শীর্ষ নিউজ

 কাদিরপুরে মাছ ব্যবসায়ীর উপর হামলা, বাড়িঘর ভাংচুর লুটপাট

 কাদিরপুরে মাছ ব্যবসায়ীর উপর হামলা, বাড়িঘর ভাংচুর লুটপাট

বি. চৌধুরী (নোয়াখালী প্রতিনিধি) নোয়াখালী বেগমগঞ্জের কাদিরপুরে মাছ ব্যবসায়ীর উপর হামলায় বাড়িঘর ভাঙচুর ও লাখ টাকা লুটপাট । ঘটনাটি ঘটেছে,গয়েছপুর গ্রামের ৬ নং ওয়ার্ড সোনাগাজী সর্দার বাড়িব সামনে। ২৪ জুলাই রাত ১১ টা। অস্ত্রধারী হামলাকারী পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে মাছ ব্যবসায়ী জসীম পৌরণ বিবি বাজার থেকে বাড়ী যাওয়ার সময় পথে গতিরোধ করে সন্ত্রাসীরা এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে । শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা দৌঁড়ে পালিয়ে যায। হামলাকরীরা হলোঃ বাবুল (৫৫) ফারুক (৫০) তাজুল ইসলাম (৩৪) আবদুল (৩০) হাসান (২০) মমিন ( ৪৫) উল্লেখিত তারা মাছ ব্যবসায়ী সেলিম কে কুপিয়ে কুপিয়ে আহত করে মাছ বিক্রয়ের ৪০ হাজার:
আরও পড়ুন
চরভদ্রাসনে কালভাট ভেঙে গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল

চরভদ্রাসনে কালভাট ভেঙে গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল

সাজ্জাদ হোসেন সাজু,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ বাজারের ৩০০ মিটার আগে খালের উপর কালভার্ট ভেঙ্গে আঞ্চলিক সড়কের পাশে গর্তের সৃষ্টি হয়েছে। চরভদ্রাসন উপজেলা থেকে ভাইয়া হাজিগঞ্জ বাজার ফরিদপুর আঞ্চলিক সড়কের একটি খালের ওপরের কালভার্ট ভেঙে রাস্তার পাশে গর্তের সৃষ্টি হয়। ফলে মারাত্মক ঝুঁকি জেনেও এ রাস্তা দিয়েই মানুষ ও যানবাহন চলাচল করছে। স্থানীয় বাসিন্দারা জানান, দুই মাস ধরে রাস্তাটির এক পাশে ভেঙে গর্ত হয়ে গেছে। রাতের অন্ধকারে এই রাস্তাতে চলাচল করা বেশি ঝুঁকিপূর্ণ। দ্রুত রাস্তাটি সংস্কার না করলে যে কোনো সময় বড় দুর্ঘটনার ঘটতে পারে। অন্যদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা অফিস বলছে, সেতুটি সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ:
আরও পড়ুন
চট্টগ্রামের নিখোঁজ বালক শাহরিয়াকে নরসিংদী থেকে উদ্ধার

চট্টগ্রামের নিখোঁজ বালক শাহরিয়াকে নরসিংদী থেকে উদ্ধার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি চট্রগ্রাম থেকে নিখোঁজ হওয়া বালক মোহাম্মদ আবিদুর নূর মাহমুদ শাহরিয়া (১৪) কে নরসিংদী থেকে উদ্ধার করা হয়েছে। ব-১১ নরসিংদী এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে নিখোঁজ বালক মোহাম্মদ আবিদ নুর মাহমুদ শাহারিয়া (১৪) কে উদ্ধার করে। শাহরিয়া চট্টগ্রামের মীরসরাইল এলাকার তিনঘরিয়াটোলা মহল্লার মোহাম্মদ নুরের নবী চৌধুরীর ছেলে। শনিবার (৩০ জুলাই) র‌্যাব-১১, নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শাহরিয়া গত ২৮ জুলাই সকালে চট্টগ্রাম জেলার হালিশহর এলাকা হতে নিখোঁজ হয়। এর পরিপ্রেক্ষিতে তার মা:
আরও পড়ুন
আওয়ামী লীগ সরকারকে ধাক্কা দিয়ে সরাতে  পারবে না বিএনপি : কৃষিমন্ত্রী

আওয়ামী লীগ সরকারকে ধাক্কা দিয়ে সরাতে পারবে না বিএনপি : কৃষিমন্ত্রী

‘আওয়ামী লীগ সরকারকে বিএনপি ধাক্কা দিয়ে সরাতে পারবে না। বিএনপি ২০১৩ সালে থেকে কখনো জামায়াতকে নিয়ে, কখনো হেফাজতকে নিয়ে ধাক্কা দিয়ে যাচ্ছে। সরকারকে নড়াতে-সরাতে সক্ষম হয়নি। বরং সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেই মুখ থুবড়ে পড়ে গেছে।’ শনিবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল মাঠে কামরাঙ্গীরচর থানা এবং ৫৫, ৫৬, ৫৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের  ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আবদুর রাজ্জাক। মন্ত্রী আরো বলেন, ‘জঙ্গি বিএনপি, লুটেরা বিএনপি ও সন্ত্রাসী বিএনপির পায়ের নিচে মাটি নেই। ২০০১-২০০৬ সালে ক্ষমতায় থেকে তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে। সেই সময়ে ধর্মীয় জঙ্গি ও:
আরও পড়ুন
১ম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

