শীর্ষ নিউজ

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা মামলায় বিএনপির ৩৭ আসামি খালাস

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা মামলায় বিএনপির ৩৭ আসামি খালাস

লক্ষ্মীপুরের রায়পুরে যুবলীগ নেতা মিরাজ হোসেন পাটোয়ারীকে কুপিয়ে হত্যার ঘটনার মামলায় ৩৭ আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। বুধবার (২৪ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন ।খালাসপ্রাপ্তরা সবাই উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা। আসামিপক্ষের আইনজীবী আনোয়ার হোসেন মৃধা জানান, রাজনৈতিক প্রতিহিংসায় উদ্দেশ্যেমূলকভাবে ৩৭ বিএনপি নেতাকে হত্যা মামলায় জড়ানো হয়েছে। তাদের বিরুদ্ধে সাক্ষীরা কেউই অভিযোগ করেনি। তারা আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছে। এতে আদালত তাদেরকে বেকসুর খালাস দিয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন—রায়পুর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শফিকুল আলম আলমাস, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন, বিএনপি নেতা নাজমুল আলম নাজু, কেরোয়া:
আরও পড়ুন
সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নেই

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নেই

সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার মারা গেছেন। বুধবার (২৫ আগস্ট) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবু্ব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ বিভাগের সাজ্জাদুর রহমান শুভ অনলাইন সংবাদমাধ্যম  বাংলা ট্রিবিউনকে জানান, আজ দুপুর ১২টা ৪৯ মিনিটে মাহবুব তালুকদারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বিস্তারিত আসছে. . .
আরও পড়ুন
ড্যাপ কার্যকরে নতুন প্রজ্ঞাপন জারি

ড্যাপ কার্যকরে নতুন প্রজ্ঞাপন জারি

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় ২০১০ সালে পাস হওয়া ড্যাপ কার্যকারিতা হারাল। সেই সঙ্গে নতুন বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) কার্যকরের জন্য প্রজ্ঞাপন জারি করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ আগস্ট) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন সূত্রে জানা যায়- রাজউকের আওতাধীন ১৫২৮ বর্গকিলোমিটার এলাকার জন্য ঢাকা মহানগর এলাকার ড্যাপের (২০১৬–২০৩৫) খসড়া ২০২০ সালে প্রকাশ করা হয়। এরপর খসড়ার ওপর সুপারিশ ও আপত্তি দাখিল করার জন্য সবার কাছে আহ্বান জানানো হয়। পরে আপত্তি ও সুপারিশ বিবেচনা করে মহাপরিকল্পনাটি অনুমোদন করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ২০১০ সালে পাস হওয়া ড্যাপ রহিতের বিষয়টি:
আরও পড়ুন
যারা কারচুপিমুক্ত ভোট চায় না তারাই ইভিএমে ভয় পায়: ওবায়দুল কাদের

যারা কারচুপিমুক্ত ভোট চায় না তারাই ইভিএমে ভয় পায়: ওবায়দুল কাদের

দ্বাদশ সংসদ নির্বাচনে অর্ধেক আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণের যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন (ইসি) নিয়েছে আওয়ামী লীগ তাতে স্বাগত জানিয়েছে বলে জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, যারা কারচুপিমুক্ত নির্বাচন চায় না তারাই ইভিএমকে ভয় পায়। ২০০৪ সালের ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত দলটির নেত্রী আইভী রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে গিয়ে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন ইভিএমে হয়েছে। সবশেষ গত জুনে অনুষ্ঠিত কুমিল্লা সিটি নির্বাচনে সব কেন্দ্রেই ইভিএমে ভোট নেওয়া হয়। যদিও এই যন্ত্রটির ব্যাপারে বিএনপিসহ:
আরও পড়ুন
বরগুনায় সমুদ্রগামী ট্রলার সুরক্ষায় মোবাইল নেটওয়ার্কিং

