শীর্ষ নিউজ

রাজধানীতে মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৪১

রাজধানীতে মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৪১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৬ হাজার ৮৮৩ পিস ইয়াবা, ৩৯.২ গ্রাম হেরোইন ও ২ কেজি ৬৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।
আরও পড়ুন
সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

জ্বালানি সাশ্রয়ে সারাদেশের সরকারি ও স্বায়ত্বশাসিত অফিস সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বুধবার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দু’দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ। আজ সোমবার (২২ আগস্ট) মন্ত্রীপরিষদ বিভাগের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দু’দিন বন্ধ থাকবে এবং শিক্ষাপ্রতিষ্ঠান সাপ্তাহিক বন্ধের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে৷
আরও পড়ুন
বুধবার থেকে নতুন অফিস  চলবে অফিস সূচিতে

বুধবার থেকে নতুন অফিস চলবে অফিস সূচিতে

সারা দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সূচিতে পরিবর্তন এনেছে সরকার। সোমবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া ‍হয়েছে বলে জানা গেছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকে এ বিষয়ে বিস্তারিত জানান। নতুন সিদ্ধান্ত মোতাবেক, আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের কার্যক্রম সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করা হয়েছে। ব্যাংকিংয়ে নতুন সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ ছাড়া সপ্তাহে দুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। এদিকে আমন ধানের খেতে সেচ সুবিধার জন্য আগামী ১২ থেকে ১৫ দিন গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া:
আরও পড়ুন
ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সময়সীমা নির্ধারণ করল ডিএসসিসি

ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সময়সীমা নির্ধারণ করল ডিএসসিসি

কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কখন বন্ধ থাকবে তার সময়সীমা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের । সোমবার (২২ আগস্ট) কয়েকটি জাতীয় পত্রিকায় এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা নির্দেশনা মোতাবেক বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপনী বিতান, কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নির্দেশনার অনুবৃত্তিক্রমে ডিএসসিসির সকল এলাকায় শৃঙ্খলা আনয়ন এবং ঢাকা শহর পরিচালনায় সুষ্ঠু ব্যবস্থানার লক্ষ্যে কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কখন বন্ধ থাকবে তার সময় নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক, ডিএসসিসি এলাকার সকল দোকান-পাট,:
আরও পড়ুন
বরগুনায় ১৪৪ ধারা জারি

বরগুনায় ১৪৪ ধারা জারি

মইনুল আবেদীন খান,বরগুনাঃ ছাত্রলীগের দুই গ্রুপের একই জায়গায় ২১ আগষ্টের কর্মসূচি ঘোষণা দেয়ায় বরগুনায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বরগুনা ছাত্রলীগের নবগঠিত কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক দুপুরে বরগুনা সরকারি কলেজে এবং পৌর শহর এলাকায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে, অন্যদিকে বরগুনা জেলা  ছাত্রলীগের সভাপতি পদ বঞ্চিত বর্তমান জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লা ও যুগ্মসাধারণ সম্পাদক সম্পাদক বিশাল এর নেতৃত্বে একই স্থানে একই  তারিখে একই সময় শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও সভা মিলাদ মাহাফিলের আয়োজন করে এবং দুই গ্রুপের অনুমান ৪শ থেকে ৫শ জন নেতা কর্মীর উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে মর্মে পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা বরগুনা এর:
আরও পড়ুন
তাদের ইলেকশনে আনতে হবে, এত আহ্লাদ কেন: শেখ হাসিনা

তাদের ইলেকশনে আনতে হবে, এত আহ্লাদ কেন: শেখ হাসিনা

আজ রক্তাক্ত ও বিভীষিকাময় ২১ আগস্ট আজ। বাংলাদেশের ইতিহাসে অন্যতম নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিনের ১৮তম বার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বলেছেন, ‘আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়েছে। উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। স্বাধীনতার চেতনায় জয় বাংলা ফিরে এসেছে। এগুলো যারা সহ্য করতে পারবে না, তারা বসে থাকবে না। তারা আঘাত করবে। বাংলাদেশকে আবারও জঙ্গিরাষ্ট্রে পরিণত করার চেষ্টা করবে। সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাব।’ আজ রোববার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক স্মরণসভায় এসব কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘যখন আমার আব্বা দেশটাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখনই তো ১৫ আগস্টের হত্যাকাণ্ড ঘটেছে।’:
আরও পড়ুন
৪৮ ঘণ্টার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগ না করলে আইনি ব্যবস্থা

