শীর্ষ নিউজ

আজ পবিত্র আশুরা

আজ পবিত্র আশুরা

আজ মঙ্গলবার (১০ মহরম) পবিত্র আশুরা। কারবালার শোকাবহ এবং হৃদয়বিদারক ঘটনাবহুল এই দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি পবিত্র দিবস হিসেবে আশুরা মুসলিম বিশ্বে গুরুত্বের সঙ্গে পালন করা হয়। বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচির মাধ্যমে আজ পবিত্র আশুরা পালন করা হবে। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুরার তাৎপর্য তুলে ধরে পৃথক বাণী দিয়েছেন। হিজরি ৬১ সনের ১০ মহরম মহানবী হজরত মোহাম্মদের (স) দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা) ও তার পরিবারের সদস্যরা এবং অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা:
আরও পড়ুন
এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, আহত ২৬

এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, আহত ২৬

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় ২৬ যাত্রী আহত হয়েছে। সোমবার (৮ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে শ্রীনগরের উমতারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তাহমিনা খান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত মোট ১৫ জন রোগী আমাদের হাসপাতালে এসেছে। সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
রেকর্ড গড়ে উইন্ডিজকে হারাল ভারতীয় স্পিনাররা

রেকর্ড গড়ে উইন্ডিজকে হারাল ভারতীয় স্পিনাররা

পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জয়ের দেখা পেল ওয়েস্ট ইন্ডিজ। ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিল সফরকারী দল। রোববার (৭ আগস্ট) লন্ডারহিলে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রেয়াস আইয়ার ও দিপক হোডার দারুণ ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৮৮ রানের সংগ্রহ পায় ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে ভারতীয় স্পিনারদের ইতিহাসগড়া বোলিংয়ে মাত্র ১০০ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলটির ১০ উইকেটই নেন ভারতের স্পিনাররা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে প্রথমবার ঘটল এমন কিছু। শ্রেয়াস আইয়ার ও ইশান কিশানের ব্যাটে ভালো শুরু পায় ভারত। ২৮ বলে ৩৮ রানের জুটি গড়েন তারা। পঞ্চম ওভারে বল করতে এসে কিশানকে বিদায়:
আরও পড়ুন
ডলারের দামে রেকর্ড, খোলা-বাজারে ১১৫ টাকা

ডলারের দামে রেকর্ড, খোলা-বাজারে ১১৫ টাকা

সোমবার ব্যাংকগুলোর কাছে সবশেষ ৯৪ টাকা ৯৫ পয়সা দরে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার ডলারের দাম ছিল ৯৪ টাকা ৭০ পয়সা। একদিনের ব্যবধানে টাকার মান কমেছে ২৫ পয়সা। অন্যদিকে খোলাবাজারেও ডলারের দাম বেড়েই চলেছে। সোমবার (০৮ আগস্ট) খোলাবাজারে ডলার বিক্রি হচ্ছে ১১৫ টাকায়, যা দেশের ইতিহাসে ডলারের রেকর্ড দাম। রোববার খোলাবাজারে ডলারের দাম ছিল ১১১ টাকা। এর আগে, গত ২৬ জুলাই ডলারের দাম বেড়ে ১১২ টাকা হয়। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন, সোমবার ৯৪.৯৫ টাকা দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কিনতে খরচ করতে হবে:
আরও পড়ুন
লঞ্চে দ্বিগুণ ভাড়া হচ্ছে না,  প্রজ্ঞাপন বুধবার

লঞ্চে দ্বিগুণ ভাড়া হচ্ছে না, প্রজ্ঞাপন বুধবার

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিপরীতে লঞ্চ মালিকরা দ্বিগুণভাবে প্রস্তাব জানিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে (বি আইডব্লিউটিএ) একটি চিঠি দেয়। কিন্তু লঞ্চের ভাড়া দ্বিগুণ হচ্ছে না এমনটা সাফ জানিয়ে দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল। তবে লঞ্চের ভাড়া কত হচ্ছে তা জানিয়ে আগামী বুধবার প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর লঞ্চের ভাড়া পুনর্নিধারণে নৌ-পরিবহন মন্ত্রণালয় সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে। সেই কমিটি ভাড়া পুনর্নিধারণ করে জমা দিলে বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। আজ সোমবার লঞ্চ মালিকদের নিয়ে এক বৈঠক শেষে এসব তথ্য জানান নৌ পরিবহন সচিব। বৈঠক শেষে নৌ পরিবহন সচিব মোস্তফা কামাল:
আরও পড়ুন
লক্ষ্মীপুর আদালতে আইনজীবীদের  হামলায় আহত ৪ বিচারপ্রার্থী

