শীর্ষ নিউজ

চাটখিলে অস্ত্রসহ চেয়ারম্যান তৌহিদ গ্রেফতার

চাটখিলে অস্ত্রসহ চেয়ারম্যান তৌহিদ গ্রেফতার

আবু তাহের: নোয়াখালীর চাটখিল উপজেলায় সাবেক এক ইউপি চেয়ারম্যান আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত, তৌহিদুল ইসলাম (৪৩) উপজেলার ৩ নং পরকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং একই ইউনিয়নের পূর্ব পরেকাট গ্রামের আবুল কাশেমের ছেলে। বৃহস্পতিবার (২৮ জুলাই) গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে তাকে, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পরকোট ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পূর্ব পরকোট গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের মৃত জহিরুল ইসলাম স্বপনের বসত ঘরে নাফিস ইকবাল নামের এক ব্যক্তিকে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম আটক করে মারধর:
আরও পড়ুন
অবৈধভাবে ডলার  মজুত করলে  ব্যবস্থা নেবে ডিবি

অবৈধভাবে ডলার মজুত করলে ব্যবস্থা নেবে ডিবি

বর্তমান প্রেক্ষাপটে অবৈধভাবে কেউ ডলার মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ  কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হারুন অর রশীদ বলেন, ডলারের মূল্যবৃদ্ধির এই সময়ে কেউ যদি অবৈধভাবে ডলার মজুত করে তা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বর্তমান প্রেক্ষাপটে কেউ যদি অবৈধভাবে জাল ডলার তৈরি করে, সে তথ্য পেলেও তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে। ডিবিপ্রধান আরও বলেন, আমরা যদি এ ধরনের তথ্য পাই কেউ ডলার মজুত করছেন বা অবৈধভাবে ডলার তৈরির:
আরও পড়ুন
মানবতাবিরোধী অপরাধ:  ৬ আসামির মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধ: ৬ আসামির মৃত্যুদণ্ড

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের  মামলায় খুলনার বটিয়াঘাটার ছয় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার  ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল ২০৩ পৃষ্ঠার এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর  সদস্যরা হলেন- বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কেএম হফিজুল আলম। ছয় আসামি হলেন- আমজাদ  হোসেন হাওলাদার সহর আলী সরদার, আতিয়ার রহমান, মোতাছিম বিল্লাহ, কামাল উদ্দিন গোলদার ও নজররু ইসলাম। এদের মধ্যে নজরুল ইসলাম পলাতক। প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন  খান মুন্নি বলেন, এই মামলায় প্রাথমিকভাবে মোট আটজন আসামি থাকলেও একজন মারা গেছেন। তাকে বাদ দিয়ে বাকি সাতজনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। ২০১৫ সালের ১৫ নভেম্বর মামলার  তদন্ত:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে তিন ইউনিয়নে নৌকার জয়

লক্ষ্মীপুরে তিন ইউনিয়নে নৌকার জয়

লক্ষ্মীপুরে সদর ও রামগতি উপজেলার তিন ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এরমধ্যে সদরের দিঘলী ইউনিয়নে উপ-নির্বাচনে সালাউদ্দিন চৌধুরী জাবেদ, রামগতির বড়খেরী ইউনিয়নে হাসান মাকসুদ মিজান ও চর আবদুল্লাহ ইউনিয়নে কামাল উদ্দিন মঞ্জুর জয়ী হোন। বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক ও রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী বিষয়টি নিশ্চিত করেন। রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের হাসান মাকসুদের সঙ্গে চশমা প্রতীকে আবদুল খালেদ মাসুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। হাসান মাকসুদ বড়খেরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। অন্যদিকে একই উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী:
আরও পড়ুন
নরসিংদীর শিবপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নরসিংদীর শিবপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর শিবপুরে ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক চাপায় আবু নাঈম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে নরসিংদী জেলার শিবপুর উপজেলার কুন্দারপাড়া সোনাইমুড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু নাঈম (৩০) কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর এলাকার সৈয়দ জামানের ছেলে। তিনি নরসিংদী শহরের বৌয়াকুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। পুলিশ ও স্থানীয়রা জানান, আবু নাঈম নরসিংদী থেকে মোটরসাইকেল যোগে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর তার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া সোনাইমুড়ী এলাকায় পৌঁছোলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় নাঈম। এসময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা:
আরও পড়ুন
কমলনগরে স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কমলনগরে স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাহফুজুর রহমান, মলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সজিব ওয়াজেদ জয় এর জন্মদিন পালিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুসহ দেশের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মহি উদ্দিন সোহেল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি-কমলনগরের সাবেক সংসদ সদস্য মোঃ আবদুল্লাহ আল মামুন এমপি। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কাজী বাকের হোসেন নিশাদ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুব ও ক্রিড়া:
আরও পড়ুন
বেড়েছে দেশে মুসলিম জনসংখ্যা

