শীর্ষ নিউজ

২০ টাকা বাড়ানোর প্রস্তাব ভোজ্যতেলের দাম

২০ টাকা বাড়ানোর প্রস্তাব ভোজ্যতেলের দাম

ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় ভোজ্যতেলের দাম সমন্বয়ের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এতে প্রতি লিটার বোতলজাত ভোজ্যতেলের দাম ২০ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়। সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) কাছে পাঠানো হয়েছে। চিঠিতে লিটার প্রতি ২০ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে ২০৫ টাকা করার কথা বলা হয়েছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বলছে, টাকার বিপরীতে মার্কিন ডলার দাম ব্যাপকভাবে বেড়েছে। ফলে ভোজ্যতেলের আমদানি মূল্য বেড়ে গেছে। তাই ডলার বাড়তি দাম অনুযায়ী তেলের মূল্য সমন্বয়ের জন্য বলা হয়েছে। ৩ আগস্ট আমরা প্রস্তাবনা পাঠিয়েছি। সেটি:
আরও পড়ুন
বাংলাদেশ ‘এক চীন নীতিতে’  বিশ্বাসী: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ‘এক চীন নীতিতে’ বিশ্বাসী: প্রধানমন্ত্রী

বাংলাদেশ চীনের সঙ্গে বন্ধুত্বকে মূল্যায়ন করে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এক চীন নীতিতে’ বিশ্বাসী। আজ রোববার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, নিষেধাজ্ঞা-অবরোধ ও পাল্টা নিষেধাজ্ঞা-অবরোধের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব কারণে সারাবিশ্বের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীন একসঙ্গে কাজ করতে পারে। এ সময় চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার দেশ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে সমর্থন দেবে এবং একটি কৌশলগত:
আরও পড়ুন
বাস ও লঞ্চে ভাড়া কত বাড়তে পারে, জানাল মন্ত্রণালয়

বাস ও লঞ্চে ভাড়া কত বাড়তে পারে, জানাল মন্ত্রণালয়

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাস ও লঞ্চে ভাড়া বাড়তে পারে বলে ধারণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাসভাড়া সর্বোচ্চ ২৯ পয়সা আর লঞ্চে ৪২ পয়সা বাড়তে পারে। মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দূরপাল্লার বাসে (৫২ আসনের) প্রতি কিলোমিটারে প্রত্যেক যাত্রীর ভাড়া এক টাকা ৮০ পয়সা। ডিজেলে দাম লিটারপ্রতি ৩৪ টাকা বাড়ানোয় প্রতি কিলোমিটারে ২৯ পয়সা বেড়ে এই ভাড়া হবে দুই টাকার মতো। প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ১৬ দশমিক ২২ শতাংশ। এ ছাড়া লঞ্চে বর্তমানে প্রতি কিলোমিটারে প্রত্যেক যাত্রীর ভাড়া দুই টাকা ১৯ পয়সা। প্রতি কিলোমিটারে ৪২ পয়সা বেড়ে এই ভাড়া:
আরও পড়ুন
বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম,  কার্যকর রাত ১২টা থেকে

বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, কার্যকর রাত ১২টা থেকে

সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে। ভোক্তা পর্যায়ে লিটার প্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নতুন দাম কার্যকর হচ্ছে শুক্রবার দিবাগত রাত ১২টা পর থেকে। শুক্রবার (৫ আগস্ট) রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বাংলাদেশের তুলনায় অনেক বেশি হওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড (ইআরএল)-এ পরিশোধিত এবং আমদানি/ক্রয়কৃত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য সমন্বয় করে ভোক্তা পর্যায়ে এই দাম পুনঃনির্ধারণ করা হলো। প্রসঙ্গক্রমে বিদ্যুৎ,:
আরও পড়ুন
সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আমান উল্যাহ মিয়া আর নেই

সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আমান উল্যাহ মিয়া আর নেই

বি. চৌধুরী ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা ভিপি মানিকের বড় ভাই, সেনবাগ পৌর মেয়র ভিপি আবু নাছের ( দুলালের) চাচা ও বিশিষ্ট সাংবাদিক মো. বদিউজ্জামান ( তুহিন) এর ভগ্নিপতি আমান উল্যাহ মিয়া (৭২) ৫ আগস্ট শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন । ( ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন) ৫ আগস্ট শুক্রবার রাত ১০ টা সেনবাগ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে অর্জুনতলা পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আরও পড়ুন
সহকর্মীকে ফাঁসাতে কমলনগর স্বাস্থ্য কর্মকর্তার নাটক ! 