৪৮ ঘণ্টার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগ না করলে আইনি ব্যবস্থা

সরকারকে ক্ষমতায় ‘টিকিয়ে’ রাখতে ভারতকে অনুরোধ করা নিয়ে বক্তব্যের জন্য ৪৮ ঘণ্টার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের পদত্যাগ চেয়ে উকিল নোটিস পাঠালেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। সেখানে ‘শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘনের’ অভিযোগ আনা হয় আবদুল মোমেনের বিরুদ্ধে। আজ রোববার রেজিস্ট্রি ডাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিকানায় এ নোটিস পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. এরশাদ হোসেন রাশেদ। নোটিসে তিনি বলেন, ১৮ অগাস্ট চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে’। এই বক্তব্যের মাধ্যমে আপনি শপথ ভঙ্গ এবং সংবিধান লংঘন করেছেন। এ বক্তব্য সার্বভৌমত্বকে আঘাত করেছে। নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার:
আরও পড়ুন
পররাষ্ট্রমন্ত্রী  আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন : তথ্যমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন : তথ্যমন্ত্রী

দল থেকে এমপি নির্বাচিত হলেও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আ’লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রবিবার সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‌‘পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দলের কেউ নন’, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানের এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‌‘তিনি (এ কে আব্দুল মোমেন) বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য অবশ্যই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তো কেউ নন। যেহেতু কেন্দ্রীয় কমিটির কেউ নন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কেউ তো নন, সেটা সঠিক বলেছেন।’ তিনি আরো বলেন,:
আরও পড়ুন
ক্ষমতায় এসে আমরা প্রতিশোধ নিতে যাইনি: শেখ হাসিনা

ক্ষমতায় এসে আমরা প্রতিশোধ নিতে যাইনি: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ নেতারা বার বার হামলার শিকার হয়েছে। প্রতি পদে পদে আমরা আঘাতের স্বীকার হয়েছি। কিন্তু আমরা ক্ষমতায় এসে প্রতিশোধ নিতে যাইনি। কাউকে কারাগারে পাঠাইনি। তত্ত্বাবধায়ক সরকারে আমলে যেসব মামলা হয়েছিল সেগুলোই চলছে’। ২১ আগস্ট গ্রেনেড হামলা স্মরণে আজ রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আপনারা খালেদা জিয়ার বক্তৃতাগুলো দেখবেন। এসব বক্তৃতায় বলা হয়েছে, আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। এমনকি বিরোধী দলেও থাকতে পারবে না। তার মানে আমাকে হত্যার পরিকল্পনা তারা নিয়ে ফেলেছিল’। প্রধানমন্ত্রী আরও বলেন, ‌‘গ্রেনেড হামলার ভয়াবহতা থেকে আমরা যারা সেদিন:
আরও পড়ুন
বরগুনার ৫৭ জেলে ভারতের জল সীমায় থেকে জীবিত উদ্ধার

বরগুনার ৫৭ জেলে ভারতের জল সীমায় থেকে জীবিত উদ্ধার

মইনুল আবেদীন খান, বরগুনা জেলা সংবাদদাতাঃ গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ‘এফবি মা-বাবা’ নামে বরগুনার একটি মাছ ধরা ট্রলার ডুবে যায়। ১২ ঘণ্টা পর শনিবার (২০ আগস্ট) বিকেলে ওই ১৭ জন‌ জেলেকে ভাসমান অবস্থায় বেঙ্গোপসাগরের ভারতীয় অংশ থেকে উদ্ধার করে সেদেশের জেলেরা.। পরে তাদের দেশটির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শুক্রবার (১৯ আগস্ট) গভীর সমুদ্রে ঝড়ের কবলে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মো. ফারুক হোসেনের মালিকানাধীন ‘এফবি মা-বাবার দোয়া‌’.। অপরদিকে ভোলার ‘শুভ সকাল’ নামে একটি মাছ ধরা ট্রলারের জেলেসহ ৪০ জনকে উদ্ধার করা হয়েছে ভারতে। দুটি ট্রলারই প্রতিকূল আবহাওয়ায় দেশের জলসীমার বাইরে চলে যায়। ‘এফবি মা-বাবা’:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.