বরগুনায় সমুদ্রগামী ট্রলার সুরক্ষায় মোবাইল নেটওয়ার্কিং

মইনুল আবেদীন খান- উপকূলীয় জেলা বরগুনায় শুধুমাত্র সামুদ্রিক নিবন্ধিত ও শতভাগ ফিটনেস সনদ আছে এমন ট্রলার রয়েছে ১ হাজার। এর মধ্যে গ্লোবাল সিস্টেম অব মোবাইল নেটওয়ার্কের (জিএসএম) আওতায় আনা হচ্ছে ৮৫০টি ট্রলার। এ প্রকল্পের আওতার বাইরে রয়েছে ১৫০টি সামুদ্রিক ট্রলার। বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, এ তথ্য নিশ্চিত করে বলেন, গভীর সমুদ্রগামী জেলেদের সুরক্ষার কথা মাথায় রেখে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো দুর্যোগের সময় সতর্কবার্তা, ঝড়ের পূর্বাভাস এবং আগাম সতর্ক করতে এ নেটওয়ার্কিং সিস্টেম চালু হতে যাচ্ছে। প্রথম পর্যায়ে জেলায় ৮৫০টি ট্রলারে এ সুবিধা দেওয়া হচ্ছে। উপজেলা পর্যায়ে ট্রলারগুলোতে সার্ভে চলমান রয়েছে। খুব শিগগিরই অন্য কার্যক্রম:
আরও পড়ুন
বশেমুরবিপ্রবির লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রণীতা দত্ত

বশেমুরবিপ্রবির লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রণীতা দত্ত

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক জনাব প্রণীতা দত্ত। তিনি বিভাগের বর্তমান চেয়ারম্যান জনাব টি. এন. সোনিয়া আজাদ-এর স্থলাভিষিক্ত হবেন। রবিবার (২১ আগস্ট) বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুবের অনুমোদনক্রমে ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ২৫(৩) ধারায় তিন বছরের জন্যে সহকারী অধ্যাপক জনাব প্রণীতা দত্ত কে এ নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। উল্লেখ্য, বিভাগে কোন অধ্যাপক/সহযোগী অধ্যাপক নিয়োগ হলে:
আরও পড়ুন
সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা

সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সেনবাগ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে ২৩ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন্নাহার সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌস আরা বেগম, সেনবাগ পৌর মেয়র আবু নাছের ভিপি দুলাল সহ প্রমুখ নেতৃবৃন্দ ।
আরও পড়ুন
বানিয়াচংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

বানিয়াচংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ বানিয়াচংয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও জুয়া বন্ধের জন্য বক্তারা জোর দাবি জানিয়েছেন। বানিয়াচং বড়বাজার শহীদ মিনারের সামনের সড়কে অবৈধ সিএনজি স্ট্যান্ড বন্ধ করা,পল্লী বিদ্যুৎতের লোডশেডিং এর নির্ধারিত শিডিউল করার জন্য ও দাবি জানানো হয়েছে। বানিয়াচং থানায় পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার জন্য নির্ধারিত সরকারি ফি'র বাইরে টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে আইনশৃঙ্খলা কমিটির সভার। এছাড়া টমটমের অপ্রাপ্ত বয়স্ক চালকদের কে আইনি কাঠামোতে নিয়ে আসার জন্য আলোচনা করা হয়। মংগলবার ২৩ আগস্ট সকাল ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা:
আরও পড়ুন
কমলনগরে অতিরিক্ত দামে সার বিক্রি করায় জরিমানা

কমলনগরে অতিরিক্ত দামে সার বিক্রি করায় জরিমানা

কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে অতিরিক্ত দামে সার বিক্রি করায় জরিমানা করা হয়েছে। সরকারের বেধে দেয়া দামের চেয়েও অধিক মূল্যে সার বিক্রয় করার অপরাধে উপজেলার হাজির হাট বাজারে মেসার্স চৌধুরী ট্রেডার্স নামে প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৩ আগষ্ট দুপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।সরকারের বেঁধে দেয়া মূল্যের চেয়েও অধিক দামে সার বিক্রয় করা হচ্ছে এমন খবর পেয়ে এই অভিযান চলানো হয়। ইউরিয়া ও টি এস পি সার প্রতি কেজি ২২ টাকা করে বিক্রি করার কথা থাকলেও প্রতি কেজি ২৫থেকে ২৭ টাকা প্রতি বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায় এই:
আরও পড়ুন
গার্ডার দুর্ঘটনায় আরও তিন জনের স্বীকারোক্তি

গার্ডার দুর্ঘটনায় আরও তিন জনের স্বীকারোক্তি

উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পড়ে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় আরও তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২২ আগস্ট) রিমান্ড শেষে আট আসামির মধ্যে তিনজন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দেন। জবানবন্দি দেওয়া আসামিরা হলেন-মূল ক্রেনচালক আল-আমিন, তার সহকারী রাকিব ও ঠিকাদার প্রতিষ্ঠানের সেফটি ইঞ্জিনিয়ার মো. জুলফিকার আলী শাহ। জবানবন্দি রেকর্ড করা শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। উল্লেখ্য, গত ১৫ আগস্ট বিকেলে উত্তরা জসীম উদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে ক্রেন দিয়ে একটি গার্ডার ওপরে ওঠানো হচ্ছিল। এ সময় ক্রেন উল্টে সেটি প্রাইভেটকারের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.