সহকর্মীকে ফাঁসাতে কমলনগর স্বাস্থ্য কর্মকর্তার নাটক ! 

জুনাইদ আল হাবিব- লক্ষ্মীপুরেরর কমলনগরে অনিয়ম-দুর্নীতির তদন্তে স্বাক্ষ্য দেওয়ায় সহকর্মী চিকিৎসককে ফাঁসাতে নাটক সাজানোর অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বিরুদ্ধে। অভিযোগ তিনি অসুস্থতা দেখিয়ে হাসপাতালে ভর্তি হয়ে উধাও হয়েছেন। অপরদিকে, মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজিবের বিরুদ্ধে মারধর চেষ্টার অভিযোগ এনেছেন ওই স্বাস্থ্য কর্মকর্তা। বৃহস্পতিবার রাতে জেলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায় কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের ভর্তির ব্যবস্থাপত্র চলমান। কিন্তু হাসপাতালে তিনি নেই। ছাড়পত্রে ছুটির স্বাক্ষরও নেই। যে বেডে চিকিৎসা নিচ্ছিলেন, সে বেডের বিছানা উল্টানো। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, উনি সকালে ভর্তি হয়েছেন।:
আরও পড়ুন

কমলনগরে শেখ কামাল এর জন্মবার্ষিকী পালন

কমলনগর(লক্ষ্মীপুর): লক্ষ্মীপুর কমলনগরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও পুষ্প অর্পন করা হয়। শুক্রবার (৫ আগস্ট ) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্প অর্পন করে কমলনগর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা ক্রীড়া সংস্থা। আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পুদম পুষ্প চাকমা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর থানা (তদন্ত ওসি) মেলকাম ডি সিলভা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদুল ইসলাম চৌধুরী প্রমুখ।:
আরও পড়ুন
শেখ কামালের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

শেখ কামালের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী আজ (৫ আগস্ট)। এ উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে সকাল ৮টা ৩৫ মিনিটে তার সমাধিতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের তরফ থেকে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলাম হানিফ, কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ ও আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জমি বিরোধে প্রাণ গেল  বৃদ্ধের

লক্ষ্মীপুরে জমি বিরোধে প্রাণ গেল বৃদ্ধের

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. হোসেন আহমেদ (৫৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।  ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের উত্তর রমাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হোসেন উত্তর রমাপুর গ্রামের মৃত আলী আহমেদের ছেলে। আহতরা হলেন আমির হোসেন (৫০), তার ছেলে আকরাম হোসেন (১৯), নাজমুল ইসলাম (১৫) ও মনির আহমেদের ছেলে কামরুল হোসেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে সদর হাসপাতালে আহতদের দেখতে আসেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. এএইচএম কামরুজ্জামান। সূত্রে জানায়, উত্তর রমাপুর গ্রামের আব্দুস সাত্তার মাস্টারের পরিবার ও ইউনুস মাস্টারের:
আরও পড়ুন
ভোলায় বিএনপির হরতাল চলছে আজ

ভোলায় বিএনপির হরতাল চলছে আজ

ভোলায় দুই গ্রুপের সংঘর্ষে আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে ডাকা বিএনপির হরতাল পুলিশের কঠোর পাহারার মধ্য দিয়ে চলছে  আজ । বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল পৌনে ৮টায় হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিল করেছে নেতাকর্মীরা। এ সময় জেলা কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এরই মধ্যে কেন্দ্রীয় বিএনপি গঠিত ১০ সদস্যের অনুসন্ধান টিমের সদস্যরা ভোলায় এসে পৌঁছেছেন। জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল থেকেই মহাজনপট্টি জেলা বিএনপি অফিসসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ কঠোর অবস্থান নেয়। তবে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও রাস্তাঘাটে চলাচল ছিল অনেকটা স্বাভাবিক। স্থানীয় নেতারা জানান, আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন স্থায়ী কমিটির:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.