শীর্ষ নিউজ

আলিম পরীক্ষা-২০২৩ এর সিলেবাস

আলিম পরীক্ষা-২০২৩ এর সিলেবাস

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা-২০২৩ এর পুনর্বিন্যাসকৃত সিলেবাস প্রকাশিত হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে মঙ্গলবার এ সিলেবাস প্রকাশ করা হয়। এর আগে গত ২৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আলিম পরীক্ষার সিলেবাসের অনুমোদন দেয়। মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক অধ্যাপক ড. রিয়াদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের আলিম পরীক্ষার্থীদের পাঠ্যসূচি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক পুনর্বিন্যস্ত এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক অনুমোদিত হয়েছে। ২০২৩ সালের আলিম পরীক্ষার নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য পুনর্বিন্যস্ত পাঠ্যসূচি নির্দেশক্রমে প্রকাশ করা হলো। সিলেবাসের লিংক: http://bmeb.ebmeb.gov.bd/data/20220803110450918935.pdf
আরও পড়ুন
লক্ষ্মীপুর জেলার নতুন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ

লক্ষ্মীপুর জেলার নতুন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ

লক্ষ্মীপুর জেলা পুলিশের নতুন এসপি হিসাবে নিযুক্ত হয়েছেন মো. মাহফুজ্জামান আশরাফ। তিনি এরআগে লালমনিরহাট ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসাবে কর্মরত ছিলেন। আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ অধি শাখার উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। লক্ষ্মীপুরের নবাগত এই পুলিশ সুপারের বাড়ি বগুড়ার সদর উপজেলায়। তিনি ২০০৫ সালে বাংলাদেশ পুলিশের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুনসীকে পাবনায়, গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহকে চট্টগ্রাম, মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে নারায়ণগঞ্জ, ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে সিলেট, জয়পুরহাটের:
আরও পড়ুন
আমাকে তারা সরিয়ে দিতে  চায়: প্রধানমন্ত্রী

আমাকে তারা সরিয়ে দিতে চায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘১৫ আগস্টের ঘাতকরা এখনো তৎপর।তারা আমাকে ও আওয়ামী লীগকে সরিয়ে দিতে চায়।’ আজ বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত বোর্ড সদস্যদের সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। সাক্ষাৎকালে বোর্ড সদস্যরা বন্যা, করোনা, রোহিঙ্গাসহ দুর্যোগকালে রেডক্রিসেন্ট সোসাইটির তৎপরতা সম্পর্কে অবহিত করেন। তারা বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একইসঙ্গে পঁচাত্তরের ১৫ আগস্ট ইতিহাসের জঘন্যতম ও নির্মম হত্যাকাণ্ডের নিন্দা করে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করেন। প্রধানমন্ত্রী দুর্যোগকালে রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকাণ্ডের ভূয়সী:
আরও পড়ুন
লক্ষ্মীপুরের আফিজা মেট্রোরেলের প্রথম নারী চালক

লক্ষ্মীপুরের আফিজা মেট্রোরেলের প্রথম নারী চালক

দেশের প্রথম মেট্রোরেল চালানোর জন্য নিয়োগ পেয়েছেন লক্ষ্মীপুরের মরিয়ম আফিজা। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী । ২০২১ সালের ২ নভেম্বর নিয়োগ পান তিনি। মরিয়ম আফিজা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর করেছেন। আফিজার এমন সাফল্যে খুশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীরা। জানা গেছে, দেশের প্রথম মেট্রোরেল আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে। সম্পূর্ণ বিদ্যুৎচালিত মেট্রোরেলের প্রতিটি কোচ শীতাতপ নিয়ন্ত্রিত (এসি)। এর মাধ্যমে বাংলাদেশ আধুনিক গণপরিবহন ব্যবস্থার যুগে প্রবেশ করবে। দেশে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এর মধ্যেই ট্রেনের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। উত্তরা থেকে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ১