বেড়েছে দেশে মুসলিম জনসংখ্যা

দেশে ইসলাম ধর্মাবলম্বী জনসংখ্যা এক দশকে বেড়েছে ০ দশমিক ৩৯ শতাংশ। একই সময়ে কমেছে অন্য ধর্মাবলম্বী জনসংখ্যা। ২০২২ এর জনশুমারি অনুযায়ী, দেশের জনসংখ্যার ৯১ দশমিক ০৪ শতাংশ মুসলমান, ৭ দশমিক ৯৫ শতাংশ হিন্দু, ০ দশমিক ৬২ শতাংশ বৌদ্ধ, ০ দশমিক ৩০ শতাংশ খ্রিস্টান এবং অন্যান্য ০ দশমিক ১২ শতাংশ। এদিকে ২০১১ সালে এই হার ছিল যথাক্রমে ৯০ দশমিক ৩৯ শতাংশ, ৮ দশমিক ৫৪ শতাংশ, ০ দশমিক ৬২ শতাংশ, ০ দশমিক ৩১ শতাংশ ও ০ দশমিক ১৪ শতাংশ। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বিবিএস’র মাধ্যমে বাস্তবায়িত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে অনিয়মে প্রিসাইডিং অফিসারসহ আটক ২

লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে অনিয়মে প্রিসাইডিং অফিসারসহ আটক ২

লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসার মাহমুদ আহম্মদ ও জোর করে অন্যের ভোট দেওয়ায় নৌকার পোলিং এজেন্ট মাজহারুল ইসলামকে আটক করা হয়েছে। আজ বুধবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন। আটক মাহমুদ দিঘলি ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিসাইডিং অফিসার। মাজহারুল নৌকা প্রতীকের দায়িত্বপ্রাপ্ত এজেন্ট। রাজাপুর মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম জামিরতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলী উচ্চ বিদ্যালয় ও পূর্ব জামিরতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে,:
আরও পড়ুন
দুর্নীতি মামলায় ওসি প্রদীপের ২০, স্ত্রী চুমকির ২১ বছর কারাদণ্ড

দুর্নীতি মামলায় ওসি প্রদীপের ২০, স্ত্রী চুমকির ২১ বছর কারাদণ্ড

সিনহা  হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশকে ২০ এবং তার স্ত্রী চুমকি কারণকে ২১ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলায় আদালত এই রায় ঘোষণা করেন। বুধবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে এ মামলার রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক মাহমুদ। এর আগে গত ২৯ মে এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-জেরা শেষ হয়। মামলায় সাক্ষী করা হয়েছিল মোট ২৯ জনকে। তাদের মধ্যে তদন্ত কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনসহ ২৪ জনের সাক্ষ্য নেওয়া হয়। গত বছরের ১৫ ডিসেম্বর প্রদীপ ও চুমকির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলা বিচারে:
আরও পড়ুন
বরগুনা হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব

বরগুনা হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব

বরগুনা প্রতিনিধিঃ বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব করলেন একজন দরিদ্র মা উন্নত চিকিৎসার জন্য মা ও শিশু দুজনকেই বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বরগুনা উপজেলার ফুলঝুরি এলাকার দরিদ্র রিক্সা চালক ইব্রাহিমের স্ত্রী লিমা আক্তার প্রসব বেদনা নিয়ে বুধবার সকালে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। প্রচন্ড প্রসব বেদনায় যখন ছটফট করছিলেন রাত দশটার দিকে প্রসূতি মা লিমা আক্তার কে আল রাজী নামের স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে পাঠানোর কথা বলেন জেনারেল হাসপাতালে কর্তব্যরত নার্স। বেসরকারি ওই ক্লিনিকে গেলে সেখানেও চিকিৎসা সেবা দিতে অস্বীকৃতি জানান কর্তৃপক্ষ। এরপরই ঘটনাস্থলে উপস্থিত হন বরগুনা জেলা যুবলীগের একজন কর্মী:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.