লক্ষ্মীপুর আদালতে আইনজীবীদের হামলায় আহত ৪ বিচারপ্রার্থী

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জজ আদালত  প্রাঙ্গণে হামলা চালিয়ে একই পরিবারের ৪ জনকে মারধর করেছে আইনজীবীরা। সোমবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে আইনজীবী সৈয়দ ফখরুল আলম নাহিদসহ তার ৮-১০ জন সহকর্মী  এ হামলা চালায়। এসময় ভিডিও করতে গেলে  সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন আইনজীবী আরীফুন নবী চৌধুরী রাসেল। মারধরে আহতরা হলেন  মোহাম্মদ উল্লাহ (৬০), তার স্ত্রী আফরোজা  বেগম (৫০), মেয়ে মাহিয়া  আক্তার (২২) ও ছেলে  আব্বাস হোসেন (২৮)। তারা রামগতি উপজেলার পশ্চিম চর  কলাকোপা গ্রামের বাসিন্দা। কোর্ট পুলিশ তাদেরকে উদ্ধার করে এজলাসে নিয়ে যান। আইনজীবী নাহিদ:
আরও পড়ুন
আত্মপ্রকাশ করলো “গণতন্ত্র মঞ্চ”

আত্মপ্রকাশ করলো “গণতন্ত্র মঞ্চ”

দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সুনির্দিষ্ট লক্ষ্য ও দাবি, রাষ্ট্র, সংবিধান, সাংবিধানিক প্রতিষ্ঠান ও সরকার ব্যবস্থায় সুনির্দিষ্ট সংস্কার ও দেশের জনগণের বাঁচার আশু দাবিসমূহ তুলে ধরতে আত্মপ্রকাশ ক‌রে‌ছে ‌‌‘‘গণতন্ত্র মঞ্চ”। আজ সোমবার বেলা ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার বিরোধী হিসেবে পরিচিত এই জোট আনুষ্ঠানিকভাবে তাদের রূপরেখা ঘোষণা করে। এতে অনুষ্ঠানে সাতটি রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। দল সাতটি হলো- জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রবের সভাপতিত্বে লিখিত:
আরও পড়ুন
বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিম্বাবুয়ের

বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিম্বাবুয়ের

অভিষিক্ত টনি মুনিয়ঙ্গার ব্যাটের আঘাতে আফিফ হোসেনের করা বলটি উড়ে উড়ে সীমানার বাইরে যেতেই হারারে স্টেডিয়ামের গ্যালারি নেচে উঠল। হাজার হাজার দর্শক প্রত্যক্ষ করল শক্তিশালী ওয়ানডে দল হিসেবে পরিচিত বাংলাদেশকে কীভাবে মাটিতে নামিয়ে আনলেন সিকান্দার রাজা আর রেজিস চাকাভা। এ যেন প্রথম ম্যাচেরই পুনরাবৃত্তি। বাংলাদেশর দেওয়া বড় টার্গেট তাড়ায় নেমে শুরুতে বিপর্যয়; পরে দারুণ জুটিতে পৌঁছে যাওয়া জয়ের বন্দরে। ৫ উইকেটের এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল জিম্বাবুয়ে। ৯ বছর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল আফ্রিকার দরিদ্র দেশটি। রান তাড়ায় নেমে ইনিংসের তৃতীয় বলেই প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। এক বছর পর দলে ফেরা পেসার হাসান মাহমুদের বলে মুশফিকের তালুবন্দি:
আরও পড়ুন
বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

করোনা মহামারির এবং ভবিষ্যৎ ধাক্কা মোকাবিলায় সহায়তা করতে বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় ঋণের পরিমাণ ২ হাজার ৮৫৪ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার সমান ৯৫ দশমিক ১৬ টাকা ধরে)। রোববার (৭ আগস্ট) এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান ও বিশ্বব্যাংকের পক্ষে সংস্থাটির বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন। বিশ্বব্যাংক জানায়, স্থানীয় সরকারের কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের আওতায় এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে শহরাঞ্চলসহ আটটি বিভাগের মোট ৩৯ দশমিক ৯ মিলিয়ন জনগোষ্ঠী উপকৃত হবেন। প্রকল্প বাস্তবায়নের মেয়াদকাল ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের:
আরও পড়ুন
পদ্মা সেতুতে টোল আদায়ের নতুন রেকর্ড

পদ্মা সেতুতে টোল আদায়ের নতুন রেকর্ড

পদ্মা সেতুতে ১০০ কোটি টাকা টোল আদায়ের ছাড়িয়েছে মাইলফলক । গত ২৬ জুন যান চলাচল শুরুর ৪২ দিনে সেতু দিয়ে পাড়ি দিয়েছে  প্রায় আট লাখ যানবাহন। এতে টোল আদায় হয়েছে ১০১ কোটি নয় লাখ ১৪ হাজার ৪০০ টাকা। রোববার বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, গত ৪১ দিনে পদ্মা সেতু দিয়ে গড়ে প্রতিদিন প্রায় ২০ হাজার করে যানবাহন পার হয়েছে। সূত্রে জানা যায়, ২৬ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত মাওয়া টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৫৩৮টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৫০ কোটি ৭২ লাখ ৯৩ হাজার ৮৫০ টাকা।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.