শীর্ষ নিউজ

বরগুনায় মেশিন দিয়ে বালু উত্তোলনে মুজিব বর্ষের ঘরের ভিটি নির্মান ; ক্ষতিগ্রস্থ কৃষকরা

বরগুনায় মেশিন দিয়ে বালু উত্তোলনে মুজিব বর্ষের ঘরের ভিটি নির্মান ; ক্ষতিগ্রস্থ কৃষকরা

মইনুল আবেদীন খান, বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে অবৈধ ‘বোমা’ (ড্রেজার) মেশিন দিয়ে বালু উত্তোলন করে মুজিব বর্ষের (১৩টি) ঘরের ভিটি ভরাট করা  হচ্ছে । একই ভাবে আঠারগাছিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জালিয়ার গোজা এলাকায় মুজিব বর্ষের (২০টি ) ঘরের ভিটি বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করে ভরাট করা হয়েছে এতে ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার ফসলি , জমি, গাছপালা ও স্থাপনা। কৃষ্ণনগর গ্রামের ক্ষতিগ্রস্থ বাদল হাওলাদার . হাতেম হাওলাদার, মিন্টু হাওলাদার,  জসিম হাওলাদার, কবির হাওলাদার .  রফিক পাটোয়ারী, রিয়াজ হাওলাদার, নুর আলম হাওলাদার, শিরিন বেগম জানান, আমাদের কৃষির ফসলি জমির মধ্যে দিয়ে বয়ে যাওয়া খালটি:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ইউপি সদস্যের হাতে লাঞ্চিত চেয়ারম্যান : আহত ৩

লক্ষ্মীপুরে ইউপি সদস্যের হাতে লাঞ্চিত চেয়ারম্যান : আহত ৩

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু ফরাজীকে লাঞ্চিত করেছে  ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ( মেম্বার) মোহাম্মদ আলমগীর ওরফে মোহাম্মদ আলী, তার ভাই লিটন ও তার সন্ত্রাসী বাহিনী।  রবিবার বিকেল সাড়ে ৬টা দিকে আখন বাজারস্থ মিন্টু ফরাজীর ব্যক্তিগত কার্যালয়ে। জানাযায়, সৌদিতে স্থানীয় আখন বাড়ীর দুই প্রবাসীর ৬ হাজার রিয়্যাল অর্থের লেনদেনের বিষয়ে বিরোধ দেখা দিলে রবিবার বিকেলে চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যলয়ে এক শালিসী বৈঠকের আয়োজন করেন চেয়ারম্যান। ওই শালিসে চেয়ারম্যান মিন্টু ফরাজী, ৩নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী, ৪নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক মেম্বার আব্বাস উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান আওয়ামীলীগ নেতা তারেক আজিজ জনি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময়:
আরও পড়ুন
চাঁদাবাজির মামলায় কথিত দুই সাংবাদিক কারাগারে

চাঁদাবাজির মামলায় কথিত দুই সাংবাদিক কারাগারে

মইনুল আবেদীন খান, বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার কথিত দুই সাংবাদিক চাঁদাবাজি মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার(১লা আগষ্ট) বেলা ১২ টার দিকে আদালতের বিচারকের কাছে জামিন আবেদন করলে নামঞ্জুর করে দুই সাংবাদিক কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামী জামাল খলিফা ওরফে চান মিয়া(২৮) তালতলীর ছোট ভাইজোড়া গ্রামের আতাহার খলিফার ছেলে ও বড় অংকুজান পাড়া খোট্রারচর গ্রামের শাহজাহানের ছেলে জলিল। মামলা সূত্রে জানাগেছে গতবছরের ১৮ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তাপবিদ্যুৎ এলাকায় ব্যবসায়ী ইমরানের দোকানে গিয়ে মৃত্যৃর ভয় দেখিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসামীরা । দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করিলে ভাঙ্গারি ব্যবসায়ী ইমরানকে তারা মারধর করে:
আরও পড়ুন
বিএনপি নেতাদের হাতে হারিকেনই ধরিয়ে দিতে হবে: শেখ হাসিনা