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ১

লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ ইউছুফ (৪০) এর মৃত্যু হয়েছে। বুধবার (৩ আগষ্ট ) সকালে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইউছুফ চর কাদিরা ইউনিয়নের চেরাং বাড়ির ছায়েদুল হক এর ছেলে। স্থানীয় ইউপি সদস্য ফজলে এলাহি শামিম জানান, আমন ধানের বীজতলায় মোটর দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৫৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৫৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)  এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ১৩ হাজার ৩৪০ পিস ইয়াবা, ৫৮ গ্রাম হেরোইন ও ১৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা রুজু হয়েছে।
আরও পড়ুন
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মাদরাসা’র জন্য ৮ নির্দেশনা

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মাদরাসা’র জন্য ৮ নির্দেশনা

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দেশের সব স্তরের মাদরাসার জন্য আটটি নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাগুলো হলো: > শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখা। > সশরীরে উপস্থিতি পরিহার করে যতদূর সম্ভব সভা-অনুষ্ঠান অনলাইনে-ভার্চুয়ালি করা । > গাড়ির জ্বালানি সংক্রান্ত মাসিক প্রাপ্যতা বিদ্যমান সীমা হতে ২০ শতাংশ হ্রাস করা। > এ (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা) বিভাগ এবং অধীনস্থ অধিদপ্তর-দপ্তর-সংস্থা-শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে ২৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহার কমানো। > বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত-১ আহত-১০

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত-১ আহত-১০

লক্ষ্মীপুরে হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এ ঘটনায় মো. বাদশা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি বাসের সুপারভাইজার  ছিলেন। এ ঘটনায় ছয় যাত্রী আহত হয়েছেন। বুধবার (০৩ আগস্ট) ভোরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মটবী এলাকায়  ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা রামগতি পৌরসভার আলেকজান্ডার এলাকার সুজন গ্রামের মো. মতলবের ছেলে। আহতরা হলেন বাসের স্টাফ মফিজুল ইসলাম, যাত্রী রাজন  আহমেদ, মাহমুদুল হাসান,  দেলোয়ার হোসেন, আদিব রহমান ও শাহাদাত হোসেন সহ অন্ততঃ ১০ জন। পুলিশ ও আহতরা জানায়, রামগতি থেকে যাত্রী নিয়ে হিমাচল পরিবহনের বাসটি ঢাকার  উদ্দেশে ছেড়ে যায়। ঘটনাস্থল পৌঁছালে বিপরীত দিক:
আরও পড়ুন
জিম্বাবুয়ের কাছে সিরিজ হারল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে সিরিজ হারল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ হারের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজের আগে বাংলাদেশ-জিম্বাবুয়ে খেলে ৬টি সিরিজ। যেখানে  তিনটি সিরিজ জিতে বাংলাদেশ আর তিনটি সিরিজ হয় ড্র। হারারেতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৭ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। সিরিজ সমতায় আনার পর শেষ ম্যাচে জিম্বাবুয়ের কাছে টাইগাররা হারল ১০ রানে। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
রামগঞ্জে রাতের অন্ধকারে সাইনবোর্ড লাগিয়ে সম্পত্তি দখল করলেন যুবলীগ নেতা

রামগঞ্জে রাতের অন্ধকারে সাইনবোর্ড লাগিয়ে সম্পত্তি দখল করলেন যুবলীগ নেতা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের ফতেহপুর ব্রীজ সংলগ্ন সড়কের পাশে রাতের অন্ধকারে শেখ রাসেল জতীয় শিশু কিশোর পরিষদের সাইনবোর্ড লাগিয়ে সম্পত্তি দখল করেছে স্থানীয় যুবলীগ নেতা এবং সাবেক মেম্বার বেলাল আহম্মেদ। স্থানীয় মুক্তার হোসেন ও ফিরোজ তাদের ক্রয়কৃত সম্পত্তিতে যুবলীগ নেতা বেলাল হোসেনের এমন দখল বানিজ্যের কারনে স্থানীয়ভাবে ব্যপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সৃষ্ট ঘটনায় সম্পত্তির মালিক মোক্তার হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। রামগঞ্জ থানা পুলিশের এসআই ওলি উল্যা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ১লা আগষ্ট (সোমবার) রামগঞ্জ থানা বিট পুলিশের উদ্যোগে বৈঠকে কোন সুরাহ না হওয়ায় আগামী ৭আগষ্ট বৈঠকের সিন্ধান্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.