১ম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নুরুল হাসান সোহানের নেতৃত্বে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ শনিবার। তাদের বিপক্ষে টি-টোয়েন্টিতে পাঠানো হয়েছে তরুণদের। এই প্রথম স্কোয়াডে নেই চার সিনিয়র সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বিকেল ৫টায় হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম টি-টোয়েন্টিতে লড়াইয়ে নামবে দুই দল। বাংলাদেশ জাতীয় দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে টিকটক দেখে শিশুর গলায় ফাঁস

লক্ষ্মীপুরে টিকটক দেখে শিশুর গলায় ফাঁস

লক্ষ্মীপুরের রায়পুরে টিকটকে আ-ত্ম-হ-ত্যার ভিডিও দেখে গলায় ফাঁস নিয়েছে সাজ্জাদুল ইসলাম হিমেল (১১) নামে এক শিশু। শুক্রবার দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের মরকম আলি সর্দার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। হিমেল ওই গ্রামের কাতার প্রবাসী মো. খোকনের ছেলে। সে স্থানীয় একটি কেজি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত। তার মা রুমি জানান, গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করার একটি ভিডিও টিকটকে দেখে হিমেল। তা দেখে সেও একইভাবে গলায় ফাঁস লাগানো খেলতে চায়। শুক্রবার সকালে মোবাইল চাইলে তাকে ধমক দিয়ে ভাত খেয়ে পড়তে বলে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। সাড়ে ১২টার দিকে হিমেল নিজের কক্ষের দরজা বন্ধ করে জানালার সঙ্গে:
আরও পড়ুন
রামগঞ্জে মাদ্রাসা ভবন নিলাম নিয়ে সভাপতি ও প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ

রামগঞ্জে মাদ্রাসা ভবন নিলাম নিয়ে সভাপতি ও প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নে নিয়মনীতির কোন তোয়াক্কা না করেই নাগমুদ মসজিদে মাইকে দরপত্র জমা দেওয়ার ঘোষনা দিয়ে কেআই ফাজিল ডিগ্রী মাদ্রাসার পুরাতন ভবন নিলামের দরপত্র ও সিডিউল নিয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আলমগীর ও প্রিন্সিপাল মাওঃ সামছুদ্দিনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। নিজের পছন্দের লোক কাজ না পাওয়া সভাপতি শাহ আলমগীর প্রিন্সিপালকে ব্যবহার করে পুরো নিলাম প্রক্রিয়া বাতিল করে দেওয়ায় এলাকাব্যাপী চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিয়ম-নীতির কোন তোয়াক্কা না করে সভাপতি ও প্রিন্সিপালের এমন মনগড়া বেআইনী সিদ্ধান্তের কারনে স্থানীয়দের মধ্য নানান সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নাগমুদ কেআই ফাজিল ডিগ্রী মাদ্রাসার একটি:
আরও পড়ুন
এবার একই মঞ্চে দুই সুপারস্টার

এবার একই মঞ্চে দুই সুপারস্টার

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই ছবির শাকিব খান। এবারের ঈদে তার কোনো সিনেমা মুক্তি পায়নি। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের আগে ছুটি নিয়ে সময়টা বেশ ভালোই উপভোগ করছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। এবার এ অঙ্গনের দুই তারকাকে দেখা যাবে একমঞ্চে। নিউইয়র্কের একটি অনুষ্ঠানে একই সঙ্গে মঞ্চে দেখা যাবে তাদের। শো টাইম মিউজিক আয়োজিত অনুষ্ঠানটির নাম- ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’। শুক্রবার নিউইয়র্কে অবস্থিত ‘ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায়’ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় হবে এ অনুষ্ঠান। শাকিব ও সাকিবকে দেখতে টিকিটের দাম রাখা হয়েছে ২০০ ডলার, বাংলাদেশি:
আরও পড়ুন
দেশে ফিরলেন ৩৫ হাজার ৩৮৯ হাজি

দেশে ফিরলেন ৩৫ হাজার ৩৮৯ হাজি

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মোট ৩৫ হাজার ৩৮৯ জন হাজি দেশে এসেছেন। শুক্রবার (২৯ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া সৌদি আরবের জেদ্দায় মারা গেছেন আরেক বাংলাদেশি হাজি। তার নাম মো. নাজিম উদ্দীন (৬২)। তিনি নওগাঁ জেলার বাসিন্দা। এবার হজে গিয়ে এ নিয়ে ২৪ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও সাতজন নারী। ধর্ম মন্ত্রণালয় বলেছে, গত ১৪ জুলাই থেকে এ পর্যন্ত মোট ৯৭টি ফ্লাইট হাজিদের নিয়ে ঢাকায় পৌঁছেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৪২টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করে পাঁচটি। আগামী ৪:
আরও পড়ুন

৫-১২ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা পেতে জন্ম নিবন্ধন লাগবে

আগামী আগস্ট মাসে ৫ থেকে ১২ বছরের শিশুদের করোনার টিকার আওতায় আনার পরিকল্পনায় করছে সরকার। টিকা পেতে এসব শিক্ষার্থীর জন্ম নিবন্ধন লাগবে। ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে এসব শিক্ষার্থীদের টিকা পেতে সুরক্ষা অ্যাপ বা ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক নোটিশে এসব তথ্য জানানো হয়েছে। আগামী আগস্ট মাসে ৫ থেকে ১২ বছরের শিশুদের করোনার টিকার আওতায় আনা হবে বলে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশে ৫-১২ বছর বয়সী শিশুর সংখ্যা দুই কোটি ২০ লাখের বেশী। তাদের জন্মসনদ দিয়ে সুরক্ষা অ্যাপে টিকার নিবন্ধন করতে হবে। যারা এখনো নিবন্ধন করেনি, তাদের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.