তিনি "রিফাইন্ড আওয়ামী লীগ" নামে "নতুন একটি ষড়যন্ত্র" হিসেবে বর্ণনা করেছেন। গত পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই দলটিকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠে আসছে। তাদের পুনর্বাসন প্রসঙ্গেও হুঁশিয়ারি দিয়ে আসছে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রনেতা ও অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন পক্ষ। আন্দোলনকারী ছাত্রদের চাপের মুখে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে গত অক্টোবরে নিষিদ্ধও:
আরও পড়ুন
বিমসটেক সম্মেলনে ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠকের প্রস্তাব ঢাকার

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠকের প্রস্তাব ঢাকার

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক আয়োজন করতে ভারতের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ মার্চ) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই উদ্যোগটি বাংলাদেশের পক্ষ থেকে একটি কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, যা দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতাকে এগিয়ে নিতে পারে। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যাংককে বিমসটেকের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে নরেন্দ্র মোদি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যোগ দিতে পারেন। বার্তাসংস্থা এএনআইকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিমসটেক সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে বৈঠকের:
আরও পড়ুন
বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর রেখে আইন পাস

বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর রেখে আইন পাস

বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা ৭ বছর রেখে নারী ও শিশু নির্যাতন সংশোধন আইন পাস হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদে এই আইন পাস হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। তিনি বলেন, এই আইনের সংশোধনী নিয়ে উপদেষ্টা পরিষদে ঘণ্টাখানেক আলোচনা হয়। আইনে বলাৎকারের নতুন একটি সংজ্ঞা দেয়া হয়েছে। তাছাড়া, ডিএনএ টেস্ট কিভাবে দ্রুত করা যায় সেটি নিয়েও আলোচনা চলছে। তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতনের মামলার মধ্যেই এটি থাকবে। কিন্তু এটি আলাদা সেকশনে হবে। এই বিষয়ে আইন উপদেষ্টা আরও বিস্তারিত বলবেন। এ সময় চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় ছুটি ঘোষণা:
আরও পড়ুন
টানা ৯ দিনের অংক মেলাতে ৩ এপ্রিলও ছুটির ঘোষণা

টানা ৯ দিনের অংক মেলাতে ৩ এপ্রিলও ছুটির ঘোষণা

আগামী ৩ এপ্রিল ছুটির ঘোষণা দিয়েছে সরকার। এতে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারিরা। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয়। প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সে হিসাবে কাগজপত্রে ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। পূর্বঘোষণা অনুযায়ী ঈদুল ফিতরের ছুটি শেষে অফিস খোলার কথা ছিল ৩ এপ্রিল বৃহস্পতিবার। এর পরের দুই দিন ছিলো সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। তবে ৩ এপ্রিল ছুটির ঘোষণা দেয়ায় টানা ৯দিন পরিবারের:
আরও পড়ুন
প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা দেবে চীন

প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা দেবে চীন

আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে বেইজিং তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।বুধবার (১৯ মার্চ) হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন চলার মধ্যে চীনের কাছ থেকে কূটনৈতিক স্বীকৃতি এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে চায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। চীনে ড. ইউনূসের প্রথম সফরে এ বিষয়টি গুরুত্ব পাবে।তিনি আগামী ২৭ মার্চ হাইনান প্রদেশে বোয়াও ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। পরের দিন অর্থাৎ ২৮ মার্চ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। এরপর তিনি দেশটির মর্যাদাপূর্ণ পিকিং বিশ্ববিদ্যালয়ে:
আরও পড়ুন
সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, কুষ্টিয়া এবং পাবনা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টিবলয়। যা আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরের পর থেকে আগামী ২৪ মার্চ সকাল পর্যন্ত দেশের:
আরও পড়ুন
দেশে ফিরে রাজনীতি করার বাধা কাটলো তারেক রহমানের

দেশে ফিরে রাজনীতি করার বাধা কাটলো তারেক রহমানের

হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এর ফলে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা।বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে বিশেষ জজ আদালত-৩ এর বিচারক ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলার রায় ঘোষণা করেন।বিএনপির আইনজীবী বোরহান উদ্দিন জানান, আসামিদের বিপক্ষে কোনো সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। তাই তাকে খালাস দিয়েছেন আদালত। ফলে বিচারিক আদালতে তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। এতে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই।
আরও পড়ুন
দিল্লি নয়, ঢাকাতেই বাংলাদেশিদের দেয়া হবে অস্ট্রেলিয়ার ভিসা

দিল্লি নয়, ঢাকাতেই বাংলাদেশিদের দেয়া হবে অস্ট্রেলিয়ার ভিসা

বাংলাদেশি নাগরিকদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়ার কার্যক্রম সম্পন্ন হবে ঢাকায়। দেশটি তাদের ঢাকার হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেবে। শিগগিরই চালু হবে এ প্রক্রিয়া।আজ বৃহস্পতিবার (২০ মার্চ) অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে ফোন করে জানিয়েছেন এই তথ্য।গত অক্টোবরে ঢাকায় এসেছিলেন টনি বার্গ। তখন তিনি ঢাকাকে জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশেটির সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা হিসেবে তিনি বাংলাদেশে সফরে আসেন।অস্ট্রেলিয়ার এ স্বরাষ্ট্রমন্ত্রী তার এ সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তখন তিনি তার দেশের ভিসা কেন্দ্র ঢাকায় ফিরিয়ে আনার এবং দু’দেশের মধ্যে অনিয়মিত অভিবাসন-রোধে আলোচনার বিষয়ে:
আরও পড়ুন
নেশন্স লিগ: কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে স্পেন-জার্মানি-ইতালিসহ আট দল

নেশন্স লিগ: কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে স্পেন-জার্মানি-ইতালিসহ আট দল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে ভিন্ন স্বাদের তথা প্রতিযোগিতামূলক একটা আবহ দিতে ইউরোপের দেশগুলোর সমন্বয়ে চালু করা হয় উয়েফা নেশন্স লিগের। লিগ পর্বে কেবলমাত্র ‘এ’ স্লটের ক্ষেত্রে উত্তরণ কিংবা অবনমনের পাশাপাশি অনুষ্ঠিত হয় নকআউট স্টেজ। চলতি মৌসুমের শেষ আটের মহারণ শুরু আজ।বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে একই সাথে মাঠে গড়াবে আসরের চারটি ম্যাচ।নিজেদের মাঠে জার্মানির বিপক্ষে লড়বে ইতালি। ম্যাচের আগের দিন বড় দু:সংবাদ পেয়েছে দুইবারর ইউরো চ্যাম্পিয়নরা। চোটের কারণে ছিটকে গেছেন মাতেও রেতেগি। জার্মানির বিপক্ষে দুই লেগের কোনো ম্যাচই পাওয়া যাচ্ছে না তাকে। উরুর ইনজুরির কারণে এই স্ট্রাইকারের না খেলার কথা নিশ্চিত করেছে ইতালি ফুটবল অ্যাসোসিয়েশন। রেতেগির:
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে সেনাপ্রধান তাঁর সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্কোন্নয়ন ও সামরিক সহযোগিতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনাপ্রধান আশা প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.