বিএনপি নেতাদের হাতে হারিকেনই ধরিয়ে দিতে হবে: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত দেশগুলো যখন হিমশিম খায়, তখন আমরা সাশ্রয়ী হচ্ছি। এটার অর্থ এই নয়, আমরা লুটপাট করছি। লুটপাট তো বিএনপি করেছে। আমি দেখেছি- বিএনপি নেতারা হারিকেন নিয়ে আন্দোলন করছে। তাদের হাতে হারিকেনই ধরিয়ে দিতে হবে। আর মানুষকে ভালো রাখতে আমরা সব কাজ করছি। সেটাই করবো। আজ সোমবার কৃষকলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্ত ও প্লাজমাদান কর্মসূচিতে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এসময় নেতাকর্মীদের রক্তদানে উৎসাহিত করে আওয়ামী লীগ সভাপতি বলেন, জাতির পিতার আদর্শের প্রতিটি নেতাকর্মী মানুষের সেবায় সব সময় পাশে থাকবে নিবেদিত প্রাণ হয়ে। বঙ্গবন্ধুর জীবনে ক্ষমতার কোনো লোভ ছিল না বলে:
আরও পড়ুন
এবার টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেন মোসাদ্দেক

এবার টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেন মোসাদ্দেক

অবশেষে মোসাদ্দেক হোসেন সৈকতকে শেষ ও তৃতীয় টি-টোয়েন্টির অধিনায়ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে মোসাদ্দেকই বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। যদিও এর আগে শোনা যাচ্ছিল লিটন কুমার দাসের হাতে উঠতে পারে কাপ্তানির ব্যাটন। সেই তালিকায় অবশ্য মোসাদ্দেকের নামও ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আঙুলে চোট পেয়ে দল থেকে ছিটকে যান নয়া অধিনায়ক নুরুল হাসান সোহান। মোসাদ্দেক তারই স্থলাভিষিক্ত হোন।
আরও পড়ুন
এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত

এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত

বন্যার কারণে স্থগিত হওয়া চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। আজ রবিবার পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক  শিক্ষাবোর্ড ঢাকা।
আরও পড়ুন
ভোলায় পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, নিহত ১, আহত ২০

ভোলায় পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, নিহত ১, আহত ২০

ভোলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ ঘটে। আজ রবিবার বেলা ১১ টার দিকে ভোলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে কালিনাথ রায় বাজার এলাকায় সংঘর্ষের সূত্রপাত ঘটে। এসময় ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশও টিআর সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে ৫ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ূন কবির শোপান জানান, পুলিশের গুলিতে আব্দুর রহিম নামের এক কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আরও পড়ুন
গাজীপুরে বাসের ধাক্কায় ৫জন নিহত

গাজীপুরে বাসের ধাক্কায় ৫জন নিহত

গাজীপুরের কালিয়াকৈরে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ ৫ যাত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার টিএনটি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শনিবার রাত ১১টার দিকে কাজ শেষে চন্দ্রা থেকে অটোরিকশা করে তারা বাড়ি ফিরছিলেন। উপজেলার মাকিষবাথান এলাকায় পৌঁছালে পিছন থেকে কেপি পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে সড়কে উল্টে গেলে অটোরিকশায় থাকা যাত্রীরা সড়কের ওপরে পড়ে যায়। এ সময় কালিয়াকৈর থেকে ছেড়ে আসা দ্রুত গতির ইতিহাস পরিবহন সড়কে পড়ে থাকা যাত্রীদের উপর দিয়ে চলে গেলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ এক যাত্রী নিহত হয়। আহত অপর তিন জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপতালে:
আরও পড়ুন
রাজধানীতে  মাদকবিরোধী অভিযান, আটক ৬২

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৬২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গতকাল শনিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৭৪৪৬ পিস ইয়াবা, ১১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ২৭ গ্রাম হেরোইন, ১০০ বোতল দেশিমদ ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা রুজু হয়েছে।
আরও পড়ুন
মেজর সিনহা হত্যার আজ দুই বছর

মেজর সিনহা হত্যার আজ দুই বছর

দেশের আলোচিত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের দুই বছর পূর্ণ হয়েছে রোববার। ২০২০ সালের ৩১ জুলাই টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ ও তার সহযোগী পুলিশ সদস্যদের গুলিতে নিহত হন মেজর সিনহা। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা ২০২০ সালের ৩১ জুলাই ব্যক্তিগত গাড়িতে করে কয়েকজন সঙ্গীসহ টেকনাফ থেকে কক্সবাজার যাচ্ছিলেন।   মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া চেকপোস্টে পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি করার কথা বলে তাকে গুলি করে হত্যা করে। হত্যাকাণ্ডের পর ২০২০ সালে পুলিশের  ভাষ্য ছিল , ৩১ জুলাই রাত ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের বাহারছড়া শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে সিনহা মো. রাশেদ খান নিহত হন। পুলিশ দাবি করে,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.